এক্সপ্লোর

Kolkata News: সাতসকালে বাঁশদ্রোণীতে ভয়ানক কাণ্ড ! প্রকাশ্যে দিবালোকে খোলা রাস্তায় স্ত্রীকে কোপাল স্বামী...

Banshdroni News: এই ঘটনায় হতবাক স্থানীয়রা। আতঙ্কও ছড়িয়েছে এলাকায়। বাঁশদ্রোণী থানার পুলিশ তদন্ত শুরু করেছে। অভিযুক্ত পলাতক। তাঁর খোঁজে চলছে তল্লাশি।

হিন্দোল দে, কলকাতা : সাতসকালে বাঁশদ্রোণীতে স্ত্রীকে কুপিয়ে খুনের চেষ্টা। বাড়ির সামনে রাস্তায় দাঁড় করিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপানোর অভিযোগ। মহিলার আর্তচিৎকারে ছুটে আসেন স্থানীয়রা, অভিযুক্ত স্বামী পলাতক। আশঙ্কাজনক অবস্থায় ওই মহিলাকে SSKM হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয়দের দাবি, স্বামীর সঙ্গে বনিবনা ছিল না ওই মহিলার। ছেলেকে নিয়ে বাঁশদ্রোণীর ব্রহ্মপুর এলাকায় ভাড়া থাকতেন তিনি। 

এই ঘটনায় হতবাক স্থানীয়রা। আতঙ্কও ছড়িয়েছে এলাকায়। বাঁশদ্রোণী থানার পুলিশ তদন্ত শুরু করেছে। স্থানীয়দের দাবি, আজ সকালে বাঁশদ্রোণী থানার ব্রহ্মপুরের শচীন্দ্র পল্লীতে প্রকাশ্য দিবালোকে খোলা রাস্তার মধ্যে নিজের স্ত্রীকে কুপিয়েছেন এক ব্যক্তি। আক্রান্তের নাম অসীমা নস্কর। বয়স ৪৪ বছরের আশপাশে। আজ সকাল ৮টা নাগাদ স্বামী হরিপদ নস্করের হাতে আক্রান্ত হন তিনি। স্থানীয়দের দাবি, আজ সকালে কাজে যাওয়ার সময় কিংবা কাজ থেকে ফেরার সময়, যখন অসীমা রাস্তায় ছিলেন, তখনই তাঁর উপর আক্রমণ করেন হরিপদ। দীর্ঘদিন ধরেই স্বামী-স্ত্রী'র সম্পর্কে বনিবনা ছিল না। ছেলেকে নিয়ে আলাদা ভাড়া থাকতেন অসীমা। স্থানীয়দের অনুমান, আজ সকালে রাস্তার পাশে একদম ওঁৎ পেতে অসীমাকে টার্গেট করে বসেছিলেন অভিযুক্ত হরিপদ। বাগে পেতেই ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপাতে শুরু করেন অসীমাকে। 

গলায় আঘাত পেয়েছেন অসীমা। কোনওমতে দৌড়ে পালিয়ে বাঁচেন তিনি। প্রতিবেশীরাই তখন দেখতে পেয়ে দৌড়ে আসেন। এক জায়গায় তাঁকে বসিয়ে জল দেওয়া হয় অসীমাকে। কাপড় দেওয়া হয় ক্ষতস্থান চেপে ধরার জন্য। অসীমা দৌড়ে আসতে দেখে পাড়ার লোকজন ছুটে আসেন। ততক্ষণে চম্পট দিয়েছেন হরিপদ নস্কর। তিনি কোথায় গেলেন? তাঁর খোঁজে চলছে তল্লাশি। কেন তিনি এভাবে আচমকা অসীমাকে আক্রমণ করলেন তাও খতিয়ে দেখছে পুলিশ। ধারালো অস্ত্র নিয়ে অতর্কিতে হামলা করার পর এমনভাবেই অভিযুক্ত পালিয়ে গিয়েছেন যে তাঁকে বাধা দেওয়ার কিংবা আটকানোর সুযোগ পাননি স্থানীয়রা। 

রাজাবাজারে রাতের খাবার কিনে বাড়ি ঢোকার মুখে আক্রান্ত আইনজীবী 

রবিবার ২৪ অগস্ট রাত ৯টা নাগাদ আক্রান্ত হন বছর ৩৫- এর আইনজীবী মজিদ আখতার। ব্যাঙ্কশাল কোর্টে প্র্যাকটিস করেন তিনি। পরিবারের দাবি, রাতের খাবার কিনে বাড়িতে ঢুকছিলেন তিনি। সেই সময় আচমকাই ধারাল অস্ত্র নিয়ে তাঁকে কোপায় দুষ্কৃতীরা। আপাতত এনআরএস হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ওই আক্রান্ত আইনজীবী। কে বা কেন তাঁর উপর হামলা চালাল সে ব্যাপারে এখনও নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি। তদন্ত শুরু করেছে পুলিশ। 

সেরা শিরোনাম

West Bengal News LIVE: ভোট পরবর্তী হিংসা মামলায় গ্রেফতার বীরভূমের তৃণমূল নেতা
ভোট পরবর্তী হিংসা মামলায় গ্রেফতার বীরভূমের তৃণমূল নেতা
Samik Bhattacharya: 'কিছু পুলিশ মনে করছেন আমরা মণ্ডল সভাপতি, কিছু মণ্ডল সভাপতি ভাবছেন তিনি শুভেন্দু অধিকারী', কাদের সতর্ক করলেন শমীক ভট্টাচার্য ?
'কিছু পুলিশ মনে করছেন আমরা মণ্ডল সভাপতি, কিছু মণ্ডল সভাপতি ভাবছেন তিনি শুভেন্দু অধিকারী', কাদের সতর্ক করলেন শমীক ভট্টাচার্য ?
Abhishek Banerjee : আপনার বুলডোজার চালানোর হলে আমার উপর চালান, আমার বাড়ির উপরে চালিয়ে দিন : অভিষেক
আপনার বুলডোজার চালানোর হলে আমার উপর চালান, আমার বাড়ির উপরে চালিয়ে দিন : অভিষেক
Howrah News: শব্দ বাজির তাণ্ডবে ঘরছাড়া ১৩ বছরের পোষ্য 'বুল্টি', এলাকা জুড়ে পোস্টার, খোঁজ দিতে পারলে মিলবে ৫০০০ টাকা পুরস্কার 
শব্দ বাজির তাণ্ডবে ঘরছাড়া ১৩ বছরের পোষ্য 'বুল্টি', এলাকা জুড়ে পোস্টার, খোঁজ দিতে পারলে মিলবে ৫০০০ টাকা পুরস্কার 

ভিডিও

Dilip Ghosh |
R. N. Ravi News: লেক গার্ডেন্সে শ্রীমুরুগানের মন্দিরে পুজো দিলেন রাজ্যপাল আর এন রবি
Samik Bhattacharya | পুলিশ ও দলের একাংশের ভূমিকায় প্রশ্ন বিজেপি রাজ্য সভাপতির
Suvendu Adhikari News :
Sukanta Majumdar: 'উনি এখনও কিছু চাপে পড়েননি, সবে কলির সন্ধে', Abhishek Banerjee-কে কটাক্ষ সুকান্তর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget