এক্সপ্লোর

Kolkata Metro : টানা বৃষ্টিতে পর্যুদস্ত রেল পরিষেবা, এই সব স্টেশনে বন্ধ মেট্রোও

Kolkata Weather Update : গোদের উপর বিষফোঁড়া রেকর্ড দুর্যোগ। এই পরিস্থিতিতে ট্র্যাকে জল ঢুকে যাওয়ায় ব্যাহত মেট্রো পরিষেবা।

 

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা :  একদিকে ভাসছে শহর। ডুবে গিয়েছে রাস্তা ঘাট। এই পরিস্থিতিতে অনেকেই ভরসা রাখেন মেট্রোরেলের উপর। কিন্তু বেশ কিছুদিন ধরেই নানারকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এর ওপর গোদের উপর বিষফোঁড়া রেকর্ড দুর্যোগ। এই পরিস্থিতিতে ট্র্যাকে জল ঢুকে যাওয়ায় ব্যাহত মেট্রো পরিষেবা।

দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত আপ ও ডাউনে পরিষেবা স্বাভাবিক থাকলেও, ময়দান স্টেশনের পর বাকি অংশে মেট্রো চালানো সম্ভব হচ্ছে না। অন্যদিকে ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা স্বাভাবিক বলেই জানা গিয়েছে। 

 ব্যান্ডেল শাখায় ট্রেন চলাচলে সমস্যা              

অন্যদিকে আকাশবাণী কলকাতা সূত্রে খবর, সারারাত বৃষ্টির ফলে পূর্ব রেলের হাওড়া ব্যান্ডেল শাখায় ট্রেন চলাচলে সমস্যা হচ্ছে। কারশেডে জল জমে যাওয়ার কারণে  ট্রেন স্টেশনে ঢুকতে যথেষ্ট দেরি হচ্ছে। সিগন্যাল সিস্টেম কাজ না করায় এই বিভ্রাট। এর জেরে অফিস টাইমে যাত্রীদের সমস্যা হবার আশঙ্কা দেখা দিয়েছে। 

শিয়ালদা দক্ষিণ শাখায় বন্ধ ট্রেন চলাচল                 

অন্যদিকে, শিয়ালদা দক্ষিণ শাখায় সকাল থেকে এখনও পর্যন্ত কোনও ট্রেন চালানো সম্ভব হয়নি। পথে বেরিয়ে চরম দুর্ভোগের শিকার যাত্রীরা। শিয়ালদা মেন আর বনগাঁ শাখায় নির্ধারিত সময়ের চেয়ে বেশ কিছুক্ষণ দেরিতে শুরু হয় ট্রেন পরিষেবা ।  

ট্রেন সংক্রান্ত সর্বশেষ আপডেট

হাওড়া থেকে একাধিক রুটে বাতিল করা হয়েছে লোকাল ট্রেন। 36081 হাওড়া-মসাগ্রাম, 37215 হাওড়া-ব্যান্ডেল, 37353 হাওড়া-তারকেশ্বর, 37307 হাওড়া-হরিপাল, 37311 হাওড়া-তারকেশ্বর লোকাল বাতিল করা হয়েছে।  

কোন কোন দূরপাল্লার ট্রেন বাতিল

  • 22301 আপ হাওড়া- নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস
  • 22303 হাওড়া-গয়া বন্দে ভারত এক্সপ্রেস
  • 22309 হাওড়া-জামালপুর বন্দে ভারত এক্সপ্রেস

    সকালের দিকের এই সমস্ত ট্রেন নির্ধারিত সময়েরে চেয়ে কয়েকঘণ্টা দেরিতে ছেড়েছে। পূর্ব রেলের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, শহরতলির একাধিক ট্রেনের রুট সংক্ষিপ্ত করা হয়েছে।                         

বিমান চলাচলেও প্রভাব

তুমুল বৃষ্টিতে সরাসরি না হলেও, পরোক্ষভাবে ব্যাহত হয়েছে বিমান পরিষেবা। কলকাতা বিমানবন্দরের সঙ্গে সংযোগকারী সব রাস্তাই জলের তলায়। এর জন্য কলকাতা বিমানবন্দরে উড়ানে দেরি হয়েছে। বৃষ্টিতে বিমানবন্দরে সমস্যা না থাকলেও দেরিতে পৌঁছেছেন পাইলটরা। পাইলটরা দেরিতে পৌঁছনোয় উড়ানে দেরি হয়েছে।                     

 

           

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari: আজ থেকেই ছাত্রীদের অ্যাকাউন্টে ঢুকবে টাকা, আগামী বছর থেকে দ্বিগুণ অনুদান ঘোষণা মুখ্যমন্ত্রীর
আজ থেকেই ছাত্রীদের অ্যাকাউন্টে ঢুকবে টাকা, আগামী বছর থেকে দ্বিগুণ অনুদান ঘোষণা মুখ্যমন্ত্রীর
Suvendu On Ananta Maharaj : নেতাজি - মন্তব্যে ক্ষমা চাইলেন অনন্ত, কিন্তু মুখ্যমন্ত্রী বলেই দিলেন ' আইন ... '
নেতাজি - মন্তব্যে ক্ষমা চাইলেন অনন্ত, কিন্তু মুখ্যমন্ত্রী বলেই দিলেন ' আইন ... '
Voter Card: এবার জঙ্গল থেকে উদ্ধার ভোটার কার্ড, ঘটনায় শান্তিপুরে চাঞ্চল্য
এবার জঙ্গল থেকে উদ্ধার ভোটার কার্ড, ঘটনায় শান্তিপুরে চাঞ্চল্য
West Bengal News Live : রোষের মুখে নির্মল ঘোষ, চড়, লাথি, ডিমবৃষ্টি থানা থেকে বের করতেই
রোষের মুখে নির্মল ঘোষ, চড়, লাথি, ডিমবৃষ্টি থানা থেকে বের করতেই

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget