এক্সপ্লোর

Kolkata Municipal Election 2021 : মুখ্যমন্ত্রীর ওয়ার্ডে কাটল নির্দল কাঁটা, ভুলস্বীকার করে মনোনয়নপত্র প্রত্যাহার রতন মালাকারের

Ratan Malakar Withdraws Nomination : এবার ৩৯ জন বিদায়ী কাউন্সিলরকে টিকিট দেয়নি তৃণমূল কংগ্রেস। তাঁদেরই একজন রতন মালাকার। ভ্রাতৃবধূ কাজরী বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

কলকাতা : শেষ পর্যন্ত পুরভোটে মুখ্যমন্ত্রীর ওয়ার্ডে কাটল নির্দল কাঁটা। মনোনয়নপত্র প্রত্যাহার ৭৩ নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থীর । মনোনয়ন দাখিলের ৪৮ ঘণ্টা পরেই প্রত্যাহার। ভুলস্বীকার করে মনোনয়নপত্র প্রত্যাহার রতন মালাকারের। নির্দল হিসেবে মনোনয়ন জমা দেন দু’দশকের তৃণমূল কাউন্সিলর । ওই ওয়ার্ডে তৃণমূলের প্রার্থী মুখ্যমন্ত্রীর ভ্রাতৃবধূ কাজরী বন্দ্যোপাধ্যায়। 

কলকাতার এই ওয়ার্ডে প্রার্থী দেওয়া নিয়ে অসন্তোষ ছিল তৃণমূলে। মুখ্যমন্ত্রীর পাড়ার ওয়ার্ডেই শাসকদল ছেড়ে নির্দল প্রার্থী হন ২০ বছরের তৃণমূলের কাউন্সিলর রতন মালাকার। বুধবার আলিপুর সার্ভে বিল্ডিংয়ে কলকাতা পুরসভার ৭৩ নম্বর ওয়ার্ড থেকে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন, দীর্ঘদিনের শাসকদলের এই কাউন্সিলর। এবার ৩৯ জন বিদায়ী কাউন্সিলরকে টিকিট দেয়নি তৃণমূল কংগ্রেস। তাঁদেরই একজন রতন মালাকার। তাঁর পরিবর্তে ৭৩ নম্বর ওয়ার্ডে ভ্রাতৃবধূ কাজরী বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

আরও পড়ুন :

প্রাসাদ পেলেও এই দু’কাঠা চেতলার বাড়িতেই থাকব, ভোটের ময়দানে নেমে বললেন কলকাতার বিদায়ী মেয়র

তাতেই চটে যান রতন। বলেন, ' আমায় কেন সরাল জানি না। লোকে চাইছিল তাই দাঁড়ালাম। এতদিন তৃণমূলের সঙ্গে ছিলাম।' এই মন্তব্য শুনে পার্থ চট্টোপাধ্যায় বলেন, 'ডেকে বোঝাবো ওকে...কেন দলের বিরুদ্ধে প্রার্থী হয়েছে...শুধু রতন নন, যে যে দলের বিরুদ্ধে প্রার্থী হচ্ছে, তাদের বোঝাব'

এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে পরিবারতন্ত্রের অভিযোগ তুলে সরব হয় বিজেপি। অন্যদিকে,  বিজেপি প্রার্থী বা বিক্ষুদ্ধ তৃণমূল নেতা রতন মালাকার, কারওর বক্তব্যকেই গুরুত্ব দিতে নারাজ ছিলেন এই ওয়ার্ডের তৃণমূল প্রার্থী। তিনি বলেন, 'মমতা আমাকে দায়িত্ব দিয়েছেন। তাই জন্যই প্রার্থী হয়েছি। স্বাধীন দেশে যে কোনও জায়গায় দাঁড়াতে পারে। মানুষ মমতাকে দেখেই ভোট দেবেন'

কলকাতা পুরসভার ৭৩ নম্বর ওয়ার্ডে তৃণমূল, বিজেপি, নির্দল ছাড়াও বামেদের প্রার্থী সিপিএমের মধুমিতা দাস। অন্যদিকে কংগ্রেস এখানে প্রার্থী করেছে প্রবীর পালকে। 

.

.

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shatarup Ghosh: 'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
Bankura News: 'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
Tarapith Hotel Fire: বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
Kirti Azad: 'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?
'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget