এক্সপ্লোর

Happy New Year 2023: নতুন বছরের আনন্দে মাতোয়ারা শহর, চিড়িয়াখানায় ভিড়ে রেকর্ড

Kolkata: কচিকাঁচা থেকে শুরু করে বয়স্ক সবাইকে দেখা গিয়েছে নতুন বছরের আনন্দ চেটেপুটে নিতে। আড্ডায়-আনন্দে-উত্সবে নতুন বছরকে স্বাগত জানাল রাজ্যবাসী।


কলকাতা: বর্ষবরণ নিয়ে উদযাপনে ফুটছে কলকাতা। পুরনো বছরের শেষ দিন থেকেই রাস্তায় নেমেছে মানুষের ঢল। বিভিন্ন ঘোরার জায়গায় পর্যটকদের ভিড় দেখা গিয়েছে। ভিক্টোরিয়া, প্রিন্সেপঘাট থেকে নন্দন চত্বর, ময়দান চত্বর, ভিড় দেখা গিয়েছে সব জায়গাতেই। কচিকাঁচা থেকে শুরু করে বয়স্ক সবাইকে দেখা গিয়েছে নতুন বছরের আনন্দ চেটেপুটে নিতে। আড্ডায়-আনন্দে-উত্সবে নতুন বছরকে স্বাগত জানাল রাজ্যবাসী।

যদিও শীতের লেশমাত্র ছিল না। সামান্য ঠান্ডার আমেজ যা ছিল, তা শীতের কাপড় পরার মতোও নয়। নামমাত্র শীতের আমেজ নিয়েই বর্ষশেষের আনন্দে মাতোয়ারা রাজ্যবাসী। ভিড় কলকাতা থেকে জেলা সর্বত্র।   

ভিড়ে রেকর্ড:
বড়দিন থেকেই শুরু হয়েছএ উৎসবের মরসুম। বড়দিনের মতো নতুন বছরের প্রথমদিনও শীতের আমেজ তেমন একটা ছিল না। বড়দিনে চিড়িয়াখানায় যা ভিড় হয়েছে, সেই রেকর্ড ভেঙে দিয়েছে পয়লা জানুয়ারি। বড়দিনে ভিড় ছিল ৮৮ হাজার মানুষের, আজ চিড়িয়াখানায় এসেছেন ৯১ হাজার মানুষ। 

আলিপুর চিড়িয়াখানা, ভিক্টোরিয়া মেমোরিয়াল, নিক্কো পার্ক- কলকাতা ঘুরতে চাইলে এই তিনটি জায়গা তালিকায় থাকবেই। সেই কারণেই এদিনও দেখা গেল এসব জায়গায় ভিড় উপচে পড়তে। এদিন সকালে ঘন কুয়াশা দেখা গিয়েছে। তবে একটু বেলা বাড়তেই ঝলমলে রোদ উঠেছে। আর তার সঙ্গেই পাল্লা দিয়ে রাস্তায় নেমেছেন মানুষজন। সন্ধেবেলায় পার্কস্ট্রিট চত্বরে ভিড় দেখা গিয়েছে। আলোর সাজ দেখতে সেখানে ভিড় জমিয়েছিলেন অনেকেই।  

স্বাভাবিকের থেকে বেশি:
রবিবার, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী কয়েকদিন শীতের আমেজ থাকলেও, এখনই জাঁকিয়ে ঠান্ডা পড়বে না কলকাতায়। 

হালকা শীতের আবহে নববর্ষের আনন্দ চেটেপুটে নিতে সকাল থেকে পথে নামল কলকাতাবাসী। বছরের প্রথম দিনেই উপচে পড়া ভিড় আলিপুর চিড়িয়াখানায়। গেট খুলতে না খুলতেই মানুষের ঢল। শিম্পাঞ্জি বাবুর খাঁচা থেকে শুরু করে বাঘের এনক্লোজারের চারপাশে ভিড় জমালেন বহু মানুষ। নববর্ষের আনন্দ চেটেপুটে নিতে ভিক্টোরিয়া মেমোরিয়ালেও ভিড় জমান অনেকে।  ভিক্টোরিয়ার সামনে ময়দান চত্বরেও ছিল পিকনিকের মেজাজ। একই ছবি ছিল নিক্কো পার্কেও। প্রিন্সেপ ঘাট থেকে কলকাতা জাদুঘর, ইকো পার্ক, পার্কস্ট্রিট সর্বত্র নেমেছে মানুষের ঢল।

আরও পড়ুন: রাজনীতি ভুলে উৎসবের আনন্দে সামিল, বর্ষবরণে অন্য মুডে রাজনীতিকরা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal New Governor : কালই কলকাতায় আসছেন নতুন রাজ্যপাল, পরশু শপথ
West Bengal New Governor : কালই কলকাতায় আসছেন নতুন রাজ্যপাল, পরশু শপথ
Gyanesh Kumar: নিউটাউন, কালীঘাটের পর দক্ষিণেশ্বর, কালো পতাকা দেখিয়ে গো ব্য়াক স্লোগান জ্ঞানেশ কুমারকে
নিউটাউন, কালীঘাটের পর দক্ষিণেশ্বর, কালো পতাকা দেখিয়ে গো ব্য়াক স্লোগান জ্ঞানেশ কুমারকে
CV Ananda Bose: লোকভবনের পরিবর্তে গেস্ট হাউসে উঠলেন সিভি আনন্দ বোস, ধর্না শেষ করেই দেখা করতে গেলেন মমতা, বললেন, ‘মনের কথা বলে এসেছি’
লোকভবনের পরিবর্তে গেস্ট হাউসে উঠলেন সিভি আনন্দ বোস, ধর্না শেষ করেই দেখা করতে গেলেন মমতা, বললেন, ‘মনের কথা বলে এসেছি’
LPG Crisis : জ্বালানি ব্যবহার কমান, দেশজুড়ে LPG সংকটের আবহে রেস্তোরাঁ ব্যবসায় একাধিক উপদেশ NRAI-এর
জ্বালানি ব্যবহার কমান, দেশজুড়ে LPG সংকটের আবহে রেস্তোরাঁ ব্যবসায় একাধিক উপদেশ NRAI-এর

ভিডিও

Samik Bhattacharya: শোনা স্বর, না-শোনা গল্প | মুখোমুখি: শমীক ভট্টাচার্য | ABP Ananda LIVE
India T20 World Champion। অভিশপ্ত আমদাবাদেই গৌরবের রাত, ধোনি-রোহিতের সামনে রেকর্ড গড়ে তৃতীয় টি-২০ বিশ্বকাপ জয় ভারতের
T20 World Cup 2026: আমদাবাদে আজ শাপমোচনের ফাইনাল, কিউয়িদের হারিয়ে কি তৃতীয়বার বিশ্বসেরা হবে ভারত?
ফাইনালে ৪ মিনি ব্যাটেল ঠিক করে দেবে টি-২০ বিশ্বকাপের ভাগ্য!
বিশ্বের সেরা টি-২০ বোলারকে নিয়ে ধাঁধা! ফাইনালে শাহরুখের অস্ত্র ব্যবহার করবে টিম ইন্ডিয়া?

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Today: প্রায় ১১ হাজার টাকা বাড়ল দাম, আজ কত হল সোনা ও রুপোর বাজারমূল্য?
প্রায় ১১ হাজার টাকা বাড়ল দাম, আজ কত হল সোনা ও রুপোর বাজারমূল্য?
LPG New Rule : রান্নার গ্যাসের নিয়মে বড় বদল, এবার সিলিন্ডার বুক করতে ২৫ দিন অপেক্ষা করতে হবে
রান্নার গ্যাসের নিয়মে বড় বদল, এবার সিলিন্ডার বুক করতে ২৫ দিন অপেক্ষা করতে হবে
Stock Market Crash : যুদ্ধের প্রভাব, মারাত্মক পরিস্থিতি বাজারে, ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তরে ৮৭৫টি শেয়ার, সর্বোচ্চ স্তরে ৭২ 
যুদ্ধের প্রভাব, মারাত্মক পরিস্থিতি বাজারে, ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তরে ৮৭৫টি শেয়ার, সর্বোচ্চ স্তরে ৭২ 
AI Side Effects: এআই-এর অতিরিক্ত ব্যবহারে কমছে মস্তিষ্কের কর্মক্ষমতা ! বলছে গবেষণা 
এআই-এর অতিরিক্ত ব্যবহারে কমছে মস্তিষ্কের কর্মক্ষমতা ! বলছে গবেষণা
Iran US Israel War : মধ্যপ্রাচ্যের উত্তেজনার ফল, দুবাই-আবুধাবি ছেড়ে ভারতে পাড়ি দিচ্ছে অ্যামাজন-মাইক্রোসফট
মধ্যপ্রাচ্যের উত্তেজনার ফল, দুবাই-আবুধাবি ছেড়ে ভারতে পাড়ি দিচ্ছে অ্যামাজন-মাইক্রোসফট
Iran Israel War: ইরান-আমেরিকা যুদ্ধের প্রভাব পড়বে ভারতে ! ফিচের রিপোর্টে চরম উদ্বেগের সংকেত
ইরান-আমেরিকা যুদ্ধের প্রভাব পড়বে ভারতে ! ফিচের রিপোর্টে চরম উদ্বেগের সংকেত
Iran Israel War : ইরান যুদ্ধের থেকে বড় সংকটের আশঙ্কা করছে ভারত ! সংসদে দাঁড়িয়ে কী বললেন বিদেশমন্ত্রী ?
ইরান যুদ্ধের থেকে বড় সংকটের আশঙ্কা করছে ভারত ! সংসদে দাঁড়িয়ে কী বললেন বিদেশমন্ত্রী ?
Stock Market Crash : ফের রক্তাক্ত শেয়ার বাজার, একদিনেই উধাও ৯ লাখ কোটি টাকা ! সেনসেক্স পড়ল ১৩৫০ পয়েন্ট
ফের রক্তাক্ত শেয়ার বাজার, একদিনেই উধাও ৯ লাখ কোটি টাকা ! সেনসেক্স পড়ল ১৩৫০ পয়েন্ট
Embed widget