এক্সপ্লোর

Maheshtala Blast: বন্ধ হয়নি গ্যাস সিলিন্ডারের রেগুলেটর, স্টোভ জ্বালতেই বিস্ফোরণ, মহেশতলায় তিন সন্তান-সহ অগ্নিদগ্ধ দম্পতি

Kolkata News: আহতদের এসএসকেএমে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশের দাবি, চা বানানোর সময় স্টোভ জ্বালাতেই বিস্ফোরণ হয়।

পার্থপ্রতিম ঘোষ, মহেশতলা:  মহেশতলার রবীন্দ্রনগরের একটি বাড়িতে বিস্ফোরণ (Maheshtala Blast)। অগ্নিদগ্ধ তিন সন্তান-সহ এক দম্পতি (Family Burnt)। বিস্ফোরণের তীব্রতায় উড়ে যায় ঘরের অ্যাসবেস্টসের ছাউনি। গ্যাস সিলিন্ডার (Cooking Cas) থেকেই এমন বিপত্তি ঘটে বলে প্রাথমিক তদন্তে অনুমান। ঘটনাস্থলে আসছে ফরেন্সিক দল (Kolkata News)। 

সাত সকালে মহেশতলার বাড়িতে তীব্র বিস্ফোরণ

স্থানীয়দের দাবি, রবীন্দ্রনগর থানা এলাকার ওই বাড়িতে বুধবার ভোরে ঘুমিয়েছিলেন সন্দীপ যাদব, তাঁর স্ত্রী রানি এবং তাঁদের ১১, ৭ এবং ৬ বছরের তিন ছেলেমেয়ে। বিস্ফোরণে সকলেই ঝলসে যান। বিস্ফোরণের তীব্রতায় ঘরের দরজা খুলে ছিটকে যায়। দুমড়ে-মুচড়ে যায় সিলিং ফ্যান।

আরও পড়ুন: Manik Bhattacharya: ৫৮ হাজারের বেশি নিয়োগ, মানিকই চাকরি বিক্রির মাথা, দাবি ইডি-র

আহতদের এসএসকেএমে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশের দাবি, চা বানানোর সময় স্টোভ জ্বালাতেই বিস্ফোরণ হয়। গ্যাস সিলিন্ডার লিক করে ভেপার ক্লাউড তৈরি হওয়ায় এই ঘটনা বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। ঘটনাস্থলে আসছে ফরেন্সিক দল। 

এক দম্পতি এবং তাঁদের তিন সন্তান অগ্নিদগ্ধ হয়েছেন

বিস্ফোরণের খবর পেয়ে এ দিন সকালে পুলিশের তরফেই ঘটনাস্থলে অ্যাম্বুল্যান্স পাঠানো হয়। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশও। প্রাথমিক তদন্তে তাদের অনুমান, রাতে কোনও রকম ভাবে গ্যাস সিলিন্ডারের রেগুলেটর বন্ধ হয়নি ভল করে। ঘরের দরজা-জানলা বন্ধ ছিল। ফলে ঘরের মধ্যে ভেপার ক্লাউড তৈরি হয়। এর পর সকালে স্টোভ জ্বালতেই বিস্ফোরণ ঘটে। 

অন্য দিকে, লোকাল ট্রেনের কামরায় এক যুবকের কাছ থেকে উদ্ধার হল লক্ষ লক্ষ টাকা। সন্দেহভাজনকে আটক করেছে নৈহাটি জিআরপি। জিআরপি সূত্রে খবর, গতকাল বিকেলে নৈহাটি স্টেশনে চেকিং চলছিল। আপ কল্যাণী সীমান্ত লোকাল থেকে নামা এক যুবককে দেখে সন্দেহ হয়। টিটাগড়ের বাসিন্দা ওই যুবকের ব্যাগে তল্লাশি চালিয়ে প্রায় ৬১ লক্ষ টাকা উদ্ধার হয় বলে নৈহাটি জিআরপি সূত্রে খবর। ওই টাকা কোথা থেকে আনা হয়েছিল, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

জিআরপি সূত্রে খবর, গতকাল বিকেলে নৈহাটি স্টেশনে চেকিং চলছিল। আপ কল্যাণী সীমান্ত লোকাল থেকে নামা এক যুবককে দেখে সন্দেহ হয়। টিটাগড়ের বাসিন্দা ওই যুবকের ব্যাগে তল্লাশি চালিয়ে ওই টাকা উদ্ধার হয়। রাতে ঘটনাস্থলে যান আয়কর দফতর ও দুর্নীতিদমন শাখার আধিকারিকরা।  ওই টাকা কোথা থেকে আনা হয়েছিল, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, তা জানার চেষ্টা চলছে।

সেরা শিরোনাম

Annapurna Yojona : লক্ষ্মীর ভাণ্ডার পেলেও এরা অন্নপূর্ণা যোজনার যোগ্য নন ! কোন চাকরি করলে বাদের তালিকায় ?
লক্ষ্মীর ভাণ্ডার পেলেও এরা অন্নপূর্ণা যোজনার যোগ্য নন ! কোন চাকরি করলে বাদের তালিকায় ?
News Live Updates: নরেন্দ্রপুর থেকে নাবালক ও তার বাবাকে অপহরণের অভিযোগ, খোঁজ মিলল দেশপ্রিয় পার্কে বিজেপি-র কার্যালয়ে, গ্রেফতার ৩
নরেন্দ্রপুর থেকে নাবালক ও তার বাবাকে অপহরণের অভিযোগ, খোঁজ মিলল দেশপ্রিয় পার্কে বিজেপি-র কার্যালয়ে, গ্রেফতার ৩
Weather Forecast: দক্ষিণে কিছুটা কমবে ঝড়-বৃষ্টির দাপট, যদিও উত্তরবঙ্গে জারি লাল সতর্কতা
দক্ষিণে কিছুটা কমবে ঝড়-বৃষ্টির দাপট, যদিও উত্তরবঙ্গে জারি লাল সতর্কতা
ED Action on Trinamool: তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কীসের টাকা? বিতর্কের মধ্যেই এবার অ্যাকশনে ইডি!
তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কীসের টাকা? বিতর্কের মধ্যেই এবার অ্যাকশনে ইডি!

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (০৬.০৭.২০২৬)।নির্যাতন থেকে খুন, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টের ছত্রে-ছত্রে ভয়াবহ নৃশংসতা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৬.০৭.২৬)।বারুইপুরের বর্বরতায় বড়সড় প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা
Suvendu Adhikari : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে বাম-কংগ্রেস-তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর
PM Modi :
TMC News :

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Baruipur Incident: নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
US News: আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
Portugal vs Spain: জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
Bangladesh Blast News : ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
Baruipur Case: বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
Embed widget