এক্সপ্লোর

Kolkata Dengue Situation: ডেঙ্গি পরিসংখ্যানে গলদ! দাবি বিরোধীদের, পাল্টা উত্তরপ্রদেশ খোঁচা ফিরহাদের

Firhad Hakim: ডেঙ্গির তথ্য কি গোপন করা হচ্ছে? ঠিক মতো তথ্য যাচ্ছে না কেন্দ্রের কাছে? এমনই প্রশ্ন তুলছে বিরোধীরা। 

অনির্বাণ বিশ্বাস, উজ্জ্বল মুখোপাধ্যায় ও রাজীব চৌধুরী, কলকাতা: রাজ্যে ভয়ঙ্কর চেহারা নিচ্ছে ডেঙ্গি (Dengue Situation)। এরইমধ্যে, তা নিয়ে শুরু রাজনৈতিক চাপানউতোর। বিরোধীদের অভিযোগ, সঠিক তথ্য দিচ্ছে না সরকার। উত্তরপ্রদেশেও তো খুব বেশি ডেঙ্গি হচ্ছে, পাল্টা জবাব দিয়েছে তৃণমূল।

রাজ্যের ডেঙ্গি পরিসংখ্যান নিয়ে ধন্দ প্রকাশ বিরোধীদের

রাজ্যে এ পর্যন্ত ঠিক কতজন ডেঙ্গি আক্রান্তের মৃত্যু হয়েছে? আক্রান্তই বা কত? কেন্দ্রের ওয়েবসাইট বলছে, ৩০ সেপ্টেম্বর পর্যন্ত পশ্চিমবঙ্গে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ২৩৯। এদিকে, স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান বলছে, রাজ্যে এ মরসুমে, ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ছুঁইছুঁই। 

তাহলে কি ডেঙ্গির তথ্য গোপন করা হচ্ছে? ঠিক মতো তথ্য যাচ্ছে না কেন্দ্রের কাছে? এমনই প্রশ্ন তুলছে বিরোধীরা। ডেঙ্গি সংক্রান্ত তথ্য গোপনের অভিযোগে বৃহস্পতিবার, বিজেপির কলকাতা পৌরসভা অভিযান ঘিরে তুলকালামও বাধে। শুক্রবার, শিলিগুড়ি পৌরসভার সামনেও বিক্ষোভ দেখায় বিজেপি। ডেঙ্গি নিয়ে সরকারের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগে সরব হয়েছে বিরোধীরা।

আরও পড়ুন: Suvendu Adhikari: রাজ্যপালের আমন্ত্রণে চেন্নাইয়ে মমতা, সমীকরণে নজর বিজেপি-র! ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

এ দিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেন, "তথ্য গোপন করছে সরকার। কেন্দ্রকে জানাব। সোমবারের মধ্যে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে কেন্দ্রের কাছে নালিশ করব।" প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীর গলাতেও ধরা পড়ে একই সুর। তাঁর কথায়, "সরকার যে সংখ্যা দেখাচ্ছে, তার থেকে ২৬২ গুণ বেশি ডেঙ্গি পশ্চিমবঙ্গে হয়েছে। সরকার নির্বিকার, উদাসীন। মানুষতো মরবি মর। দেখার দরকার নেই। সরকার সমস্ত তথ্য গোপন করছে। আর ফিরহাদ তো ডেঙ্গি মিনিস্টার।"

তবে এ দিন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad hakim) বলেন, "আমরা এমন একটা আবহাওয়া থাকি যেখানে ডেঙ্গু হওয়ার প্রবণতা সবচেয়ে বেশি। শুধু কর্পোরেশনের নামে আপনি দোষ দিতে পারেন, সরকারের নামে দোষ দিতে পারেন, কিন্তু সত্যিকারের প্রতিরোধ করতে হবে। তার কারণ যারা বিরোধীরা নাচানাচি করছে, তাদের রাজ্যে কিন্তু ডেঙ্গু হচ্ছে এবং ভয়াবহ ভাবে হচ্ছে। খুব বেশি ডেঙ্গু হয়েছে উত্তরপ্রদেশে, সেখানে আবার প্লেটটের বদলে লেবুর রস দেওয়া হয়েছিল।"

ডেঙ্গি নিয়ে পৌরসভাকে কড়া বার্তা ফিরহাদের

অব্যবহৃত অবস্থায় পড়ে থাকা জমির আবর্জনা পরিষ্কার করা নিয়েও মালিকদের কড়া বার্তা দেন মেয়র। এ দিন ফিরহাদ বলেন, "খালি জমিতে নোংরা ফেলা হচ্ছে, খালি জমির মালিক তিনি ভাবছেন আমার জন্য পড়ে আছে আর জমিটা 10 হাজার টাকায় কিনেছি কালকে ১০ কোটি টাকায় বিক্রি করব। পুরো কমিশনার কে বলেছি আইন খতিয়ে দেখুন এই সমস্ত জমিগুলোকে যাতে জরিমানা করা যায়। অর্থাৎ আমরা পরিষ্কার করব কিন্তু তিন ডাবল টাকা লাগবে।" মেয়র জানান, ডেঙ্গির বিরুদ্ধে লাগাতার অভিযান এবং সচেতনতামূলক প্রচার চলছে।

সেরা শিরোনাম

Sandip Ghosh : তলব সত্ত্বেও এলেন না সন্দীপ ঘোষ, পরবর্তী পদক্ষেপ কী হবে ইডি-র ?
তলব সত্ত্বেও এলেন না সন্দীপ ঘোষ, পরবর্তী পদক্ষেপ কী হবে ইডি-র ?
Kali Puja 2026: উচ্চতা-বিধি না মেনে মণ্ডপ তৈরি, আপত্তি অনুষ্ঠান নিয়েও! নতুন জটে জানবাজারের কালীপুজো
উচ্চতা-বিধি না মেনে মণ্ডপ তৈরি, আপত্তি অনুষ্ঠান নিয়েও! নতুন জটে জানবাজারের কালীপুজো
Weather Update: 'মুরাসু'-র প্রভাবে পিছিয়ে যাচ্ছে শীত? কালীপুজোয় বৃষ্টির সম্ভাবনা? বিস্তারিত ওয়েদার আপডেট
'মুরাসু'-র প্রভাবে পিছিয়ে যাচ্ছে শীত? কালীপুজোয় বৃষ্টির সম্ভাবনা? বিস্তারিত ওয়েদার আপডেট
West Bengal News Live Updates: আরজি কর হাসপাতালে দুর্নীতি মামলায় এবার সন্দীপ ঘোষকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট
আরজি কর হাসপাতালে দুর্নীতি মামলায় এবার সন্দীপ ঘোষকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট

ভিডিও

Dhirendra Krishna Shastri | ধর্মসভায় রাম ও কৃষ্ণের মধ্য়ে তুলনা টেনে বিতর্কে ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রী
Protest in KMC | পুজোর পর জারি সার্কুলারের বিরোধিতায় কলকাতা পুরসভার অন্দরে বিক্ষোভ
Indranil Sen Arrested | ইন্দ্রনীল ও তাঁর স্ত্রী মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ
Municipal Election in West Bengal | এবার BJP-কে হারাতে আকার বদলাচ্ছে 'শিলিগুড়ি মডেল'? তুঙ্গে জল্পনা
NCPI in Municipal Corporation Election | পুরভোটে NCPI-কে আসন ছাড়বে বিজেপি? কী বললেন কাকলি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget