এক্সপ্লোর

KK Statue : ইয়াদ রহ জায়েঙ্গে ও পল... মৃত্যুবার্ষিকীতে কলকাতায় বসল কেকে-র মূর্তি, গানে-স্মৃতিতে স্মরণ

গান গাইতে এসে চিরতরে গলা থেমে গিয়েছিল কৃষ্ণকুমার কুন্নথ ওরফে কেকে-র (Singer KK Death)। সেই যন্ত্রণা আজও তাড়িয়ে বেড়াচ্ছে তিলোত্তমাকে।

অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা : শোক-আতঙ্ক-লজ্জা-ভয়ের বছর ঘুরেছে। হাজারো অনুগামী-অনুরাগী এখনও মন থেকে তাঁর 'আলবিদা' মেনে নিতে পারেননি। বরং সঙ্গীত-প্রেমীদের বৃত্ত ছাড়িয়ে সাধারণ মানুষের কাছেও 'ইয়াদ আয়েঙ্গে ও পল' একইরকম উজ্জ্বল। কেকে। গান গাইতে এসে চিরতরে গলা থেমে গিয়েছিল কৃষ্ণকুমার কুন্নথ ওরফে কেকে-র (Singer KK Death)। সেই যন্ত্রণা আজও তাড়িয়ে বেড়াচ্ছে তিলোত্তমাকে। শোক আতঙ্কের সেই স্মৃতি নয়, আবেগ-ভালবাসায় কেকে-কে ধরে রাখার জন্যই নেওয়া হল এক অভিনব উদ্যোগ। কলকাতা মূর্তি বসল প্রয়াত সঙ্গীতশিল্পীর। 

শিল্পী মন্টি পালের তৈরি কেকে-র পূর্ণাবয়ব ফাইবারের মূর্তি উন্মোচিত হয়েছে। গত বছরের ৩১ মে কলকাতায় অনুষ্ঠানে এসে প্রাণ হারিয়েছিলেন কেকে। তাঁর মৃত্যুবার্ষিকীর দিনই উন্মোচিত হয়েছে যে মূর্তি। আর উল্লেখযোগ্যভাবে, যে গুরুদাস কলেজের অনুষ্ঠানে এসে মৃত্যু হয়েছিল সঙ্গীতশিল্পীর, সেই কলেজের পাশের পার্কেই বসেছে কেকে-র মূর্তিটি। কলকাতা পুরসভার উদ্যোগে ১৪ নম্বর ওয়ার্ডের মুরারীপুকুর রবীন্দ্র উদ্যান ও ঋষি অরবিন্দ ঘাটের জায়গায় বসেছে যে মূর্তি। 

কেকে-র মূর্তি উন্মোচনের অনুষ্ঠানে হাজির ছিলেন অভিশপ্ত সেই রাতে নজরুল মঞ্চে হাজির থাকা গুরুদাস কলেজের অনেক পড়ুয়াই। হাজির ছিলেন কলেজের অধ্যক্ষও। হাজির ছিলেন ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অমল চক্রবর্তী। যার উদ্যোগেই মূলত কেকে-র মূর্তি বসানোর ভাবনার বাস্তবায়ন। প্রসঙ্গত, গতবছর তাঁর পৃষ্ঠপোষকতায় আয়োজিত দূর্গাপুজোতেই থিম ছিল কেকে। অনুষ্ঠানে হাজির ছিলেন বরো চেয়ারম্যান অনিন্দ কিশোর রাউতও।

প্রসঙ্গত, শৈশব থেকে কৈশোরের প্রতিটি অনুভূতি ছুঁয়ে গিয়েছেন যিনি, নিজের শহরে সেই কেকে-কে হারানোর যন্ত্রণা এখনও কুরে কুরে খাচ্ছে শহর কলকাতার তরুণ-তরুণী থেকে যুবক-যুবতীদের। সেটাই যেন আরও একবার ফুটে উঠছিল মূর্তি উন্মোচনের অনুষ্ঠানের মাঝে। তবে শিল্পীকে যোগ্য সম্মান দেওয়ার প্রত্যাশায় মূর্তি স্থাপনে 'ইয়াদ রহ জায়েঙ্গে ও পল, করার চেষ্টাই বারবার ফুটে উঠছিল।

আরও পড়ুন- আগুন গরমে তাপপ্রবাহের সতর্কতা, উঁকি দিচ্ছে জোড়া ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি

২০২২ সালের ৩১ মে, দক্ষিণ কলকাতার নজরুল মঞ্চে (Nazrul Mancha) ছিল  কেকে-র শেষ অনুষ্ঠান। একটি কলেজের ফেস্টে মূল আকর্ষণ ছিলেন তিনি। প্রায় ঘণ্টা দেড়েক ধরে টানা পারফরম্যান্স। গান গাইতে গাইতেই অসুস্থ বোধ করেছিলেন তিনি। সেদিন রাতেই অসুস্থ হয়ে পড়েন তিনি। তারপরে হোটেলে ফিরে যান। হোটেলে অজ্ঞান হয়ে যাওয়ায় তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু ততক্ষণে সব শেষ। হাসপাতালের চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ABP Ananda (@abpanandatv)

আরও পড়ুন:ত্বকের যত্নে বছরভর কোন কোন প্রাকৃতিক উপকরণ ব্যবহার করতে পারেন?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

লোকসভার বাদল অধিবেশন থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাসপেন্ড
লোকসভার বাদল অধিবেশন থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাসপেন্ড
West Bengal News Live: মহিলা সাংসদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ, লোকসভার বাদল অধিবেশন থেকে সাসপেন্ড কল্যাণ
মহিলা সাংসদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ, লোকসভার বাদল অধিবেশন থেকে সাসপেন্ড কল্যাণ
Kalyan Banerjee: 'দিদি শুধু অভিষেক অভিষেক করলে তো প্রবলেম হয়ে যাচ্ছে আমাদের... অত্যন্ত অসম্মানজনক ভাবে আমাকে বলল...' ফের বিস্ফোরক কল্যাণ
'দিদি শুধু অভিষেক অভিষেক করলে তো প্রবলেম হয়ে যাচ্ছে আমাদের... অত্যন্ত অসম্মানজনক ভাবে আমাকে বলল...' ফের বিস্ফোরক কল্যাণ
Madan Mitra: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র

ভিডিও

Dilip Ghosh News: 'যদি কোনও আইন বহির্ভূত কাজ করে থাকেন...', মদন মিত্রকে ED-তলব প্রসঙ্গে বললেন দিলীপ ঘোষ
Dengue Vaccine News: দেশে প্রথমবার এল ডেঙ্গির ভ্যাকসিন ‘কিউ ডেঙ্গা’, ছাড়পত্র দিল DCGI; কারা নিতে পারবেন?
Madan Mitra News: ‘২ ঘণ্টা সময় দিলাম...’, একুশে জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে ‘ডেডলাইন’ মদনের | TMC
CM Suvendu Adhikari News: পুজোর মাসেই অ্যাকউন্টে ঢুকবে DA-র টাকা, ফের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Abhishek Banerjee News: মদন মিত্রকে আইনি নোটিস অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, সঙ্গে ১০কোটির ক্ষতিপূরণ দাবি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
FIFA World Cup 2026: আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
Ronaldo Mocked At Spain: স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
Assam News : একদিনে ২১ জনের মৃত্যু, ৫.৬৪ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত; ১৬ জেলায় বন্যা পরিস্থিতির চরম অবনতি অসমে
একদিনে ২১ জনের মৃত্যু, ৫.৬৪ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত; ১৬ জেলায় বন্যা পরিস্থিতির চরম অবনতি অসমে
Mahua Roy Choudhury: মহুয়া রায়চৌধুরীর মৃত্যুদিনে, প্রকাশ্যে নায়িকার জীবন নিয়ে সিনেমার প্রথম ঝলক! কেমন হল অঙ্কিতার লুক?
মহুয়া রায়চৌধুরীর মৃত্যুদিনে, প্রকাশ্যে নায়িকার জীবন নিয়ে সিনেমার প্রথম ঝলক! কেমন হল অঙ্কিতার লুক?
Online Jewellery Shopping : অনলাইনে গয়নাগাটি কেনেন? সর্বনাশ ! মেশানো হচ্ছে বিষাক্ত ধাতু? হতে পারে ক্যান্সারও ! চাঞ্চল্যকর রিপোর্ট গবেষণায়
অনলাইনে গয়নাগাটি কেনেন? সর্বনাশ ! মেশানো হচ্ছে বিষাক্ত ধাতু? হতে পারে ক্যান্সারও ! চাঞ্চল্যকর রিপোর্ট গবেষণায়
TMC Leader Arrested: একুশে জুলাইয়ের সমাবেশে যাওয়ার আগেই গ্রেফতার এই তৃণমূল নেতা, এই নিয়ে ৩ মাসে ২ বার
একুশে জুলাইয়ের সমাবেশে যাওয়ার আগেই গ্রেফতার এই তৃণমূল নেতা, এই নিয়ে ৩ মাসে ২ বার
বাড়ছে যুদ্ধের ঝাঁঝ, বিপজ্জনক হচ্ছে হরমুজ, রান্নার গ্যাসের দামে এবার প্রভাব সরাসরি? ফের বাড়ল গ্যাসের দাম?
বাড়ছে যুদ্ধের ঝাঁঝ, বিপজ্জনক হচ্ছে হরমুজ, রান্নার গ্যাসের দামে এবার প্রভাব সরাসরি? ফের বাড়ল গ্যাসের দাম?
Embed widget