এক্সপ্লোর

Jorabagan: পরিবহণ ব্যবসায়ীর অফিসে আচমকা দুষ্কৃতী হামলা, অফিসের কর্মীদেরও মারধরের অভিযোগ

জোড়াবাগানের মহর্ষি দেবেন্দ্র রোডে, এক পরিবহণ ব্যবসায়ীর অফিসে ঢুকে এভাবেই তাণ্ডব চালাল একদল দুষ্কৃতী। 

হিন্দোল দে, কলকাতা: জোড়াবাগানে পরিবহণ ব্যবসায়ীর অফিসে তাণ্ডব চালাল একদল দুষ্কৃতী। সিসি ক্যামেরায় ধরা পড়ল সেই তাণ্ডবের ছবি।  ব্যবসায়ীর অভিযোগ, সকালে একদল দুষ্কৃতী আচমকা হামলা চালায়। অফিসের কর্মীদেরও মারধর করা হয়। ঘটনায় বেশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। কী কারণে হামলা, তা স্পষ্ট নয়। 

পর পর চড়! তারপর কিল, ঘুষি। এলোপাথাড়ি মারধর। তারপর অন্য একটি ঘরে ঢুকে আরেক জনকেও বেধড়ক মারধর। জোড়াবাগানের মহর্ষি দেবেন্দ্র রোডে, এক পরিবহণ ব্যবসায়ীর অফিসে ঢুকে এভাবেই তাণ্ডব চালাল একদল দুষ্কৃতী। 

বেধড়ক মারধর করা হল অফিসের ম্যানেজার সহ একাধিক কর্মীকে। ভাঙচুরও করা হল অফিসও! কিন্তু, কেন এই তাণ্ডব? পুলিশ সূত্রে খবর, সোমবার সকাল সোয়া ছটা নাগাদ, জোশি ট্রান্সপোর্টের অফিসের সামনে, গাড়ি থেকে নামানোর সময় একটি বস্তা স্কুটারের ওপর পড়ে যায়। 

এর পরই জোশি ট্রান্সপোর্টের এক কর্মচারীকে মারধর করেন স্কুটার আরোহীরা। কয়েক মিনিট পরেই ওই অফিসে ঢুকে তাণ্ডব চালায় একদল দুষ্কৃতী। খবর পেয়ে ঘটনাস্থলে যায় জোড়াবাগান থানার পুলিশ। সিসি ক্যামেরার ফুটেজ ধরে ইতিমধ্যেই বেশকয়ের জন আটক করা হয়েছে। 

কামারহাটিতে বোমা বিস্ফোরণ: এর আগে কামারহাটিতে ব্যাগে করে বোমা নিয়ে যাওয়ার সময়ে বিস্ফোরণ (Bomb Blast) হয়। ব্যস্ত সময়ে, কামারহাটির (Kamarhati)  জনবহুল এলাকায় বোমা ফেটে গুরুতর জখম হল এক দুষ্কৃতী। বিস্ফোরণে আহত এক মহিলা-সহ আরও ২ জন। তাঁদের সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে (Sagar Dutta Medical College Hospital) ভর্তি করা হয়েছে। জখম দুষ্কৃতীকে নিয়ে যাওয়া হয়েছে আরজি করে। এদিন সকাল ১১টা নাগাদ, কামারহাটিতে গ্যাস রিফিলিং সেন্টারের সামনে বিস্ফোরণ হয়। বিস্ফোরণের কারণ নিয়ে তৈরি হয় ধোঁয়াশা। প্রথমে পুলিশ দাবি করে, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে। যদিও বোমা ছোড়ার অভিযোগ তোলেন স্থানীয়রা। দমকল জানায়, সিলিন্ডার বিস্ফোরণ হয়নি।  

বোমা বিস্ফোরণ, জখম একাধিক: কামারহাটি থেকে টিটাগড়, কাঁকিনাড়া থেকে মিনাখা,পঞ্চায়েত ভোটের আগে, উত্তর ২৪ পরগনা জেলা জুড়ে বোমা বারুদের আস্ফালন। কোথাও বিস্ফোরণে মৃত্য়ু হয়েছে শিশুর। কোথাও বোমায় জখম হয়েছে স্কুল পড়ুয়া। এরইমধ্যে, মঙ্গলবার সকালে, কামারহাটির জনবহুল এলাকায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটল। জখম হন স্কুল পড়ুয়া, মহিলা সহ বেশ কয়েকজন। 

কামারহাটির নীলরতন অধিকারী রোড, অত্যন্ত ব্য়স্ত রাস্তা।এদিন সকাল ১১টা নাগাদ হঠাৎ তীব্র শব্দে কেঁপে উঠল এলাকা। রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে বিভিন্ন জিনিসের ভাঙা টুকরো। আহত হন স্কুল পড়ুয়া, মহিলা সহ বেশ কয়েকজন পথচারী। কিন্তু কী থেকে বিস্ফোরণ, তা নিয়ে ধন্দ তৈরি হয়। প্রথমে মনে করা হয়, গ্য়াস রিফিলিংয়ের সময় বিস্ফোরণ ঘটে।কিন্তু দমকল এসে জানায়, বোমা ফেটেই বিস্ফোরণ হয়েছে। রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায় বোমার স্প্লিন্টার। কিন্তু কী কারণে বিস্ফোরণ? 
তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, ব্য়াগে করে বোমা নিয়ে য়াওয়া হচ্ছিল। সেই সময় ব্য়াগটি মাটিতে পড়তেই বিস্ফোরণ ঘটে। 

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
অফিসের ভেতর বই বিক্রি করুন...CPM কে আর কী কী বলল কোর্ট ? রাজ্যকেও বড় নির্দেশ
অফিসের ভেতর বই বিক্রি করুন...CPM কে আর কী কী বলল কোর্ট ? রাজ্যকেও বড় নির্দেশ
Weather Update : ফের নিম্নচাপের আশঙ্কা ? আবহাওয়া দফতর থেকে বড় আপডেট
ফের নিম্নচাপের আশঙ্কা ? আবহাওয়া দফতর থেকে বড় আপডেট
Earthquake : ফের ভূমিকম্প ! ভোরের আলো ফোটার আগেই কাঁপল মাটি, আরও বড় ধাক্কার আশঙ্কা ?
ফের ভূমিকম্প ! ভোরের আলো ফোটার আগেই কাঁপল মাটি, আরও বড় ধাক্কার আশঙ্কা ?

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget