এক্সপ্লোর

Kolkata: বেহালা চৌরাস্তায় বাজারে আগুন, পুড়ে গেল ২৪টি দোকান

Kolkata: তা দ্রুত ছড়িয়ে পড়ে পাশাপাশি বিভিন্ন সামগ্রীর দোকানে।  দমকলের ৪-৫টি ইঞ্জিন বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বাজারের পাঁচিলের পিছনেই একটি স্কুল বাড়িরও আংশিক ক্ষতি হয়েছে।

কলকাতা: বেহালার (behala) চৌরাস্তায় রাস্তার পাশের বাজারে আগুন লেগে পুড়ে গেল প্রায় ২৪টি দোকান। পুলিশ ও দমকল সূত্রে খবর, আজ ভোর সাড়ে ৪টে নাগাদ আগুন লাগে। তা দ্রুত ছড়িয়ে পড়ে পাশাপাশি বিভিন্ন সামগ্রীর দোকানে। দমকলের ৪-৫টি ইঞ্জিন বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বাজারের পাঁচিলের পিছনেই একটি স্কুল বাড়িরও আংশিক ক্ষতি হয়েছে। বীরেন রায় রোড পূর্বে এই ঘটনা ঘটেছে।  কী থেকে আগুন লাগল, তা এখনও পরিষ্কার নয়।  

রাজ্যের অন্য প্রান্তে, গতকাল জলপাইগুড়ির (Jalpaiguri) ধূপগুড়ি সুপার মার্কেটে (Dhupguri Super Market) আচমকাই বিধ্বংসী আগুন (Fire)৷ ভস্মীভূত ১২টি দোকান। দমকলের দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কী কারণে আগুন লাগে, সেটা এখনও জানা যায়নি। এই ঘটনা খতিয়ে দেখছেন দমকল ও প্রশাসনের আধিকারিকরা। 

স্থানীয় সূত্রে খবর, আচমকাই ধূপগুড়ি সুপার মার্কেটের ব্যবসায়ীরা দেখতে পান, রেগুলেটেড মার্কেটের অফিসের পাশেই দাউ দাউ করে আগুন জ্বলছে। নিমেষের মধ্যে পাঁচটি গ্যাস সিলিন্ডার ফেটে যায়। এর ফলে বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। পাশেই চলছিল দোলের মেলা। এই মেলায় আগুন ছড়িয়ে পড়লে বড় ধরনের বিপদ ঘটতে পারত বলে আশঙ্কা স্থানীয়দের। 

কলকাতাতেও সম্প্রতি একাধিক জায়গায় আগুন লাগে। বুধবার দুপুর সাড়ে ১২টা নাগাদ বাঁশদ্রোণীর এইচ এল সরকার রোডে একটি সুতোর কারখানায় আগুন লাগে। দাহ্য বস্তু থাকায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। ভস্মীভূত হয়ে যায় গোটা কারখানাটি। ঘটনাস্থলে যান স্থানীয় কাউন্সিলর ও বাঁশদ্রোণী থানার পুলিশ। দমকলের তিনটি ইঞ্জিন গিয়ে প্রায় দু’ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। 

এর আগে গত ৫ মার্চ ট্যাংরা থানা এলাকার ডি সি দে-রোডে প্রথমে একটি প্লাস্টিকের গোডাউনে আগুন লাগে। তারপর তা ছড়িয়ে পড়ে পাশের কাগজের গোডাউনেও। দাহ্য বস্তু থাকায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। প্রথমে স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর কাজে হাত লাগান। ঘটনাস্থলে আসে দমকলের চারটি ইঞ্জিন। প্রায় দু’ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রায় ভস্মীভূত হয়ে যায় দু’টি গোডাউন। 

সেরা শিরোনাম

Durga Puja Weather Updates: ষষ্ঠী-সপ্তমীতে কোন কোন জেলায় বৃষ্টির সতর্কতা? অষ্টমী থেকে উন্নতি হবে আবহাওয়ার?
ষষ্ঠী-সপ্তমীতে কোন কোন জেলায় বৃষ্টির সতর্কতা? অষ্টমী থেকে উন্নতি হবে আবহাওয়ার?
Petrol Diesel Price : পুজোর শুরুতে পেট্রোল - ডিজেলের দামের খবরে বড় স্বস্তি? কোথায় সবথেকে কম দামে তেল?
পুজোর শুরুতে পেট্রোল - ডিজেলের দামের খবরে বড় স্বস্তি? কোথায় সবথেকে কম দামে তেল?
West Bengal News LIVE: আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget