এক্সপ্লোর

Kolkata Metro: টিকিট কাউন্টার থেকে আর টিকিট পাবেন না এই তিন মেট্রো স্টেশনে, বন্ধ হচ্ছে পরিষেবা

Kolkata Metro Stations without Ticket Counter: কলকাতা মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে পাইলট প্রকল্প হিসেবে আগামী ১ অগাস্ট থেকে শহরের তিনটি মেট্রো স্টেশনে থাকবে না কোনও টিকিট কাউন্টার।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: বন্ধ হতে চলেছে কলকাতা মেট্রোর (Kolkata Metro) তিন স্টেশনের টিকিট কাউন্টার। আগামী মাস থেকেই চালু হচ্ছে এই নয়া নিয়ম। মেট্রো রেলওয়ে পার্পল এবং অরেঞ্জ লাইনের তিনটি স্টেশন 'বুকিং কাউন্টার বিহীন' স্টেশনে পরিণত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

বন্ধ হচ্ছে মেট্রোর টিকিট কাউন্টার: কলকাতা মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে পাইলট প্রকল্প হিসেবে আগামী ১ অগাস্ট থেকে শহরের তিনটি মেট্রো স্টেশনে থাকবে না কোনও টিকিট কাউন্টার। এই তিন স্টেশনের মধ্যে রয়েছে পার্পল লাইনের তারাতলা ও  সখেরবাজার মেট্রো স্টেশন এবং অরেঞ্জ লাইনের কবি সুকান্ত স্টেশন। মেট্রোর তরফে জানানো হয়েছে, তারাতলা স্টেশনে দৈনিক গড় যাত্রী ৭০ জন, কবি সুকান্ত মেট্রো স্টেশন গড়ে যাত্রী সংখ্যা ২২০ জন, সখেরবাজারে এই সংখ্যা মাত্র ৫৫ জন। এই স্টেশনগুলিতে ওই দিন থেকে (১ অগাস্ট) টোকেন, নতুন স্মার্ট কার্ড বিক্রি বা স্মার্ট কার্ড রিচার্জ করার জন্য কোনও বুকিং কাউন্টার খোলা থাকবে না এবং কোনও বুকিং কর্মীও  উপস্থিত থাকবেন না।

প্রশ্ন হল কীভাবে এই তিন মেট্রো স্টেশন থেকে যাতায়াত করলে টিকিট পাবেন? মেট্রো কর্তৃপক্ষ জানাচ্ছে, স্বয়ংক্রিয় স্মার্ট কার্ড রিচার্জ মেশিন থেকে স্মার্ট কার্ড, টোকেন, QR কার্ড সহ কাগজের টিকিট পাওয়া যাবে। ইতিমধ্যে সংশ্লিষ্ট স্টেশনে রয়েছে এই মেশিন। এই মেশিনে UPI- এর সাহায্যেও টিকিটা কাটতে পারবেন যাত্রীরা। ৬ মাস এই পাইলট প্রকল্প চালু রেখে যাত্রীদের প্রতিক্রিয়া বিশ্লেষণ করে দেখবে তারা।

কলকাতা মেট্রো জানিয়েছে, "যাত্রীদের স্বয়ংক্রিয় স্মার্ট কার্ড রিচার্জ মেশিন (ASCRM) থেকে টোকেন, স্মার্ট কার্ড, কাগজের QR কোড-ভিত্তিক টিকিট কিনতে হবে। তাঁরা এই মেশিনগুলি থেকে তাঁদের স্মার্ট কার্ডও  রিচার্জ করতে পারবেন। এই তিনটি স্টেশনের প্রতিটিতে যাত্রীদের সুবিধার জন্য দুটি করে ASCRM মেশিন বসানো হয়েছে। যাত্রীরা ASCRM -এ UPI এর মাধ্যমেও পেমেন্ট করতে পারবেন। আগামী ৬ মাস মেট্রো পরিস্থিতির ওপর নজর রাখবেন এবং যাত্রীদের প্রতিক্রিয়া বিশ্লেষণ করবেন। ৬ মাস পরে পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ করবে।''

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Electricity Bill Hike Protest: বিদ্যুতের মাশুল বৃদ্ধির প্রতিবাদ,পথে নামল বিজেপি

 

 

সেরা শিরোনাম

News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
Calcutta High Court: ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
Soham Chakraborty : মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
Durga Puja Weather Update: পঞ্চমী থেকে দুর্গাপুজোর কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ? কলকাতা ও বাকি জেলায় কি হবে বৃষ্টি ?
পঞ্চমী থেকে দুর্গাপুজোর কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ? কলকাতা ও বাকি জেলায় কি হবে বৃষ্টি ?

ভিডিও

Saltlake EC Block | সল্টলেক ইসি ব্লক, মণ্ডপে মহাভারত মহাকাব্যের এক বিশাল ক্যানভাসের রূপ পেয়েছে
Salt Lake AK Block | এবারও অভিনব থিম ভাবনা সল্টলেক একে ব্লকের পুজোয় | ABP ANANDA LIVE
Hindusthan Park Sarbojanin | হিন্দুস্থান পার্ক সর্বজনীন দুর্গোৎসব, ৯৬তম বর্ষে পদার্পণ করেছে
Telipukur Yuba Sangha | তেলিপুকুর যুব সংঘের এবারের থিম হলো ‘এক পুকুর ভালোবাসা’ | ABP ANANDA LIVE
Phoolbagan Sarbojanin | প্রথম বছরেই চমক দিতে তৈরি ফুলবাগান সর্বজনীন | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget