এক্সপ্লোর

Fake Call Centre Busted : ভুয়ো কল সেন্টারের মাধ্যমে প্রতারণার অভিযোগ, রাতভর অভিযান চালিয়ে ৩২ জনকে গ্রেফতার

Arrested : রাতভর তল্লাশি অভিযান চালানো হয় ইপি ব্লকের একটি বহুতলে। গ্রেফতার করা হয় ১২ জন মহিলা সহ ৩২জনকে। উদ্ধার করা হয় বহু নথি।

রঞ্জিত সাউ, কলকাতা : শহরে ফের ভুয়ো কল সেন্টারের (Fake Call Centre Busted) মাধ্যমে প্রতারণার অভিযোগ। রাতভর অভিযান চালিয়ে ৩২জনকে গ্রেফতার করল ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ (Police)। অন্যদিকে, অনলাইন গেমের যন্ত্রপাতি বিক্রির নামে প্রতারণার অভিযোগে লিলুয়া থেকে এক যুবককে গ্রেফতার করেছে বিধাননগর সাইবার ক্রাইম থানা ।

ঋণের টোপ দিয়ে প্রতারণা

যে কোনও প্রয়োজনে সহজে মিলবে বড় অঙ্কের ঋণ। বাড়ির ছাদে বা জমিতে মোবাইল ফোনের টাওয়ার (Mobile Tower) বসালে মাসে মোটা টাকা আয়! পুলিশ সূত্রে খবর, এরকম টোপ দিয়ে ভুয়ো কল সেন্টার থেকে প্রতারণা করা হচ্ছিল সাধারণ মানুষকে। অভিযোগ পেয়ে তদন্তে নামে বিধাননগরের ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ (Bidhannagar Cyber Crime Police Station)। মঙ্গলবার রাতভর তল্লাশি অভিযান চালানো হয় ইপি ব্লকের একটি বহুতলে। গ্রেফতার করা হয় ১২ জন মহিলা সহ ৩২জনকে। উদ্ধার করা হয় বহু নথি।

পাকড়াও আরও এক

অন্যদিকে, বিধানগর সাইবার ক্রাইম থানার পুলিশের হাতে পাকড়াও এক যুবক। ধৃতের নাম দীপক সাউ। বছর বাইশের ওই যুবকের বাড়ি হাওড়ার লিলুয়ায়। পুলিশ সূত্রে খবর, বিরাটির এক বাসিন্দার অভিযোগ, সোশাল মিডিয়ায় বিজ্ঞাপন দিয়ে অনলাইম গেমের যন্ত্রপাতি বিক্রি করার নামে লক্ষাধিক টাকা প্রতারণা করেন দীপক। অভিযোগ পেয়ে গ্রেফতার করা হয় অভিযুক্তকে। বুধবার ধৃতদের তোলা হয় বিধাননগর মহকুমা আদালতে। 

গতমাসেই শহরে ভুয়ো কল সেন্টার খুলে বিদেশি নাগরিকদের প্রতারণা চক্রের পর্দাফাঁস হয়েছিল। সল্টলেকের সেক্টর ফাইভে হানা CID-র। গ্রেফতার করা হল ৫ অভিযুক্তকে। পুলিশ সূত্রে দাবি, বিদেশি নাগরিকরাই (Foreigners) ছিলেন টার্গেট। পরিষেবা দেওয়ার নামে প্রতারণা করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে ধৃতদের বিরুদ্ধে। সল্টলেকের সেক্টর ফাইভে এই অভিজাত আবাসনেই ফ্ল্যাট ভাড়া নিয়ে কল সেন্টার খুলে বসেছিল অভিযুক্তরা। 

পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে অভিযুক্তদের অন্ধকার কারবারের হদিশ পায় CID। শুক্রবার রাতেই CID অফিসাররা হানা দেন কল সেন্টারে। পাকড়াও করা হয় ৫ জনকে। ধৃতদের নিয়ে যাওয়া হয় ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায়। পুলিশ সূত্রে খবর, ভুয়ো কল সেন্টারের মালিক মহেশতলার বাসিন্দা শাহরুখ মহম্মদ। কল সেন্টার থেকে উদ্ধার হয়েছে বিদেশি নাগরিকদের তালিকা। IP লগস, আই ফোন সহ আরও কিছু সরঞ্জাম। এই চক্রে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে CID। 

আরও পড়ুন- নিয়োগ-দুর্নীতি মামলার চার্জশিটে পার্থ চট্টোপাধ্যায় মাস্টারমাইন্ড, শান্তিপ্রসাদই কি আসল ঘুঁটি ? দাবি সিবিআইয়ের

সেরা শিরোনাম

Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
Suvendu on Chorbagan Stampede : 'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
Chorbagan Stampede Death: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget