এক্সপ্লোর

Kolkata Metro: পর্যাপ্ত রেক ও মোটরম্যানের অভাব! বন্ধ হচ্ছে এই পরিষেবা, বিরাট ঘোষণা কলকাতা মেট্রো কর্তৃপক্ষের

Blue Line: কলকাতা হাইকোর্টে শেষ মেট্রোর সময় বাড়ানোর জন্য একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল। তারপরেই গত বছরের জুন মাসেই ব্লু লাইনে রাতে এক জোড়া এই বিশেষ মেট্রো পরিষেবার ঘোষণা করা হয়।

কলকাতা: বছর খানেক আগেই এক বড় সিদ্ধান্ত নিয়েছিল কলকাতা মেট্রো (Kolkata Metro) কর্তৃপক্ষ। ব্লু লাইনে ৯টা ৪০-র বদলে নিউ গড়িয়া এবং দমদম থেকে রাত ১১টায় এক বিশেষ মেট্রো পরিষেবা চালু করার কথা ঘোষণা করা হয়েছিল। পরে সময় বদল করে ১০টা ৪০ মিনিটে সেই ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়। তবে ট্রেন থাকলেও, নেই কাঙ্খিত যাত্রী, হচ্ছে বাড়তি খরচ। এবার অনির্দিষ্টকালের জন্য এই বিশেষ মেট্রো পরিষেবা বন্ধ হচ্ছে।

কলকাতা হাইকোর্টে শেষ মেট্রোর সময় বাড়ানোর জন্য একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল। বলা হয়েছিল যে বহু অফিসযাত্রীই বেশ খানিক রাতে ফেরেন এবং তাদের নিত্যদিন ভোগান্তি শিকার হতে হয়। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম জানিয়েছিলেন, রাতের মেট্রো বাড়ালে সাধারণ মানুষের সুবিধা হয়। তারপরেই গত বছরের জুন মাসেই ব্লু লাইনে রাতে এক জোড়া এই বিশেষ মেট্রো পরিষেবার ঘোষণা করা হয়েছিল। যাত্রীদের একাংশ এই সিদ্ধান্তে স্বভাবই খুশির হয়েছিলেন। অনেকেই মনে করেছিলেন এই মেট্রো রাতে বাস বা ট্যাক্সি পাওয়ার ভোগান্তির অবসান ঘটিয়ে যাত্রী পরিষেবা অনেক সহজ করবে।

তবে ওই মেট্রোয় পর্যাপ্ত পরিমাণে ভিড় না হওয়ার কথা আগেই জানিয়েছিল মেট্রো কর্তৃপক্ষ। সেই কারণেই রাতের এই মেট্রোর জন্য দূরত্ব নির্বিশেষে নির্ধারিত ভাড়ার সঙ্গে আরও অতিরিক্ত ১০টাকা করে সারচার্জ যোগ করা হয়েছিল। অর্থাৎ দমদম থেকে শোভাবাজার পর্যন্ত কেউ যদি এই রাতের মেট্রোয় যান, তাহলে তাঁকে ১০টাকার বদলে দিতে হত ২০ টাকা। চলতি বছরের পয়লা জানুয়ারি থেকে শেষ মেট্রোর ভাড়া ১০ টাকা করে বাড়িয়ে দেওয়া হয়। তবে তাতেও শেষরক্ষা আর হল না। 

বছর ঘুরতে না ঘুরতেই এই পরিষেবা বন্ধের সিদ্ধান্ত নিয়ে ফেলল মেট্রো কর্তৃপতক্ষ। কাল, অর্থাৎ বুধবার ৩ সেপ্টেম্বর থেকে আর রাত ১০.৪০ মিনিটে দমদম বা শহীদ ক্ষুদিরাম স্টেশন থেকে আর ছুটবে না মেট্রো। এই মেট্রো বন্ধের কারণ অবশ্য পরিকাঠামোগত সমস্যা। দাবি করা হচ্ছে, 'পরিকাঠামোর সমস্যায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ হচ্ছে পরিষেবা'। মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে রেক ও মোটরম্যানের সঙ্কটে জেরেই এই পরিষেবা বন্ধ করা হচ্ছে।

এবার থেকে দুই প্রান্ত থেকেই ১০.৪০-র বদলে শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ৩০ মিনিটে। 

সেরা শিরোনাম

Suger Price Hike: মাথায় হাত গৃহস্থের, উৎসবের মরশুমের আগেই হু হু করে বাড়ছে চিনির দাম
মাথায় হাত গৃহস্থের, উৎসবের মরশুমের আগেই হু হু করে বাড়ছে চিনির দাম
Naihati News : 'কুপ্রস্তাবে রাজি না হওয়ায় মহিলাকে রাস্তায় ফেলে মার', বিজেপি নেতার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ
'কুপ্রস্তাবে রাজি না হওয়ায় মহিলাকে রাস্তায় ফেলে মার', বিজেপি নেতার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ
West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
Jadavpur University: রাত ৯ টার পরে...! কী এমন ঘটল যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে ? কেন উত্তপ্ত হয়ে উঠেছিল ক্য়াম্পাস
রাত ৯ টার পরে...! কী এমন ঘটল যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে ? কেন উত্তপ্ত হয়ে উঠেছিল ক্য়াম্পাস

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ২: ফ্রি স্কুল স্ট্রিটে আগুন, গ্রেফতার লিজ হোল্ডার, ১৩ গেস্ট হাউস-রেস্তোরাঁকে শোকজ দমকলের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ১ : রাতে উত্তপ্ত ক্যাম্পাস, দিনে অশান্ত রাজপথ, বাম বনাম ABVP, চরমে যাদবপুর-সংঘাত
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget