এক্সপ্লোর

Job Seekers: নিয়োগের দাবিতে ফের পথে চাকরিপ্রার্থীরা, ধর্মতলায় ধুন্ধুমার

Job Seekers Agitation: চাকরিপ্রার্থীদের আন্দোলনে যোগ দেন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরাও। টেনে হিঁচড়ে সরানো হয় সংগঠনের আহ্বায়ক ভাস্কর ঘোষকে।

ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা: ফের পথে চাকরিপ্রার্থীরা (Job Seekers Agitation) ধর্মতলায় বিক্ষোভ। চাকরিপ্রার্থীদের ৭টি সংগঠনের মিছিল ধর্মতলায় আসতেই ধুন্ধুমার কাণ্ড হয়। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। চাকরিপ্রার্থীদের আন্দোলনে যোগ দেন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরাও। যৌথ সংগ্রামী মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ-সহ ১৬জন গ্রেফতার করা হয়। হেয়ার স্ট্রিট থানায় জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে।

ধর্মতলায় বিক্ষোভ: নিয়োগের দাবিতে ফের পথে নামলেন চাকরিপ্রার্থীরা। আর যা ঘিরে ঘটল ধুন্ধুমারকাণ্ড। এদিন কলেজ স্কোয়ার থেকে শুরু হয় চাকরিপ্রার্থীদের মিছিল। মিছিলে সামিল হয়েছিল ৭টি সংগঠন। চাকরিপ্রার্থীদের মিছিলে যোগ দেয় সংগ্রামী যৌথ মঞ্চও। মিছিল ধর্মতলায় আসতেই ধুন্ধুমারকাণ্ড ঘটে। টেনে হিঁচড়ে সরিয়ে দেওয়া হয় আন্দোলনকারীদের। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়ান চাকরিপ্রার্থীরা। একের পর এক চাকরিপ্রার্থীকে চ্যাংদোলা করে তোলা হয় পুলিশের ভ্যানে। এমনকী সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষকেও আটক করা হয়। 

নিয়োগ নিয়ে জট কবে কাটবে সেই উত্তর এখনও অধরা। রোদ, ঝড়, জল উপেক্ষা করেই আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাঁরা। কেটেছে একের পর এক উৎসবের রাত।  অথচ তাঁদের জীবনে আসেনি কোনও নতুন স্বপ্নের হাতছানি। কার্যত ভুলেছেন বাড়ির পথ। কবে হবে নিয়োগ এই প্রশ্ন তুলে এদিন ফের পথে নামেন তাঁরা। কিন্তু ধর্মতলায় মিছিল পৌঁছানোর পর রাস্তা অবরোধ করার চেষ্টা করেন চাকরিপ্রার্থীরা। তাতেই ধুন্ধুমার হয় পরিস্থিতি। পুলিশ তাঁদের সরার জন্য অনুরোধ করেন। কিন্তু তা মানতে চাননি আন্দোলনকারীরা। যা নিয়ে চাকরিপ্রার্থীদের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয় পুলিশের। এরপরই একের পর এক চাকরিপ্রার্থীকে তোলা হয় প্রিজন ভ্যানে। চ্যাংদোলা করে নিয়ে যাওয়ার সময় সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, "তৃণমূলের গুন্ডাবাহিনী এরাই ভোট লুট করে। মানুষের অধিকারীকে খর্ব করে। লড়াইটা চলবে।''

নিয়োগের দাবিতে পথে: গতকাল স্কুলের গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের কালীঘাট অভিযানকে কেন্দ্র করে হাজরা মোড়ে উত্তেজনা ছড়ায়। যতীন দাস মেট্রো স্টেশনের সামনে জড়ো হয়েছিলেন নবম-দশম, একাদশ-দ্বাদশের গ্রুপ ডি চাকরিপ্রার্থীরা। অবিলম্বে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করার দাবিতে কালীঘাট অভিযানের ডাক দিয়েছিলেন তাঁরা। হাজরা মোড়েই বিক্ষোভকারীদের আটকে দেয় পুলিশ। টেনে-হিঁচড়ে চাকরিপ্রার্থীদের পুলিশের গাড়িতে তোলা হয়। কয়েকজনকে আটক করে পুলিশ। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   

আরও পড়ুন: WBCHSE: আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স পড়ুক ক্লাস টেনের পড়ুয়ারা, মৌলিক কোর্স চালুর প্রস্তাব সংসদের

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: সিকিমে সুড়ঙ্গ ধসে মৃত্যুমিছিল, কেন্দ্রীয় শিক্ষাসচিব বদল, সঙ্গে এই মুহূর্তের অন্য খবর
সিকিমে সুড়ঙ্গ ধসে মৃত্যুমিছিল, কেন্দ্রীয় শিক্ষাসচিব বদল, সঙ্গে এই মুহূর্তের অন্য খবর
NEET CJP Delhi Protest:'কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফা'র দাবি কি মেনে নিল কেন্দ্র ? 'ককরোচ'দের সঙ্গে দীর্ঘ ২ ঘণ্টার বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি নাড্ডা
'কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফা'র দাবি কি মেনে নিল কেন্দ্র ? 'ককরোচ'দের সঙ্গে দীর্ঘ ২ ঘণ্টার বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি নাড্ডা
নিট আন্দোলন ঘিরে ধর্মতলায় ধুন্ধুমার, আন্দোলনকারী-পুলিশ ধস্তাধস্তি ; লাঠি উঁচিয়ে তাড়া পুলিশের
নিট আন্দোলন ঘিরে ধর্মতলায় ধুন্ধুমার, আন্দোলনকারী-পুলিশ ধস্তাধস্তি ; লাঠি উঁচিয়ে তাড়া পুলিশের
2nd Hooghly Bridge: ফের ১২ ঘণ্টা বন্ধ থাকবে সেকেন্ড ব্রিজ, বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল পুলিশ
ফের ১২ ঘণ্টা বন্ধ থাকবে সেকেন্ড ব্রিজ, বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল পুলিশ

ভিডিও

Sundarbans Arms Recover: ট্রলারটি থেকে উদ্ধার হয় বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও প্রচুর পরিমাণ গুলি
Madan Mitra: পুর নিয়োগ দুর্নীতি মামলায় ED তলব, সিজিও কমপ্লেক্সে হাজিরা মদনের স্ত্রীর
Abhishek Banerjee: বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইমে অভিষেকের বিরুদ্ধে FIR
Suvendu Adhikari:
INDIA Alliance: প্রশ্নফাঁসকাণ্ডে সংসদ ভবন চত্বরে বিক্ষোভে ইন্ডি জোট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget