এক্সপ্লোর

Kolkata Film Festival : করোনার বাড়বাড়ন্তেও সিনেপ্রেমীদের জন্য সুখবর, বন্ধ হল না কলকাতা চলচ্চিত্র উৎসব

রাজ্যজুড়ে হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ, এই কোভিড আবহে কীভাবে উৎসব? প্রশ্নে ৫০% আসনের যুক্তি আয়োজকদের।

কলকাতা : করোনা (Corona) আবহেও বন্ধ হল না কলকাতা চলচ্চিত্র উৎসব (Kolkata Dilm Festival)। সিনেপ্রেমীদের জন্য সুখবর শুনিয়ে আয়োজকদের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল, শুক্রবার থেকে টানা ১ সপ্তাহ চলবে ২৭ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। পাশাপাশি এবারের কলকাতা চলচ্চিত্র উৎসবে ১৬০টি সিনেমার ২০০টি শো আয়োজন করা হবে বলেও জানানো হয়েছে। তবে রাজ্যজুড়ে হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ, এই কোভিড আবহে কীভাবে উৎসব? প্রশ্নে ৫০% আসনের যুক্তি আয়োজকদের।

পরমব্রত চট্টোপাধ্যায়ের দাবি, অনেক আগের সিদ্ধান্ত চলচ্চিত্র উৎসব আয়োজন, এবারের পরিস্থিতির কথা মাথায় রেখেই কাটছাঁট করে উৎসব। এদিকে অরিন্দম শীলের দাবি, এটা তো সরকারের সিদ্ধান্ত। বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখেই সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আসুন সবাই মিলে সাবধানে উৎসব পালন করি।

রাজ্যজুড়ে করোনার সংক্রমণের আগ্রাসী আস্ফালন দেখার পরই সোমবার থেকে রাজ্যজুড়ে জারি হয়েছে একাধিক কঠোর বিধি নিষেধ। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বিউটি পার্লার, স্পা, সেলুন, জিম আপাতত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে নবান্ন-র তরফে। যদিও রাজ্যের প্রশাসনিক দফতরের পক্ষ থেকে ৫০ শতাংশ দর্শক নিয়ে সিনেমাহল খোলা রাখার নির্দেশ রয়েছে রাত ১০ টা পর্যন্ত। রাত ১০ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত লাগু থাকছে নৈশকালীন বিধিনিষেধ।

এদিকে, করোনা সংক্রমণ রুখতে কলকাতায় ফিরল মাইক্রো কনটেনমেন্ট জোন (Containment Zone)। কলকাতার মোট ২৫টি এলাকাকে চিহ্নিত করে মাইক্রো কনটেনমেন্ট জোন ঘোষণা করেছে পুরসভা। ৪১টি মাইক্রো কনটেনমেন্ট জোন আছে হাওড়া জেলায়। দক্ষিণ ২৪ পরগনার রাজপুর-সোনারপুরের ১৮টি জায়গাকে মাইক্রো কনটেনমেন্ট জোন ঘোষণা করেছে প্রশাসন। ব্যারাকপুর পুরসভা এলাকায় গত তিনদিনে ৩০ জনেরও বেশি করোনা আক্রান্ত হয়েছেন। এই পরিস্থিতিতে ব্যারাকপুরে ১৭টি মাইক্রো কনটেনমেন্ট জোন করা হয়েছে বলে পুরসভা সূত্রে খবর। যাঁদের বাড়িতে করোনা আক্রান্ত রয়েছেন, তাঁদের বাড়ির লোককে নিষেধ করা হয়েছে বাইরে বেরোতে।

আরও পড়ুন- করোনা আক্রান্ত গরিবদের জন্য বিশেষ ব্যবস্থা নবান্নের, বাড়ি বাড়ি খাবার পৌঁছে দেবে পুলিশ

সেরা শিরোনাম

West Bengal News Live : আর জি কর আর্থিক দুর্নীতি মামলায় নয়া মোড়, অবশেষে ED দফতরে হাজিরা সন্দীপ ঘোষের
আর জি কর আর্থিক দুর্নীতি মামলায় নয়া মোড়, অবশেষে ED দফতরে হাজিরা সন্দীপ ঘোষের
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
West Bengal News Live : অবশেষে ED দফতরে হাজিরা সন্দীপ ঘোষের
অবশেষে ED দফতরে হাজিরা সন্দীপ ঘোষের
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিস খোলার আর্জি ফেরাল হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিস খোলার আর্জি ফেরাল হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ

ভিডিও

Suvendu Adhikari |
Weather News | আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা | ABP Ananda LIVE
Bhatar News | ভাতারে নাবালিকাকে নির্যাতনের অভিযোগ , গ্রেফতার অভিযুক্ত | ABP Ananda LIVE
Narendra Modi: ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ফোনে কথা প্রধানমন্ত্রীর
Suspend Police: মুখ্যমন্ত্রীকে নিয়ে অবমাননাকর মন্তব্য, সাসপেন্ড পুলিশকর্মী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা শুভেন্দু অধিকারীর, বললেন, 'সিপিএম দলটা খারাপ ছিল', বিমান বসুর কথাও শোনা গেল তাঁর মুখে
বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা শুভেন্দু অধিকারীর, বললেন, 'সিপিএম দলটা খারাপ ছিল', বিমান বসুর কথাও শোনা গেল তাঁর মুখে
Sonia Gandhi: ‘ভারতই আমার ঘর, সন্তানদেরও ঘর’, রাজীবকে হারিয়ে কেন ইতালিতে ফিরে যাননি সনিয়া? বুকের ভিতর জমে থাকা যন্ত্রণার কথা জানালেন আত্মজীবনীতে
‘ভারতই আমার ঘর, সন্তানদেরও ঘর’, রাজীবকে হারিয়ে কেন ইতালিতে ফিরে যাননি সনিয়া? বুকের ভিতর জমে থাকা যন্ত্রণার কথা জানালেন আত্মজীবনীতে
Weather Update: আজ থেকে আবহাওয়ার বড় বদল, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে তুষারপাতের পূর্বাভাস! বাংলার জন্য কী সতর্কতা?
আজ থেকে আবহাওয়ার বড় বদল, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে তুষারপাতের পূর্বাভাস! বাংলার জন্য কী সতর্কতা?
Japan Typhoon Alert: জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন! ঘণ্টায় ২১৬ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ৬ মিটার উঁচু ঢেউয়ের আশঙ্কা
জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন! ঘণ্টায় ২১৬ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ৬ মিটার উঁচু ঢেউয়ের আশঙ্কা
NASA: মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
Embed widget