এক্সপ্লোর

Kasba TMC Clash: থানার সামনেই ধস্তাধস্তি, ডেঙ্গি সচেতনতায় প্রচার ঘিরে তৃণমূলের দু’পক্ষের সংঘর্ষ

কসবা থানায় অভিযোগও দায়ের হয়। কেউ গ্রেফতার না হওয়ায় গতকাল কসবা থানার সামনে অনুগামীদের নিয়ে ধর্নায় বসেন লিপিকা মান্না।

কলকাতা: ডেঙ্গি (Dengue) সচেতনতায় প্রচার ঘিরে কসবায় (Kasba) দু’পক্ষের সংঘর্ষ। থানার সামনেই হাতাহাতিতে জড়িয়ে পড়ার অভিযোগ উঠল তৃণমূলের দুই কাউন্সিলরের অনুগামীদের বিরুদ্ধে। ১০৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর লিপিকা মান্নার অনুগামীদের অভিযোগ, রবিবার বহিরাগতদের নিয়ে তাঁদের ওপর হামলা চালায় ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষের অনুগামীরা।

কসবা থানায় (Kasba Police Station) অভিযোগও দায়ের হয়। কেউ গ্রেফতার না হওয়ায় গতকাল কসবা থানার সামনে (Kasba Police Station)  অনুগামীদের নিয়ে ধর্নায় বসেন লিপিকা মান্না। সুশান্ত ঘোষের অনুগামীরা চলে আসায় দু’পক্ষের সংঘর্ষ বেধে যায় বলে অভিযোগ। মারধরের অভিযোগ অস্বীকার করেছে সুশান্ত ঘোষের অনুগামীরা। এ নিয়ে দুই তৃণমূল (TMC) কাউন্সিলরের প্রতিক্রিয়া এখনও মেলেনি।

উল্লেখ্য, রাজ্যের ডেঙ্গি (Dengue) পরিস্থিতি উদ্বেগজনক। ৩১ অগাস্ট পর্যন্ত রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৪২৪ জন। এরই মাঝে রাজ্যের বিরুদ্ধে কেন্দ্রের কাছে তথ্য গোপনের অভিযোগ। গত কয়েক সপ্তাহ ধরে রাজ্যের একাধিক জেলায় ডেঙ্গির (Dengue) দাপট।

শেষ ২ সপ্তাহে ডেঙ্গি (Dengue) আক্রান্ত ২ হাজার ২৪০ জন। অভিযোগ, রাজ্য সরকার ৩১ মে পর্যন্ত ডেঙ্গি সংক্রান্ত যে রিপোর্ট কেন্দ্রের কাছে জমা দিয়েছে তাতে দেখা যাচ্ছে, ৩১ মে পর্যন্ত যতজন ডেঙ্গি (Dengue) আক্রান্ত ছিলেন, ৩১ অগাস্টেও সংখ্যাটা অপরিবর্তিত। রাজ্য সরকার ডেঙ্গির সঠিক তথ্য কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রককে পাঠালে, এই মুহূর্তে দেশের সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে ডেঙ্গি (Dengue) আক্রান্তের নিরিখে পশ্চিমবঙ্গের (West Bengal) স্থান এক নম্বরে।

পুজোর মুখে চিন্তা বাড়াচ্ছে ডেঙ্গি: হাওড়ায় ইতিমধ্যে দুই আক্রান্তের মৃত্যু হয়েছে। এবার ৯ নম্বর ওয়ার্ডেও মিলল ডেঙ্গির লার্ভা। মানুষকে সচেতন করতে প্রচারে নামলেন হাওড়া পুরসভার প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান। এদিকে, ফের শহরে ডেঙ্গিতে মৃত্যুর ঘটনা ঘটল। হরিদেবপুরের বাসিন্দা এক মহিলার মৃত্যু হল ডেঙ্গিতে। ডেথ সার্টিফিকেটে ডেঙ্গির উল্লেখ। গাইডলাইন মেনে চিকিত্‍সা হয়েছে কি না, সেই প্রশ্ন তুলেছেন পুরসভার মুখ্য স্বাস্থ্য আধিকারিক। 

আরও পড়ুন: Kunal Ghosh: 'অভিষেকের বিরুদ্ধে মামলা করার সাহস হল না কেন ?', কুণালের নিশানায় শুভেন্দু 

কলকাতা ও জেলাজুড়ে ক্রমশ বাড়ছে মশাবাহিত রোগে আক্রান্তের সংখ্যা: ইতিমধ্যেই কলকাতা ও হাওড়ায় ডেঙ্গিতে মৃত্যু হয়েছে ৪ জনের। রবিবার, স্বাস্থ্যভবন সূত্রে পাওয়া পরিসংখ্যান বলছে,রাজ্যে বর্তমানে ডেঙ্গিতে আক্রান্ত ২৯২ জন। এই মুহূর্তে রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন ২৫১ জন রোগী। রবিবার, নতুন করে ৯১ জন ডেঙ্গি আক্রান্ত হয়েছেন। যে সব জেলায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বেশি তার মধ্যে রয়েছে,  তাদের মধ্যে রয়েছে, জলপাইগুড়ির ১৬ জন বাসিন্দা। মুর্শিদাবাদের ১৬ জন। ১৫ জন উত্তর ২৪ পরগনার বাসিন্দা। ১২ জন হুগলি ও ৯ জন হাওড়ার বাসিন্দা। 

কলকাতার পরিস্থিতিও যথেষ্ট উদ্বেগজনক। হাসপাতাল থেকে পুরসভার স্বাস্থ্যকেন্দ্র, ল্যাবে বাড়ছে জ্বরের উপসর্গ নিয়ে রোগীদের ভিড়। কালীঘাটে কলকাতা পুরসভার স্বাস্থ্যকেন্দ্রে দেখা গেল রোগীদের লম্বা লাইন। ২৪ নম্বর হরিশ চ্যাটার্জী স্ট্রিট। এখানকার বাসিন্দা প্রিয়া ঠাকুরের ডেঙ্গি রিপোর্ট পজিটিভ আসে ২৬ অগাস্ট। একইরকম উপসর্গে ভুগছেন, ৪০ নম্বর কালীঘাট রোডের বাসিন্দা আশিস সিং। 
স্বাস্থ্য দফতর সূত্রে খবর, ইতিমধ্যেই ডেঙ্গির আদর্শ চিকিৎসা বিধি সম্পর্কে সরকারি চিকিৎসকদের ওয়াকিবহাল করা হয়েছে। ব্লাড ব্যাঙ্কগুলিতে প্লেটলেট মজুত রাখার বিষয়টিও নিশ্চিত করার চেষ্টা হচ্ছে।

সেরা শিরোনাম

Mahua Moitra News: মহুয়া মৈত্রর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগ
মহুয়া মৈত্রর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগ
Kolkata Heritage School: হেরিটেজ স্কুলে সাপের কামড় পড়ুয়াকে, হাসপাতালে তৃতীয় শ্রেণির ছাত্র, আজ বন্ধ রাখার সিদ্ধান্ত
হেরিটেজ স্কুলে সাপের কামড় পড়ুয়াকে, হাসপাতালে তৃতীয় শ্রেণির ছাত্র, আজ বন্ধ রাখার সিদ্ধান্ত
West Bengal Live Blog: নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
Kolkata Fire: কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড, সরাসরি শুভেন্দুকে আক্রমণ শুভঙ্করের, বললেন, ‘১০০ দিন পেরিয়ে গেল, আপনারা পারছেন না’
কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড, সরাসরি শুভেন্দুকে আক্রমণ শুভঙ্করের, বললেন, ‘১০০ দিন পেরিয়ে গেল, আপনারা পারছেন না’

ভিডিও

Nadia Congress Leader Death | জেলে বসেই সপুত্র কংগ্রেস নেতাকে খুনের চক্রান্ত TMC নেতার?
Building Collapsed in Kolkata | শহরের অলিগলিতে ছড়িয়ে ছিটিয়ে বিপজ্জনক বাড়ি, বৃষ্টি হতেই নামল বাড়ি-বিপর্যয়
Tarapith Hotel Fire | বিদেশিনী হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল! গ্রেফতার বাবা-ছেলে
R G Kar News: অভয়া ধর্ষণ-খুনের তদন্তে আর জি কর মেডিক্যালে CBI-র SIT | ABP Ananda
Municipality Recruitment Scam: পুরসভায় নিয়োগ দুর্নীতির তদন্তে ফের সক্রিয় CBI আধিকারিকরা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget