এক্সপ্লোর

Kolkata Metro : রয়েছে চাকরির পরীক্ষা, আজ ব্লু লাইন ও গ্রিন লাইনে কোথায় কেমন পরিষেবা ? শেষ মেট্রো কটায় ?

Kolkata Metro Service On Sunday: রবির সকালে আজ কোথায় কেমন পরিষেবা ? কটা অবধি পাওয়া যাবে শেষ মেট্রো ?

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: পুরনো মেট্রো রুটের একাংশে বন্ধ পরিষেবা। নিউ গড়িয়া স্টেশনে পুনর্নির্মাণের কাজ চলায় নির্দিষ্ট সময় মেনে চালানো যাচ্ছে না মেট্রো। যাত্রী দুর্ভোগের কথা মাথায় রেখে ব্রিজি স্টেশনে কাটওয়ে তৈরি করা হচ্ছে। সেই কারণে আজ রবিবার বিকেল ৪টে পর্যন্ত দক্ষিণেশ্বর থেকে টালিগঞ্জ পর্যন্ত মেট্রো চলাচল করবে। সরকারি চাকরির পরীক্ষা থাকায় সকাল ৭টা থেকে ব্লু লাইন ও গ্রিন লাইনে সকাল ৮টা থেকে মিলবে পরিষেবা। 

আরও পড়ুন, ৩০ -৪০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া, রাজ্যের ২৩ জেলায় হলুদ-কমলা সতর্কতা, প্রবল বর্ষণের পূর্বাভাস

রবিবার সকাল থেকে বিকেল ৪টে পর্যন্ত দক্ষিণেশ্বর থেকে টালিগঞ্জ পর্যন্ত মেট্রো চলাচল করবে। মেট্রো রেলের তরফে জানানো হয়েছে,যাত্রীদের দুর্ভোগ কমাতে ব্রিজি অর্থাৎ শহিদ ক্ষুদিরাম মেট্রো স্টেশনে তৈরি করা হচ্ছে কাটওয়ে। সেই কারণে টালিগঞ্জের পর আর এগোবে না ট্রেন। একদিকে, নিউ গড়িয়া মেট্রো স্টেশন পুনর্নির্মাণের কাজ শুরু হয়েছে। তার প্রভাব পড়েছে কলকাতা মেট্রোর ব্লু লাইনে।

অন্যদিকে, মেট্রোর নতুন ৩টি অংশ চালু হওয়ায় বেড়েছে যাত্রীর সংখ্যা। মেট্রোর সংখ্যা বাড়িয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা হলেও, প্রতিদিনই সমস্যায় পড়তে হচ্ছে যাত্রীদের। আপাতত দক্ষিণেশ্বর থেকে ব্রিজি অর্থাৎ শহিদ ক্ষুদিরাম পর্যন্ত চলাচল করছে মেট্রো। যাত্রীদের অভিযোগ, প্রতিদিনই অফিস টাইমে মেট্রো দেরিতে চলছে। আবার কোনও কোনও মেট্রো টালিগঞ্জ পর্যন্ত যাচ্ছে। ব্রিজি পর্যন্ত সব ট্রেন না যাওয়ায় মাঝপথে নেমে ফের মেট্রোর জন্য অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের।মেট্রোর এই অসুখের কারণও চিহ্নিত করা হয়েছে।

মেট্রো রেল সূত্রে খবর, নিউ গড়িয়া প্রান্তিক স্টেশন হওয়ায় সেখানে ট্রেন ঘোরানোর ব্যবস্থা ছিল। কিন্তু ব্রিজি স্টেশনে সেই সুবিধা নেই। ফলে নিউ গড়িয়া পর্যন্ত নিয়ে গিয়ে মেট্রো ঘোরাতে হচ্ছে। সেখানে পুনর্নির্মাণের কাজ চলায় রেক ঢোকানো এবং বের করায় সময় লাগছে। এর ফল ভুগতে হচ্ছে মেট্রো যাত্রীদের। দুর্ভোগ কমাতে এবার ব্রিজি স্টেশনে ট্রেন ঘোরানোর কাটওয়ে তৈরির সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। মেট্রো রেল সূত্রে খবর, কাটওয়ে তৈরি হলে ব্রিজি স্টেশন থেকেই ঘোরানো যাবে মেট্রো।

মেট্রো রেল সূত্রে খবর, শনিবার রাত ১১টা থেকে রবিবার দুপুর ৩টে পর্যন্ত কাটওয়ে তৈরির কাজ চলবে।এর জেরে রবিবার বিকেল ৪টে পর্যন্ত দক্ষিণেশ্বর থেকে টালিগঞ্জ পর্যন্ত মেট্রো চলাচল করবে। মাসখানেক বাকি পুজোর। রবিবার পুজোর বাজার করতে বেরিয়ে অনেকেই সমস্যায় পড়বেন বলে আশঙ্কা। পাশাপাশি, রবিবার সরকারি চাকরির পরীক্ষা রয়েছে। চাকরিপ্রার্থীদের কথা ভেবে দক্ষিণেশ্বর-টালিগঞ্জ রুট অর্থাৎ ব্লু লাইনে সকাল ৭টা থেকে এবং গ্রিন লাইনে হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত সকাল ৮টা থেকে চালু থাকছে মেট্রো পরিষেবা। 

সেরা শিরোনাম

Fake Blood Report: ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
লাইসেন্স সাসপেন্ড, তবুও চলছে রমরমিয়ে ব্যবসা, ফুড ডেলিভারি, সিল করে দেওয়া হল গড়িয়া-'কস্তুরী'
লাইসেন্স সাসপেন্ড, তবুও চলছে রমরমিয়ে ব্যবসা, ফুড ডেলিভারি, সিল করে দেওয়া হল গড়িয়া-'কস্তুরী'
News Live : আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
Cyclone Akvan : সর্বশক্তি নিয়ে এগোচ্ছে ঘূর্ণিঝড় 'আকভান', কলকাতায় শুরু দুর্যোগ, হাই অ্যালার্ট কোথায়?
সর্বশক্তি নিয়ে এগোচ্ছে ঘূর্ণিঝড় 'আকভান', কলকাতায় শুরু দুর্যোগ, হাই অ্যালার্ট কোথায়?

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget