এক্সপ্লোর

Kunal Ghosh: 'অভিষেকের বিরুদ্ধে মামলা করার সাহস হল না কেন ?', কুণালের নিশানায় শুভেন্দু

Kuna Attacks Suvendu on Binay Issue: ২০২১ সালে ২১ এবং ২২ সেপ্টেম্বর  শুভেন্দু অধিকারী আপনি দেখা করেছিলেন ? মোবাইলের টাওয়ার লোকেশন চেক করা হোক, দাবি কুণালের।

কলকাতা: সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ করেন শুভেন্দু অধিকারী। পাচারকাণ্ডে ফেরার বিনয় মিশ্রর সঙ্গে ৮ মাস আগে ফোনে কথা বলেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আর এবার মঙ্গলবার বিনয় ইস্যুতে শুভেন্দুকে আক্রমণ করেন কুণাল ঘোষ (Kunal Ghosh)।

এদিন কুণাল ঘোষ বলেন, 'বিনয় মিশ্রের সেই ঘনিষ্ঠ আত্মীয়, যাকে অভিযোগের তীরবিদ্ধ রাখা হয়েছে। শুভেন্দু অধিকারী জবাব দিন। ২০২১ সালে ২১ এবং ২২ সেপ্টেম্বর সেই ব্যাক্তির সঙ্গে শুভেন্দু অধিকারী মুখোমুখি করেছেন ? কি করেননি ? আমরা আশা করব , সেন্ট্রাস এজেন্সিগুলি , যে অভিযুক্তের কথা বলা হচ্ছে, এবং শুভেন্দু অধিকারী, এই দুজনের মোবাইলের টাওয়ার লোকেশন চেক করা হোক। শুভেন্দু অধিকারী কী কী প্রস্তাব দিয়েছে, অডিও ক্লিপে আছে। সেটিং করে দেবো। আমরা জানতে চাই, পুরোটা কি। আমরা কোর্টের তত্বাবধানে তদন্ত চাই। সেই অভিষেক বন্দ্যোপাধ্য়ায় অপেক্ষা করছেন। শুভেন্দু মামলাটা কখন করবেন ? এখনও পর্যন্ত অভিষেকের বিরুদ্ধে মানহানির মামলাটা করার সাহস হল না কেন ? শুভেন্দু অধিকারীর কাছে প্রশ্ন, বিনয় মিশ্রের সেই ঘনিষ্ঠ আত্মীয়, ২০২১ সালে ২১ এবং ২২ সেপ্টেম্বর সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা নাগাদ শুভেন্দু আপনি দেখা করেছিলেন ? মুখোমুখি বৈঠক হয়েছে ? নাকি হয়নি ? হলে বলুন, না হলেও বলুন। এবং আমাদের এজেন্সির কাছে দাবি থাকবে, যাকে আপনারা অভিযুক্ত বলছেন, তার টাওয়ার লোকেশন এবং বিরোধী দলনেতা, এক জায়গায় ছিলেন কিনা, তদন্তের আওতায় আনা হোক।'

আরও পড়ুন, প্রদীপ, প্রসন্ন-র পর ইডির নজরে আরও ১

মূলত সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ করেন শুভেন্দু অধিকারী। পাচারকাণ্ডে ফেরার বিনয় মিশ্রর সঙ্গে ৮ মাস আগে ফোনে কথা বলেছেন শুভেন্দু অধিকারী। ইডির জিজ্ঞাসাবাদ শেষে বেরিয়ে এমনই দাবি করেন অভিষেক। এদিন, পাল্টা বিস্ফোরক অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। রবিবার উলুবেড়িয়ায় মিছিলের পর জনসভা করেন শুভেন্দু অধিকারী। সেখানেও উঠে আসে বিনয় মিশ্রর সঙ্গে ফোনে কথোপকথনের প্রসঙ্গ।  সূত্রের খবর, কয়লা পাচারকাণ্ডের তদন্ত করতে গিয়ে একাধিক তথ্য উঠে এসেছে ইডির হাতে।  ৭৩১ কোটি টাকার একটা লেনদেনের তথ্য পেয়েছেন তদন্তকারীরা। যা লালা ওরফে অনুপ মাঝির মারফত করা হত বলে সূত্রের খবর। এখনও পর্যন্ত বিনয় মিশ্র ও বিকাশ মিশ্র- সহ ২০৪ কোটি টাকার সম্পত্তি ইডি বাজেয়াপ্ত করেছে।এদিকে গরু পাচারকাণ্ডে অন্যতম অভিযুক্ত বিনয় মিশ্রর বিরুদ্ধে আগে হুলিয়া জারি করেছিল সিবিআই। ইডি সূত্রে খবর, এর জন্য প্রয়োজনীয় অনুমতি চেয়ে দিল্লির পাটিয়ালা কোর্টে আবেদনও করেছে কেন্দ্রীয় সংস্থা। কয়লাকাণ্ডে অন্যতম অভিযুক্ত বিনয় মিশ্র দীর্ঘদিন ধরেই ফেরার। ইতিমধ্যে তাঁর রাসবিহারীর বাড়ি অ্যাটাচ করেছে ইডি। 

সেরা শিরোনাম

Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
West Midnapore News: বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
News Live Update : তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
Bar Council Election Result 2026: বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget