এক্সপ্লোর

Kolkata: শহরে বাড়ছে গোষ্ঠী সংক্রমণ? রাশ টানতে বৈঠক ডাকল কলকাতা পুরসভা

Kolkata Covid Cases: জ্বর, সর্দি, কাশি হলে ঠান্ডা লেগেছে ধরে নিয়ে ঘনিষ্ঠমহলে পরামর্শ নিয়ে ওষুধ খাচ্ছেন অনেকে। চিকিৎসকদের আশঙ্কা, এর ফলে প্রকৃত আক্রান্তদের চিহ্নিত করাই কঠিন হয়ে দাঁড়াবে।

অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা: কলকাতার (Kolkata) করোনা (Coronavirus) পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন পুরসভা (Kolkata Municipal Corporation)। বিভিন্ন বরোতে বেলাগাম সংক্রমণ রুখতে বৃহস্পতিবার কলকাতা পুরসভার তরফে একটি বৈঠক ডাকা হয়েছে। সূত্রের খবর, সংক্রমণে রাশ টানতে কীভাবে আক্রান্তদের আইসোলেশন নিশ্চিত করা যায়, পুলিশ ও স্বাস্থ্য দফতরের কর্তাদের উপস্থিতিতে তার পথ খোঁজা হবে ওই বৈঠকে। 

নতুন বছরের শুরু থেকেই সবাইকে নাস্তানাবুদ করে ছাড়ছে করোনার তৃতীয় ঢেউ। ডেল্টা আর ওমিক্রন, জোড়া ভাইরাসের তাণ্ডবে জেরবার অবস্থা। তবে, স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যে করোনা আগ্রাসনের তীব্রতা কমছে। তবে এখনই তাতে নিশ্চিন্ত হতে রাজি নয় কলকাতা পুরসভা। কারণ, দৈনিক সংক্রমণের হার নীচের দিকে থাকলেও, পুরপ্রশাসনের মাথাব্যথা বাড়াচ্ছে সরকারি রেকর্ডের বাইরে থেকে যাওয়া সংক্রমণ স্রোতের ফল্গুধারা। 

এমনিতে রাজ্যে যত সংখ্যক মানুষ প্রতিদিন করোনায় আক্রান্ত হচ্ছেন, তার সিংহভাগই কলকাতায়। কয়েকটি বরো এলাকায় যেভাবে করোনার বিস্ফোরণ ঘটে চলেছে, তা নিয়ে উদ্বিগ্ন কলকাতা পুরসভা। সেই তালিকায় প্রথমেই রয়েছে ১০ নম্বর বরো। করোনার প্রথম ও দ্বিতীয় ঢেউয়ের সময় কলকাতা পুরসভার ১০ নম্বর বরো সব চেয়ে বেশি চিন্তার কারণ ছিল। 

তৃতীয় ঢেউয়ের সময়েও সেখানে একই ছবি। বাড়াতে হয়েছে কনটেনমেন্ট জোনের সংখ্যা। এর পাশাপাশি আরও কয়েকটি বরোর পরিস্থিতি চিন্তায় রাখছে পুরকর্তৃপক্ষকে। চিকিৎসক ও বিশেষজ্ঞমহল সূত্রে খবর, তৃতীয় ঢেউয়ে অধিকাংশ লোকজন করোনা পরীক্ষা করাচ্ছেন না। জ্বর, সর্দি, কাশি হলে ঠান্ডা লেগেছে ধরে নিয়ে ঘনিষ্ঠমহলে পরামর্শ নিয়ে ওষুধ খাচ্ছেন অনেকে। চিকিৎসকদের আশঙ্কা, এর ফলে প্রকৃত আক্রান্তদের চিহ্নিত করাই কঠিন হয়ে দাঁড়াবে। কলকাতা পুরসভারও আশঙ্কা এখানেই। 

পুরসভা সূত্রে খবর, একাধিক বরোতে ঝোড়ো গতিতে সংক্রমণ ছড়াচ্ছে। পুরকর্তৃপক্ষের আশঙ্কা, সংক্রমিত অনেকেই নিজেদের আইসোলেশনে না রেখে সমাজে অবাধে মেলামেশা করছেন। তার ফলে গোষ্ঠী সংক্রমণ বড় আকার নিয়েছে। করোনা আক্রান্তদের চিহ্নিত করে কীভাবে তাঁদের আইসোলেশন সুনিশ্চিত করা যায়, তা ঠিক করতে বৃহস্পতিবার দশ নম্বর বরোয় একটি বৈঠক ডাকা হয়েছে। 

কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ বলেন, অনেকে এটাকে হালকা ভাবে নিচ্ছেন। মেলামেশা করছেন।বৈঠক ডাকা হয়েছে। আইসোলেশন নিয়ে কথা হবে। কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ এদিন হাতিবাগানের স্বাস্থ্যকেন্দ্রে করোনার বুস্টার ডোজ নেন।

সেরা শিরোনাম

News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
Durga Puja 2026: বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
Durga Puja Weather: প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget