এক্সপ্লোর

Kolkata Metro Rail : মেট্রো লাইন ধরে হাঁটা দিলেন তরুণী ! ময়দান ও পার্কস্ট্রিটের মাঝে হইহই কাণ্ড

Kolkata Metro Rail News : বৃহস্পতিবার মেট্রোর লাইনে ঢুকে পড়েন তরুণী।  রাতে ঘটনাটি ঘটে ময়দান ও পার্কস্ট্রিট স্টেশনের মাঝে।  আপলাইনে নেমে হাঁটছিলেন তরুণী।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : ফের চাঞ্চল্যকর ঘটনা মেট্রো রেলে। এবার মেট্রো লাইনে নেমে পড়ে সোজা হাঁটা লাগালেন তরুণী। সবার অলক্ষ্যে নেমে পড়লেন মেট্রোর আপলাইনে । তারপর সোজা লাইন ধরে শুরু করলেন হাঁটা। ঢুকে পড়লেন সুড়ঙ্গেও ! আর ঠিক সেই সময়ই যদি এসে পড়ত একটা ট্রেন , ঘটে যেতে পারত ভয়াবহ ঘটনা। 

বৃহস্পতিবার মেট্রোর লাইনে ঢুকে পড়েন তরুণী।  রাতে ঘটনাটি ঘটে ময়দান ও পার্কস্ট্রিট স্টেশনের মাঝে।  আপলাইনে নেমে হাঁটছিলেন তরুণী। ঠিক সেই সময়ই ডাউন লাইনের একটি মেট্রোর চালক আপ লাইন দিয়ে ওই তরুণীকে হাঁটতে দেখে ফেলেন। সঙ্গে সঙ্গে তিনি পার্কস্ট্রিট স্টেশনে খবর দেন।

খবর পাওয়ামাত্র এক মুহূর্ত বিলম্ব না করে, তড়িঘড়ি আপ ও ডাউন উভয় লাইনের বিদ্য়ুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় মেট্রো কর্তৃপক্ষ। তারপর উদ্ধার করা হয় তাঁকে। ওই তরুণীকে গ্রেফতার করেছে আরপিএফ। শুক্রবার তাঁকে শিয়ালদা আদালতে পেশ করার কথা।  নিরাপত্তারক্ষীদের নজর এড়িয়ে কীভাবে তিনি লাইনে নেমে পড়লেন তা খতিয়ে দেখছে মেট্রোরেল কর্তৃপক্ষ।  

দুর্ঘটনা ও আত্মহত্যার প্রচেষ্টা রুখতে এখন প্রতি স্টেশনেই মোতায়েন থাকে আরপিএফ। আছে সিসি ক্যামেরার নজরদারিও।  তারপরও কীভাবে সকলের নজর এড়িয়ে ওই তরুণী মেট্রো ট্র্যাকে নেমে পড়লেন, তা নিয়ে প্রশ্ন উঠছে। আর কেনই বা ওই তরুণী লাইনে নেমে গেলেন, সেই প্রশ্নের উত্তর খোঁজা হচ্ছে। 

মেট্রোরেল সূত্রে খবর, রাত ৯ টা ৫ মিনিটে ওই মহিলাকে আপ লাইনে হাঁটতে দেখেন ডাউন লাইনের মেট্রো রেলের চালক।  তখনই তিনি খবর দেন। সেই সময় কিছুক্ষণের জন্য আপ  ও ডাউন দুই লাইনের বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয়। আর মিনিট পাঁচেকের মধ্যেই উদ্ধার করা হয় মহিলাকে। তারপর ফের পরিস্থিতি স্বাভাবিক হয়।  রাত সাড়ে ৯ টা নাগাদ পরিষেবা স্বাভাবিক হয়ে যায়।   

পুজোর আগে বিশেষ মেট্রো

পুজোর আগে সাপ্তাহিক ছুটির দিনগুলোতে ভিড় সামাল দিতেমেট্রো রেলওয়ে পরপর দুটি শনিবার  ২৩৪টি পরিষেবার পরিবর্তে ২৬২টি ট্রেন চালাবে। তার পরের দুটি শনিবার অর্থাৎ ২৮ সেপ্টেম্বর ও  ৫ অক্টোবর তারিখে ২৩৪টি পরিষেবার পরিবর্তে ২৮৮টি ট্রেন চালাবে কলকাতা মেট্রো। এছাড়া পুজোর আগে রবিবারগুলিতে  ১৩০ টি মেট্রোর বদলে রোজ ১৯৬টি ট্রেন চলার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। 

আরও পড়ুন, পেট্রোলের দরে বড় বদল, সকালেই গেলে যে দামে পাবেন কলকাতা-সহ জেলায়..

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।      

সেরা শিরোনাম

Durga Puja Weather Updates: ষষ্ঠী-সপ্তমীতে কোন কোন জেলায় বৃষ্টির সতর্কতা? অষ্টমী থেকে উন্নতি হবে আবহাওয়ার?
ষষ্ঠী-সপ্তমীতে কোন কোন জেলায় বৃষ্টির সতর্কতা? অষ্টমী থেকে উন্নতি হবে আবহাওয়ার?
Petrol Diesel Price : পুজোর শুরুতে পেট্রোল - ডিজেলের দামের খবরে বড় স্বস্তি? কোথায় সবথেকে কম দামে তেল?
পুজোর শুরুতে পেট্রোল - ডিজেলের দামের খবরে বড় স্বস্তি? কোথায় সবথেকে কম দামে তেল?
West Bengal News LIVE: আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget