এক্সপ্লোর

Bratya Basu: কবে মিলবে চাকরি ? আন্দোলনকারীদের প্রশ্নে বড় বার্তা ব্রাত্য বসু-র

Bratya Basu on SSC: কবে মিলবে চাকরি ? প্রশ্ন আন্দোলনকারীদের। এসএসসি আন্দোলনকারী সঙ্গে বৈঠক শেষে কী বললেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ?

কলকাতাঃ এসএসসি (SSC) আন্দোলনকারী সঙ্গে বৈঠক করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ( Education Minister Bratya Basu)। প্রায় এক ঘন্টার দীর্ঘ বৈঠক শেষে এদিন সাংবাদিকদের মুখোমুখি হন ব্রাত্য বসু। তিনি বলেন, 'আশা করছি ভবিষ্যতে আর কোনও অসুবিধা হবে না।' উল্লেখ্য ,  মেধাতালিকায় 'বঞ্চিত' চাকরিপ্রার্থী ৬ হাজার। তবে এদিন শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে, মেধাতালিকায় নাম ওঠা প্রত্যেকেরই নিয়োগের আশ্বাস মিলেছে।তবে এখনই সেই আশ্বাসে আন্দোলন থামানো হবে না। নিয়োগপত্র হাতে এলে তবেই আন্দোলন বন্ধ করবেন বলে দাবি চাকরি প্রার্থীদের।

এই পোস্ট তৈরি করতে অর্থ দফতরের অনুমোদন লাগবে। মুখমন্ত্রীর অনুমোদন লাগবেঃ ব্রাত্য বসু

এদিন ব্রাত্য বসু বলেন,' নিয়োগের কিছু আইনি দিক রয়েছে, তা খতিয়ে দেখতে হবে। এর জন্য আরও পোস্ট তৈরি করতে হবে। এই পোস্ট তৈরি করতে অর্থ দফতরের অনুমোদন লাগবে। ক্যাবিনেটের অনুমোদন লাগবে।মুখমন্ত্রীর অনুমোদন লাগবে। আমরা এসএসসিকে বলেছি, এদের দাবি অনুযায়ী কত অতিরিক্ত পোস্ট তৈরি করার দরকার সেটি খতিয়ে দেখতে। পোস্টের সেই সংখ্যাটা আমরা এসএসসিকে বলেছি, যত তাড়াতাড়ি পারেন, আমাদের দিন।' অপরদিকে, আন্দোলনকারীদের তরফে শহীদুল্লাহ বলেন, 'বৈঠকে শিক্ষামন্ত্রী আশ্বাস দিয়েছেন যে সবার চাকরি হবে। আন্দোলনকারীদের দাবি ছিল,'মেধাতালিকায় থাকা সকলের চাকরি হতে হবে। সেইভাবেই আশ্বাস দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। শহীদুল্লাহ আরও বলেন, 'মেধাতালিকায় নাম থাকা একজনও যেনও বঞ্চিত না হয়, আলোচনা সদর্থক হয়েছে। ৬ হাজারের মধ্যে ২১৫৯টি সিট তৈরি করা আছে।' তবে আন্দোলন আরও এগিয়ে যাবে কিনা, সেই প্রসঙ্গে আন্দোলনকারীদের তরফে শহীদুল্লাহ বলেন, 'শান্তিপূর্ণ ধর্না-অবস্থান চলবে। সকলের নিয়োগপত্র পেলেই আন্দোলন বন্ধ হবে।' আন্দোলনকারীদের তরফে জানানো হয়েছে, প্যানেলে অসঙ্গতি আছে, সবাই নিয়োগের যোগ্য। আরও একটু ধৈর্যের পরীক্ষা দিতে হবে। তাঁদের আশা সবারই চাকরি হবে।'

আরও পড়ুন, অনুব্রতকে 'গরুচোর' বলে বিদ্রুপ, তাঁকে ভর্তি নিল না এসএসকেএম

সোমবারের বৈঠকের আগে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেছিলেন এই চাকরিপ্রার্থীরা। মেয়ো রোডে গান্ধী মূর্তির নীচে আন্দোলন করেন এরা। ২৯ জুলাই তাঁদের কয়েকজন প্রতিনিধি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন। তার আগে অভিষেক নিজেই কথা বলবেন বলে জানিয়েছিলেন। সেই মতো সাক্ষাৎ হয়। সেখানে নিজেদের সমস্যার কথা জানান আন্দোলনকারীরা। সেবারও বৈঠকের পরে শহীদুল্লাহ জানিয়েছিলেন, এসএসসির (SSC) নিয়োগের বিষয়ে মানবিক অভিষেক। বঞ্চিতদের দ্রুত নিয়োগের আশ্বাস দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । অভিষেক আন্দোলনকারীদের প্রতি সহমর্মী বলেও দাবি করেন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kakoli Ghosh Dastidar : 'সৌগত রায়, শত্রুঘ্ন সিনহার সঙ্গে আরও একজন...', বড় দাবি কাকলির
Kakoli Ghosh Dastidar : 'সৌগত রায়, শত্রুঘ্ন সিনহার সঙ্গে আরও একজন...', বড় দাবি কাকলির
Jaish Terrorist Arrested: পাক জঙ্গি গোষ্ঠীর থেকে আসত নির্দেশ, কী কী করার কথা বলা হয়েছিল হামিমকে? চাঞ্চল্যকর তথ্য সামনে
পাক জঙ্গি গোষ্ঠীর থেকে আসত নির্দেশ, কী কী করার কথা বলা হয়েছিল হামিমকে? চাঞ্চল্যকর তথ্য সামনে
Howrah Station: হাওড়া স্টেশনে বিপত্তি, তার ছিঁড়ে বন্ধ ট্রেন চলাচল, বর্ধমান লাইনে চরমে দুর্ভোগ
হাওড়া স্টেশনে বিপত্তি, তার ছিঁড়ে বন্ধ ট্রেন চলাচল, বর্ধমান লাইনে চরমে দুর্ভোগ
West Bengal News Update: সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি

ভিডিও

Abhishek Banerjee | ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! | ABP ANANDA LIVE
School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের', জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন
Jalpaiguri News | জলপাইগুড়িতে ডিম-বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান
Rahul Gandhi on Paper Leak Bill | 'সিস্টেমের পরিবর্তন না হলে, প্রশ্নফাঁস বন্ধ হবে না'
India vs Brazil | ফিফা ফ্রেন্ডলি খেলতে প্রথমবার ভারতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget