এক্সপ্লোর

Kolkata Municipal Election 2021: সকাল ১১টা পর্যন্ত ভোটদান ১৯ শতাংশ, জানাল নির্বাচন কমিশন

বিক্ষিপ্ত অশান্তির মধ্যেই এদিন সকাল ৭টা থেকে কলকাতা পুরসভার ( (Kolkata Municipal Election 2021) ১৬টি বরোর ১৪৪টি ওয়ার্ডে ভোটগ্রহণ শুরু। চ

কলকাতা: সকাল ১১টা পর্যন্ত ভোট পড়েছে ১৯ শতাংশ। জানাল রাজ্য নির্বাচন কমিশন (West Bengal State Election Commission)। বিক্ষিপ্ত অশান্তির মধ্যেই এদিন সকাল ৭টা থেকে কলকাতা পুরসভার ( (Kolkata Municipal Election 2021) ১৬টি বরোর ১৪৪টি ওয়ার্ডে ভোটগ্রহণ শুরু। চলবে বিকেল ৫টা পর্যন্ত। 

রবিবার কলকাতা পুরসভার ভোটে বোমাবাজির ঘটনা প্রকাশ্যে আসে! বোমা পড়ল শিয়ালদায়! ভোট দিতে গিয়ে রক্তাক্ত হলেন ভোটার!কলকাতা পুরসভার ভোটে রক্তপাত! ভোটের সকাল থেকেই কলকাতার ৩৬ নম্বর ওয়ার্ডে কংগ্রেস ও তৃণমূলের মধ্যে চাপানউতোর চলছিলই। 

বেলা বাড়তেই টাকি বয়েজ স্কুলের সামনে রাস্তায় পরপর দু’টি বোমা ফাটে। ভোট দিতে গিয়ে গুরুতর জখম হন এক ব্যক্তি। বোমাবাজির ঘটনায় মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ বাহিনী। ঘিরে ফেলা হয় গোটা এলাকা।

এই ঘটনার কিছুক্ষণ আগে, ৩৬ নম্বর ওয়ার্ডেরই খান্না হাইস্কুলের সামনেও জোড়া বোমা পড়ে। বোমাবাজির নেপথ্যে কংগ্রেস ও বামেদের হাত রয়েছে বলে অভিযোগ করে তৃণমূল। ঘটনার পরে নির্বাচন কমিশনের নির্দেশে ঘটনাস্থলে যায় পুলিশ। রুটমার্চ হয়।

বেলেঘাটায় ৩০ নম্বর ওয়ার্ডে আবার বোমাবাজির অভিযোগ তোলে তৃণমূল। যদিও পরে পুলিশের তরফে জানানো হয়, বেলেঘাটার ৩০ নম্বর ওয়ার্ডে বোমাবাজির প্রমাণ মেলেনি।

বিক্ষিপ্ত অশান্তির মধ্যেই সকাল ৭টা থেকে কলকাতা পুরসভার ১৬টি বরোর ১৪৪টি ওয়ার্ডে ভোটগ্রহণ শুরু। চলবে বিকেল ৫টা পর্যন্ত। কলকাতাজুড়ে আটোসাঁটো নিরাপত্তার ব্যবস্থা। ভোটের নিরাপত্তা নিয়ে প্রতি ঘণ্টায় রিপোর্ট দেওয়ার জন্য DGP ও CP-কে নির্দেশ দিয়েছে কমিশন। রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, মোট ৪ হাজার ৯৫৯টি বুথের মধ্যে ১ হাজার ১৩৯টি বুথ উত্তেজনাপ্রবণ। স্পর্শকাতর বুথের সংখ্যা ৭৮৬। এর মধ্যে চিনাপাড়া, পার্কস্ট্রিট, ধাপা ও লাগোয়া এলাকা নিয়ে গঠিত ৭ নম্বর বরোয়, সবচেয়ে বেশি, ২৫০টি  উত্তেজনাপ্রবণ বুথ রয়েছে। অন্যদিকে সবচেয়ে কম উত্তেজনাপ্রবণ বুথ রয়েছে বেহালা, তারাতলা-সহ আশেপাশের এলাকা নিয়ে গঠিত ১৩ নম্বর বরোয়। সেখানে উত্তেজনাপ্রবণ বুথের সংখ্যা ২২। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

বিরাট ভূমিকম্পের পর ৭০ টা আফটারশক ! লম্বা হচ্ছে মৃত্যুমিছিল, ভয়াবহ ছবি কলম্বিয়ায়
বিরাট ভূমিকম্পের পর ৭০ টা আফটারশক ! লম্বা হচ্ছে মৃত্যুমিছিল, ভয়াবহ ছবি কলম্বিয়ায়
West Bengal News Live : আজ একদিনের জন্য বসছে রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশন
আজ একদিনের জন্য বসছে রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশন
Weather Update : কয়েক ঘণ্টার মধ্যেই আকাশ কালো করে বৃষ্টি ! ভাসবে একাধিক জেলা, বড় সতর্কতা জারি IMD-র
কয়েক ঘণ্টার মধ্যেই আকাশ কালো করে বৃষ্টি ! ভাসবে একাধিক জেলা, বড় সতর্কতা জারি IMD-র
Coochbehar News : ভোটের ফল ঘোষণার পর বিধায়ক স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরতেই বিক্ষোভের মুখে সাংসদও, ছাড়তে হল এলাকা
ভোটের ফল ঘোষণার পর বিধায়ক স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরতেই বিক্ষোভের মুখে সাংসদও, ছাড়তে হল এলাকা

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget