এক্সপ্লোর

Kolkata News: সাতসকালে দুর্ঘটনা সেন্ট্রাল অ্যাভিনিউয়ে, পুড়ে ছাই তেলের ট্যাঙ্কার, মৃত্যু চালকের

Kolkata Accident :সেন্ট্রাল অ্যাভিনিউয়ে ভয়াবহ দুর্ঘটনায় মৃত ১, দুর্ঘটনার জেরে বন্ধ যান চলাচল..

কলকাতা: সাতসকালে সেন্ট্রাল অ্যাভিনিউয়ে মর্মান্তিক দুর্ঘটনা  (Accident)। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল তেলের ট্যাঙ্কার, চালকের মৃত্যু। পুড়ে ছাই দুর্ঘটনাগ্রস্ত তেলের ট্যাঙ্কার। ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন। দুর্ঘটনার জেরে বন্ধ যান চলাচল। 

শেষ অবধি পাওয়া খবরে জানা গিয়েছে, সেন্ট্রাল অ্যাভিনিউয়ে তেলের ট্যাঙ্কার উল্টে বাড়িতে ছড়িয়ে পড়ে আগুন। ঝলসে মৃত্যু হয় ট্যাঙ্কার চালকের। ভোর ৫টা নাগাদ ওই দুর্ঘটনাটি ঘটে। ধর্মতলার দিক থেকে যাওয়ার সময়, রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়িকে ধাক্কা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ট্য়াঙ্কার। সঙ্গে সঙ্গে আগুন লেগে যায়। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। আগুন ছড়িয়ে পড়ে রাস্তার ধারের একটি বাড়িতেও। ভস্মীভূত হয়ে গিয়েছে ট্যাঙ্কার। দমকলের ১০টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। দুর্ঘটনার জেরে সকাল থেকে সেন্ট্রাল অ্যাভিনিউয়ের একাংশে যান চলাচল বন্ধ রয়েছে। 

সম্প্রতি সিকিমের রানিপুলে  একটি ভয়াবহ দুর্ঘটনা হয়েছিল।  ভয়াবহ দুর্ঘটনায়  ৩ জনের মৃত্যু হয়েছিল এবং গুরুতর জখম হয়েছিলেন অনেকেই।ঘড়ির কাঁটায় তখন সন্ধ্যা ৮ টা। সপ্তাহান্তে তখন সিকিমের রানিপুলের কাছে চলছিল একটি মেলা। সাধারণ মানুষের ভিড়। অনেক আনন্দ। হই হুল্লোড়। আচমকাই নিয়ন্ত্রণ হারানো একটি দুধের ট্যাঙ্কারটি সেখানে ঢুকে পড়ে। একাধিকজনকে ধাক্কা মারে। একলহমায় পরিস্থিতি বদল যায়। দুর্ঘটনাটি এতটাই ভয়াবহ হয়েছে যে, ৩ জনের মৃত্যু হয়। এবং প্রায় ১২ জন গুরুতর জখম হয়েছে বলে জানা গিয়েছিল। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল।

আরও পড়ুন, 'শান্তিপূর্ণ অবস্থান ও ধর্নার অধিকার সকলের', মেয়ো রোডে বিজেপির সভায় অনুমতি হাইকোর্টের

প্রসঙ্গত, সচেতনতা বাড়িয়ে দিতে, সেফ ড্রাইভ, সেভ লাইফ নিয়ে উদ্যোগের শেষ নেই রাজ্যের পুলিশ প্রশাসনের। তারপরেও বারবার দুর্ঘটনার ছবি প্রকাশ্যে আসছে। গতবছরের শেষে ভরা উৎসবের মরশুমেই প্রকাশ্য এসছিল আরও এক মর্মান্তিক খবর। মেচেদা বাইপাসে বাসের সঙ্গে গাড়ির মুখোমুখি সংঘর্ষের জেরে কাঁথিতে ভয়াবহ দুর্ঘটনা হয়েছিল। যার জেরে ৩ জনের মৃত্যু হয়েছিল (Tragic Accident)। ঘটনার পর দীর্ঘক্ষণ ধরে অবরুদ্ধ হয়ে ছিল জাতীয় সড়ক। পুজো শুরু আগে আরও একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছিল। টায়ার পাংচার হয়ে নয়ানজুলিতে পড়ে গিয়েছিল দিঘা-কলকাতা এসি বাস (Bus Accident)। আহত হয়েছিলেন ১০ থেকে ১২ জন বাস যাত্রী।

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana: প্রত্যেক মাসের কোন সপ্তাহে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা ? ঘোষণা মুখ্যমন্ত্রীর
প্রত্যেক মাসের কোন সপ্তাহে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা ? ঘোষণা মুখ্যমন্ত্রীর
Sajal Ghosh: 'যে আসল এজেন্ট সে চোখ নিয়ে নাটক করছে', রাজ্যে ফের গ্রেফতার 'পাক-জঙ্গি', সজল ঘোষের নিশানায় কে ?
'যে আসল এজেন্ট সে চোখ নিয়ে নাটক করছে', রাজ্যে ফের গ্রেফতার 'পাক-জঙ্গি', সজল ঘোষের নিশানায় কে ?
Employees' Provident Fund Organisation: পেনশনের আবেদন মঞ্জুরে রেকর্ড, ১ লক্ষ ৪৯ হাজারের বেশি অনুমোদন EPFO-র
পেনশনের আবেদন মঞ্জুরে রেকর্ড, ১ লক্ষ ৪৯ হাজারের বেশি অনুমোদন EPFO-র
News Live Update : কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

BJP Government: বাড়তে চলেছে কলকাতা-হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা, পুর-সংশোধনী জোড়া বিল পাস
Amit Shah: সংসদে বিবৃতি নিয়ে বিরোধীদের চ্যালেঞ্জ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP Ananda Live
SSC News: এবার একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ করল SSC | ABP Ananda
Amit Shah: সংসদে বিবৃতি নিয়ে বিরোধীদের চ্যালেঞ্জ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | Delhi Protest
Birbhum News: সদাইপুরে বিস্ফোরণের তদন্তে এবার তৃণমূল নেতার বাড়িতে গেল NIA | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget