এক্সপ্লোর

Loksabha Election 2024: অভিনয়ের আঙিনা থেকে রাজনীতির ময়দানে, হুডখোলা গাড়িতে চড়ে প্রচার রচনার

Loksabha Poll 2024: প্রথমে সিমলাগড় কালীবাড়িতে পুজো দেন তিনি। এরপর হুডখোলা গাড়িতে চড়ে প্রচার করেন তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়।

সোমনাথ মিত্র ও সৌরভ বন্দ্যোপাধ্যায়, পাণ্ডুয়া:  রবিবারের সকালে পাণ্ডুয়া বিধানসভা এলাকায় প্রচার করলেন হুগলি লোকসভা কেন্দ্রের (Loksabaha Election 2024) তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee)।

একনজরে তৃণমূল প্রার্থীর প্রচারপর্ব: রবিবাসরীয় প্রচারে নেমেছে শাসক-বিরোধী সব দলই। তৃণমূল প্রার্থী অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়ের প্রতিপক্ষ তাঁরই অতীত সহকর্মী ও বিজেপির নেত্রী লকেট চট্টোপাধ্যায়। প্রথমে সিমলাগড় কালীবাড়িতে পুজো দেন তিনি। এরপর হুডখোলা গাড়িতে চড়ে প্রচার করেন তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। অভিনয়ের আঙিনা থেকে এই প্রথমবার রাজনীতির ময়দানে নেমেছেন রচনা। এদিন পাণ্ডুয়া ব্লকে রচনা বন্দ্যোপাধ্যায়ের একাধিক কর্মসূচি আছে তাঁর।

১৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে ১৮তম লোকসভা নির্বাচন। এবার মোট ৭ দফায় হবে লোকসভা নির্বাচন। আর ৭ দফাতেই ভোট রয়েছে পশ্চিমবঙ্গে।  ফল ঘোষণা হবে ৪ জুন। ১৯ এপ্রিল প্রথম দফায় ভোট হবে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে। ২৬ এপ্রিল দ্বিতীয় দফায় ভোট হবে দার্জিলিং, রায়গঞ্জ, বালুরঘাটে।৭ মে তৃতীয় দফায় ভোট হবে মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর, মুর্শিদাবাদ। চতুর্থ দফায় ১৩ মে ভোট হবে বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব, বর্ধমান-দুর্গাপুর, আসানসোল, বোলপুর, বীরভূমে। ২০ মে পঞ্চম দফায় ভোট হবে শ্রীরামপুর, ব্য়ারাকপুর, বনগাঁ, হাওড়া, উলুবেড়িয়া, হুগলি, আরামবাগে। ২৫ মে ষষ্ঠ দফায় ভোট হবে পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, ঝাড়গ্রাম, মেদিনীপুর, তমলুক, কাঁথি, ঘাটালে। ১ জুন সপ্তম অর্থাৎ শেষ দফায় ভোট হবে দমদম, বারাসাত, বসিরহাট, জয়নগর, কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, ডায়মন্ডহারবার, মথুরাপুর, যাদবপুরে।

তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পর শনিবার প্রথম হুগলি লোকসভা কেন্দ্রে পা রেখেছিলেন রচনা বন্দ্যোপাধ্যায়। গতকাল সিঙ্গুরের ডাকাতকালী মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন তৃণমূলের তারকা প্রার্থী। কালীপুজোর পাশাপাশি শিব পুজোও করেছিলেন রচনা। পুজোর পরে সিঙ্গুরে দলীয় কর্মীদের সঙ্গে জনসংযোগ করেন হুগলির তৃণমূল প্রার্থী। গতকাল তিনি বলেন, “যে কোনও শুভ কাজ শুরু করার আগে আমাদের ঠাকুরের আশীর্বাদ নিয়ে শুরু করা উচিত। মায়ের মন্দির দর্শ করে খুব ভালো লাগল। মায়ের আশীর্বাদ না থাকলে তো জীবনে চলতেই পারব না। জেতার বিষয় ১০০ ভাগ আশাবাদী, আমি আমার ১০০ শতাংশ দেব তাই জেতার বিষয় ১০০ শতাংশ আশাবাদী।’’

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   

আরও পড়ুন: Loksabha Election 2024: বিষ্ণুপুরের BJP প্রার্থীকে ওপেন চ্যালেঞ্জ সুজাতার, পাল্টা TMC প্রার্থীকে আক্রমণ সৌমিত্র খাঁর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget