এক্সপ্লোর

Scam : নিয়োগ-দুর্নীতি মামলার চার্জশিটে পার্থ চট্টোপাধ্যায় মাস্টারমাইন্ড, শান্তিপ্রসাদই কি আসল ঘুঁটি ? দাবি সিবিআইয়ের

SSC’র বিধিবদ্ধ নিয়মের বিরুদ্ধে গিয়ে, স্কুল সার্ভিস কমিশনের চেয়ারপার্সনের পদ থেকে শর্মিলা মিত্রকে সরিয়ে দেন। যাতে শান্তিপ্রসাদ সিন্হা নিয়োগ-দুর্নীতি সংক্রান্ত জালিয়াতি চালিয়ে যেতে পারেন। 

রুমা পাল, কৃষ্ণেন্দু অধিকারী ও আশাবুল হোসেন, কলকাতা : নিয়োগ-দুর্নীতি (Teacher Recruitment Scam) মামলার চার্জশিটে পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) মাস্টারমাইন্ড বলে দাবি করল সিবিআই (CBI)। পাশাপাশি এই চার্জশিটে বলা হয়েছে, শিক্ষক নিয়োগে প্রভাব খাটানোর উদ্দেশ্যেই, শান্তিপ্রসাদ সিন্হাকে SSC’র উপদেষ্টা হিসেবে নিয়োগ করা হয়েছিল। দুর্নীতির পথে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন যাঁরা, তাঁদেরও ষড়যন্ত্রমাফিক সরিয়ে দেওয়া হয়েছিল। 

শান্তিপ্রসাদই কি ছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের আসল ঘুঁটি ?

স্কুলের নিয়োগে দুর্নীতির মামলায়, ইডির হাতে প্রথম গ্রেফতার হয়েছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ঠিক তারপরই সিবিআইয়ের গ্রেফতার হন, স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিন্হা। স্কুল সার্ভিস কমিশনে এই শান্তিপ্রসাদই কি ছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের আসল ঘুঁটি? তাঁকে সামনে রেখেই কি দুর্নীতির ব্লু প্রিন্ট তৈরি করেছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী?

জল্পনা উস্কে দিয়েছে সিবিআইয়ের চার্জশিট। এই চার্জশিটে বলা হয়েছে, অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায় নিয়োগ দুর্নীতির মাস্টারমাইন্ড। এরপরই শান্তিপ্রসাদ সিন্হার নিয়োগ প্রসঙ্গে চার্জশিটে বলা হয়েছে, শান্তিপ্রসাদ সিন্হাকে স্কুল সার্ভিস কমিশনের উপদেষ্টা হিসেবে নিয়োগের ক্ষেত্রে পার্থ চট্টোপাধ্যায়ের ভূমিকা সন্দেহজনক। আর এই নিয়োগ হয়েছিল এটা নিশ্চিত করতে, যাতে স্কুল সার্ভিস কমিশন থেকে, নিয়োগ দুর্নীতিতে প্রভাব খাটানো সম্ভব হয়। 

দুর্নীতি-জালিয়াতি সরাতে ইচ্ছাকৃত অপসারণ

চার্জশিটে সিবিআই দাবি করেছে, শুধু শান্তিপ্রসাদ সিন্হাকে নিয়োগ নয়, তাঁর রাস্তা পরিষ্কার করতেও সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছিল। সিবিআইয়ের চার্জশিটে উল্লেখ করা হয়েছে, তদন্তে উঠে এসেছে, যে পার্থ চট্টোপাধ্যায় একেবারে ষড়যন্ত্রমাফিক, কোনও যুক্তিগ্রাহ্য ব্যাখ্যা ছাড়া, এবং SSC’র বিধিবদ্ধ নিয়মের বিরুদ্ধে গিয়ে, স্কুল সার্ভিস কমিশনের চেয়ারপার্সনের পদ থেকে শর্মিলা মিত্রকে সরিয়ে দেন। যাতে শান্তিপ্রসাদ সিন্হা নিয়োগ-দুর্নীতি সংক্রান্ত জালিয়াতি চালিয়ে যেতে পারেন। 

তদন্তে জানা গেছে, পার্থ চট্টোপাধ্যায়, এই মামলার অন্যান্য অভিযুক্তর সঙ্গে মিলে, SSC’র চেয়ারম্যান সৌমিত্র সরকারের ওপর চাপ তৈরি করেছিলেন, যাতে পর্ণা বসুকে পশ্চিমবঙ্গ সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন থেকে সাদার্ন রিজিওনাল কমিশনে বদলি করা হয়। সিবিআই সূত্রে দাবি, যাঁরা যাঁরা শান্তিপ্রসাদ সিন্হার পথের কাঁটা হতে পারতেন, তাঁদের একে একে কমিশন থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। সিবিআইয়ের চার্জশিটে দাবি করা হয়েছে, প্যানেলের মেয়াদ ফুরিয়ে যাওয়ার পর, জাল সুপারিশপত্র জারি করায়, ২০১৯ সালের ২৪ ডিসেম্বর, শান্তিপ্রসাদ সিন্হাকে শোকজ করেছিলেন SSC’র তৎকালীন চেয়ারম্যান সৌমিত্র সরকার। এই দুর্নীতিতে তাঁর সায় নেই বুঝতে পেরে, চেয়ারম্যান সৌমিত্র সরকারকেও পদত্যাগ করার জন্য চাপ দেওয়া হয়। সৌমিত্র সরকার দুর্নীতির কথা জানানোর পরও, পার্থ চট্টোপাধ্যায় শান্তিপ্রসাদ সিন্হার বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেননি। বরং ১৯৯৭ সালের SSC আইনের ৪ নম্বর ধারা লঙ্ঘন করে, তিনি সৌমিত্র সরকারের জায়গায় অশোককুমার সাহাকে বসান। 

শান্তিপ্রসাদ সিন্হার সঙ্গেই অশোক সাহাকেও গ্রেফতার করেছে সিবিআই। এর আগে বাগ কমিটির রিপোর্টেও বলা হয়েছিল, SSC’র গ্রুপ C’র প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর, ৩০০’র বেশি সুপারিশপত্র ছাপানো হয়েছিল। আর এই কাজ হয়েছিল SSC’র তৎকালীন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিন্হার নির্দেশে। কিন্তু, শান্তিপ্রসাদকে এই নির্দেশ দিয়েছিলেন কে? এজেন্সির তদন্তে কি তা সামনে আসবে?

আরও পড়ুন- 'সাদা খাতা জমা দিয়েও চাকরি! এবিপি আনন্দের হাতে সেই বহুচর্চিত OMR শিট!

সেরা শিরোনাম

CM Suvendu on Chorbagan Stampede :
"থিমের নামে প্যান্ডেলের ভিতরে অন্ধকার করে রেখে..", পুজোয় পদপিষ্ট হয়ে শিশু-সহ ১৯ জনের মৃত্যুতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
News Live Updates: চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget