এক্সপ্লোর

Howrah Metro Fare: গন্তব্য হাওড়া! মেট্রোয় সফরে কোন স্টেশন থেকে কত ভাড়া?

Metro Railway Kolkata: ইস্ট-ওয়েস্ট মেট্রোর গ্রিন লাইনে এই চার স্টেশনের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হাওড়া।

কলকাতা: সাধারণের জন্য খুলে গিয়েছে হুগলি নদীর নীচের পাতাল পথ। গঙ্গার নীচ দিয়ে শুরু হয়েছে মেট্রোর যাত্রী পরিষেবা (Kolkata Metro)। মাত্র ৪৬ সেকেন্ডেই গঙ্গার এপার থেকে ওপারে পৌঁছে যাচ্ছে মেট্রো। এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত ৪.৮ কিলোমিটার রুটে মোট চারটি স্টেশন রয়েছে। এসপ্ল্যানেড, মহাকরণ, হাওড়া এবং হাওড়া ময়দান। 

হাওড়া পৌঁছতে কত খরচ? ইস্ট-ওয়েস্ট মেট্রোর গ্রিন লাইনে এই চার স্টেশনের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হাওড়া। এই মেট্রো স্টেশন লাগোয়াই হাওড়া রেল স্টেশন। যে স্টেশন দিয়েই প্রতিদিন হাজার হাজার যাত্রী যাতায়াত করেন থাকেন। শুরু ইস্ট-ওয়েস্ট মেট্রোর গ্রিন লাইন ধরেই নয়, শহরের বিভিন্ন প্রান্ত থেকে মেট্রোয় পৌঁছে যাওয়া যাবে হাওড়া। যাত্রীদের সুবিধার্থে মেট্রোর অন্যান্য স্টেশন থেকে এবার হাওড়া পর্যন্ত ভাড়ার তালিকা প্রকাশ করল মেট্রো কর্তৃপক্ষ। 

স্টেশনের নাম  গন্তব্য  ভাড়া
দক্ষিণেশ্বর, বরাহনগর, নোয়াপাড়া হাওড়া ৩০ টাকা 
দমদম, বেলগাছিয়া, শ্যামবাজার হাওড়া ২৫ টাকা
শোভাবাজার সুতানুটি, গিরিশ পার্ক, মহাত্মা গাঁধী রোড হাওড়া ২০ টাকা
সেন্ট্রোল, চাঁদনি চক, পার্ক স্ট্রিট, ময়দান  হাওড়া ১৫ টাকা
রবীন্দ্র সদন, নেতাজি ভবন, যতীন দাস পার্ক হাওড়া ২০ টাকা
কালীঘাট, রবীন্দ্র সরোবর, মহানায়ক উত্তম কুমার, নেতাজি হাওড়া ২৫ টাকা
মাস্টারদা সূর্য সেন, গীতাঞ্জলি, কবি নজরুল, শহিদ ক্ষুদিরাম, কবি সুভাষ হাওড়া ৩০ টাকা
সত্যজিৎ রায় হাওড়া ৩৫ টাকা
জ্যোতিরিন্দ্র নন্দী, কবি সুকান্ত  হাওড়া ৪০ টাকা
হেমন্ত মুখোপাধ্যায় হাওড়া ৫০ টাকা

তথ্য সূত্র: কলকাতা মেট্রো 

গত ১৫ মার্চ যাত্রী পরিষেবা শুরু হয়েছে গ্রিন লাইন। গঙ্গার নীচের গোটা পথ সাজানো হয়েছে নীল আলো দিয়ে। যাতে যাত্রীরা বুঝতে পারেন কোন সময় মেট্রো গঙ্গার নীচ দিয়ে যাচ্ছে। এই অংশে সারা দিনে মোট ১৩০টি মেট্রো যাত্রীদের পরিষেবা দিচ্ছে। ব্যস্ত সময়ে ১২ মিনিট অন্তর এবং অন্য সময়ে ১৫ মিনিটের ব্যবধানে মেট্রো পরিষেবা পাওয়া যাচ্ছে। হাওড়া এবং এসপ্ল্যানেড স্টেশন থেকে দিনের প্রথম মেট্রো ছাড়ছে সকাল ৭টায়। শেষ মেট্রো ছাড়ছে রাত ৯টা ৪৫ মিনিটে। রবিবার মেট্রো পরিষেবা বন্ধ থাকছে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   

আরও পড়ুন: Loksabha Election 2024: অভিনয়ের আঙিনা থেকে রাজনীতির ময়দানে, হুডখোলা গাড়িতে চড়ে প্রচার রচনার

সেরা শিরোনাম

Kunal Ghosh: নারকেলডাঙা থানায় কুণাল ঘোষের নামে নতুন FIR দায়ের, সোমবারই তলব বেলেঘাটার বিধায়ককে
নারকেলডাঙা থানায় কুণাল ঘোষের নামে নতুন FIR দায়ের, সোমবারই তলব বেলেঘাটার বিধায়ককে
ফুলিয়ায় সিপিএমের পুজোর বুকস্টলে ভাঙচুর, আগুন, মনীষীদের ছবি ছিঁড়ে ফেলা হল রাস্তায়
ফুলিয়ায় সিপিএমের পুজোর বুকস্টলে ভাঙচুর, আগুন, মনীষীদের ছবি ছিঁড়ে ফেলা হল রাস্তায়
West Bengal News Live: চোরবাগানে ভিড়ের চাপে কারও পাঁজর ভেঙে ফেটে গেছিল ফুসফুস, ময়নাতদন্তে শিউড়ে ওঠা তথ্য
চোরবাগানে ভিড়ের চাপে কারও পাঁজর ভেঙে ফেটে গেছিল ফুসফুস, ময়নাতদন্তে শিউড়ে ওঠা তথ্য
Chorbagan Stampede: চোরবাগান কাণ্ডে মুখ্যমন্ত্রীর ভাইপোকে নিয়ে টানাটানি বিরোধীদের, 'সে নাবালক জানতাম', বার্তা শমীক ভট্টাচার্যের
চোরবাগান কাণ্ডে মুখ্যমন্ত্রীর ভাইপোকে নিয়ে টানাটানি বিরোধীদের, 'সে নাবালক জানতাম', বার্তা শমীক ভট্টাচার্যের

ভিডিও

Durga Puja 2026 | মণ্ডপজুড়ে জোটবদ্ধতার ইতিহাস, সংহতিবোধে সেরা দমদম পার্ক তরুণ দল | #abpananda
Durga Puja 2026 | হারানো সুরের ঠিকানায় নিউটাউন CA ব্লক, কী চমক রয়েছে দর্শনার্থীদের জন্য?
Durga Puja 2026 | বৈদ্যবাটী থেকে গঙ্গাধরপুর, একনজরে দেখে নিন জেলার সেরা পুজো | #abpananda
Durga Puja 2026 | কোচবিহার থেকে দক্ষিণ দিনাজপুর, একনজরে দেখুন জেলার সেরা পুজো
Durga Puja 2026:সল্টলেক সেক্টর V-এ The International Institute of Hotel Management-এ উমা বন্দনা চলছে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belur Math Durga Puja: মঙ্গলারতি দিয়ে বেলুড় মঠে শুরু অষ্টমী পুজো, দেবীকে মৃন্ময়ী রূপে আরাধনা
মঙ্গলারতি দিয়ে বেলুড় মঠে শুরু অষ্টমী পুজো, দেবীকে মৃন্ময়ী রূপে আরাধনা
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Road Accident News: গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Embed widget