এক্সপ্লোর

Kolkata: সম্মেলনে মারাদোনার নাম , হাওয়া-বদল ডিওয়াইএফআইয়ে

Dyfi Conference:সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফের সর্বভারতীয় সম্মেলনে এবার 'খেলার' ছোঁয়া। সম্মেলনস্থলের নাম করা হচ্ছে দিয়েগো মারাদোনার নামে।

উজ্জ্বল মুখোপাধ্যায়, সুনীত হালদার ও দীপক ঘোষ, কলকাতা: এবার দিয়েগো মারাদোনার নামে ডিওয়াইএফআইয়ের সম্মেলনস্থল। এই প্রথম সিপিএমের যুব সংগঠনের কোনও খেলোয়াড়ের নামে সম্মেলনস্থল হচ্ছে। গোটা ঘটনায় কটাক্ষ করেছে তৃণমূল। একই কটাক্ষ বিজেপিরও।

সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফের সর্বভারতীয় সম্মেলনে এবার 'খেলার' ছোঁয়া। সম্মেলনস্থলের নাম করা হচ্ছে দিয়েগো মারাদোনার নামে। সাধারণত কোনও বাম নেতা, কোনও শহিদ বা রাজনৈতিক সংযোগ থাকা কোনও বিশিষ্ট জনের নামে সম্মেলনস্থল ও মঞ্চের নাম করা হয়। এবার নাম দেওয়া হচ্ছে কোনও খেলোয়াড়ের নামে। বদলের ছবি দেখা যাচ্ছে সিপিএমে। বদল আসছে প্রচারে। তার সঙ্গেই বদলের ছবি যুব সংগঠনের সঙ্গেও। সেই বদলের হাত ধরে ডিওয়াইএফআইয়ের সর্বভারতীয় সম্মেলনের নগরের নামকরণ করা হল দিয়েগো মারাদোনার নামে।

'কিংবদন্তী' মারাদোনা
মারাদোনা মানে ফুটবলের কিংবদন্তী। ১৯৮৬ সালের তাঁর পায়ের জাদুতে ভর করেই বিশ্বকাপ ঘরে তুলেছিল আর্জেন্তিনা। তবে ফুটবলের পাশাপাশি রাজনৈতিকভাবেও যথেষ্ট আলোচিত নাম দিয়েগো মারাদোনা। সমাজতান্ত্রিক, কম্যুনিস্ট আন্দোলনের সঙ্গে জড়িয়ে রয়েছে তাঁর নাম। বিভিন্ন বাম নেতার সঙ্গেও তাঁর সম্পর্ক ছিল ভাল। কিউবার কিংবদন্তী বাম নেতা ফিদেল কাস্ত্রোর সঙ্গে অত্যন্ত ভাল সম্পর্ক ছিল দিয়েগো মারাদোনার। তাঁর ডান হাতে ছিল আর এক কিংবদন্তী বাম নেতা চে গেভারার ট্যাটু। দিয়েগো মারাদোনার বাঁ পায়েও ছিল ট্যাটু। সেটি ছিল কিউবার প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি ফিদেল কাস্ত্রোর। 

কলকাতা যোগ:
২০০৮ সালে কলকাতায় এসেছিলেন ফুটবলের রাজপুত্র। সেবার তিনি দেখা করেছিলেন রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর সঙ্গে।

সেই মারাদোনার নামে এবার ডিওয়াইএফআইয়ের সম্মেলনস্থলের নামকরণ! ১২ থেকে ১৫ মে সল্টলেকের EZCC-তে হবে DYFI’র একাদশতম সর্বভারতীয় সম্মেলন। প্রচার পুস্তিকা, ব্যানার ছেয়ে গেছে প্রয়াত কিংবদন্তী ফুটবলারের ছবিতে। ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখোপাধ্যায় বলেন, 'সমাজতন্ত্রের পক্ষে যাঁরা কথা বলেন তাঁর অন্যতম নায়ক মারাদানো। যিনি বুকের চের ছবি লাগিয়ে আমেরিকায় ঘুরে বেড়াতেন। আমাদের কাছে আইকন এরাই। যারা অনেক বিপদের মুখে থেকেও সমাজতন্ত্রের কথা বলতে ভয় পায় না। খেলা হোক মাঠে।'

তৃণমূলের কটাক্ষ:
প্রাক্তন ফুটবলার ও তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় বলেন, 'মারাদোনা সবার। উনি ভগবান বিশ্বাস করতেন। এই মানুষকে বামপন্থী বলে তকমা দেওয়া ঠিক নয়। যেই ফুটবল খেলে গেছেন তা নিয়ে চর্চা হোক, রাজনীতি করা উচিত নয়। খেলা হবে স্লোগান তুলে।'

নিশানা বিজেপিরও:
বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বলেন, 'কমিউনিস্টদের দেখেছি এই তো যাদবপুরে নেশার জিনিসের আগ্রহ, মারাদোনারও কোকেন সেবন করতেন। কমিউনিস্টরা এখন ওকেই আদর্শ করেছে।'

আরও পডুন: মেসেজের লিঙ্কে ক্লিক করতেই গায়েব টাকা, সাইবার সেলের দ্বারস্থ পড়ুয়া

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Live News Update: চাপে রাজ্যর প্রাক্তন মন্ত্রী, পুর নিয়োগ দুর্নীতি মামলায় আজ মদন মিত্রকে তলব ED-র
চাপে রাজ্যর প্রাক্তন মন্ত্রী, পুর নিয়োগ দুর্নীতি মামলায় আজ মদন মিত্রকে তলব ED-র
Birbhum Bus Driver: নিয়েছিলেন স্বেচ্ছাবসর, সরকারি বাস চালকের বাড়িতে বিপুল টাকা, দৈনিক ২ কোটির দুর্নীতি?
নিয়েছিলেন স্বেচ্ছাবসর, সরকারি বাস চালকের বাড়িতে বিপুল টাকা, দৈনিক ২ কোটির দুর্নীতি?
NEET Protest: ধর্মতলার NEET আন্দোলনে গ্রেফতার ১৬ জনকেই জামিন, মামলা প্রত্যাহার বিহার, অসম, মহারাষ্ট্রেও
ধর্মতলার NEET আন্দোলনে গ্রেফতার ১৬ জনকেই জামিন, মামলা প্রত্যাহার বিহার, অসম, মহারাষ্ট্রেও
Rajeev Kumar Wife: রাজ্যের তথ্য কমিশনের পদ থেকে ইস্তফা দিলেন রাজীব কুমারের স্ত্রী, চিঠি পাঠালেন রাজ্যপালকে
রাজ্যের তথ্য কমিশনের পদ থেকে ইস্তফা দিলেন রাজীব কুমারের স্ত্রী, চিঠি পাঠালেন রাজ্যপালকে

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৮.০৭.২০২৬)। NDA- র আমন্ত্রণে প্রথমবার বৈঠকে হাজির NCPI সাংসদরা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(২৮.০৭.২০২৬)। সংসদে তোলপাড়, পুলিশি অত্যাচারের অভিযোগে বিক্ষোভ বিরোধীদের
BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget