এক্সপ্লোর

Kolkata News: নিউটাউনে প্রকাশ্যে রাস্তায় ছুরি হাতে সরকারি কর্মী, ছুটি বিবাদে পুলিশকে এলোপাথাড়ি আঘাত!

Kolkata News Newtown: হাতে ছুরি নিয়ে ছুটি বিবাদে পুলিশের উপর ছুরি হামলা সরকারি কর্মীর!

ময়ূখ ঠাকুর চক্রবর্তী কলকাতা: 'ছুটি চেয়ে না পাওয়ায়' ভয়াবহ হামলা? নিউটাউনের কারিগরি ভবনের এক কর্মীর হাতে ছুরির ছবি প্রকাশ্যে আসতেই হইচই। বৃহস্পতিবার সকালে প্রকাশ্য রাস্তায় সরকারি কর্মীকে হাতে ছুরি নিয়ে হাঁটতে দেখে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছিল। 

তবে শুধু হাতে ছুড়ি নিয়ে হেঁটে নয়, ওই ছুরি নিয়ে এলোপাথাড়ি কোপ দিয়েছেন পুলিশকর্মীদের। গুরুতর আঘাত লেগেছে এক পুলিশকর্মীর। আরও ৩ জন ছুরির আঘাতে আহত বলেই খবর। জানা গিয়েছে, আহত এই ৩ জনই কারিগরি বিভাগের কর্মী।  ছুটি নিয়ে বিবাদের জেরে হামলা বলে জানা যাচ্ছে। 

ওই কর্মীর মানসিক সমস্যা আছে বলে খবর। ওই কর্মীকে পাকড়াও করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ, ধারালো অস্ত্র বাজেয়াপ্ত হয়েছে। জানা গিয়েছে, ওই ব্যক্তি ছুটি চাইলেও তা বাতিল হওয়ায় প্রতিহিংসা থেকে এই কাজ করে থাকতে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। কিন্ত ওই ছুরি তিনি কোথা থেকে পেলেন তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।  

আরও পড়ুন, 'বিক্রি কইরা মাংস কিনুম', বই-আসবাব থেকে দেওয়ালের ইট- বঙ্গবন্ধুর 'ভাঙা বাসভবনে' লুটপাট

মানসিক অবসাদে বেনজির ঘটনা এর আগেও ঘটেছে কলকাতাতে। ২০২২-এ কলকাতা পুলিশের সশস্ত্র বাহিনীর কনস্টেবল আচমকাই কাঁধের রাইফেল হাতে নিয়ে এলোপাথাড়ি গুলি ছুড়তে শুরু করেছিলেন। যাতে একজনের মৃত্যু হয়। দু’জন আহত হয়েছিলেন। পুলিশের শীর্ষকর্তারা জানিয়েছেন, ওই পুলিশকর্মী অবসাদে ভুগছিলেন কিনা তা খতিয়ে দেখা হয়। রাস্তায় এলোপাথাড়ি গুলি চালিয়ে দু’জনকে আহত করে একজনকে মেরে আত্মঘাতী হন তিনি। 

পুলিশ সূত্রে খবর, এই ব্যক্তির নাম অমিতকুমার সরকার। পেশায় কারিগরি ভবনের এক কর্মী। পুলিশ সূত্রে দাবি, সম্প্রতি মা অসুস্থ হওয়ায় ছুটি চেয়েছিলেন এই ব্যক্তি। সেই সময় তাঁকে ছুটি না দেওয়ায়, অফিসে না জানিয়েই ছুটিতে চলে যান তিনি। পরে অফিসে ফিরে জানতে পারেন, না বলে ছুটি নেওয়ার জন্য়, তাঁকে মাইনে দেওয়া হয়নি। অভিযোগ, তারপরই রাগের বশে অফিসের চার সহকর্মীকে কোপ মারেন তিনি। এরপর ছুরি হাতেই বেরিয়ে পড়েন নিউটাউনের রাস্তায়।                                           

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: ধৃতরা ছাত্র নয়, আন্দোলনকারীও নয়, ওরা গুন্ডা,এদের বিরুদ্ধে গুন্ডাদমন আইনে ব্যবস্থা, জানালেন মুখ্যমন্ত্রী
ধৃতরা ছাত্র নয়, আন্দোলনকারীও নয়, ওরা গুন্ডা,এদের বিরুদ্ধে গুন্ডাদমন আইনে ব্যবস্থা, জানালেন মুখ্যমন্ত্রী
CM On Annapurna Yojana: পূর্ব মেদিনীপুরে গিয়ে অন্নপূর্ণা যোজনা নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর ? “আমি পরামর্শ দিলাম..”
পূর্ব মেদিনীপুরে গিয়ে অন্নপূর্ণা যোজনা নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর ? “আমি পরামর্শ দিলাম..”
CM Suvendu Adhikari: ট্রলারডুবিতে মৃত ৯ মৎস্যজীবীর পরিবারকে আর্থিক সাহায্য় মুখ্যমন্ত্রীর, চাকরি ও ভাতার আশ্বাস
CM Suvendu Adhikari: ট্রলারডুবিতে মৃত ৯ মৎস্যজীবীর পরিবারকে আর্থিক সাহায্য় মুখ্যমন্ত্রীর, চাকরি ও ভাতার আশ্বাস
Dharmatala Protest : দেশ-বিরোধী স্লোগান দিলে হাসপাতাল ঘুরে যেতে হবে, ধর্মতলায় ধুন্ধুমারকাণ্ডে হুঁশিয়ারি শমীকের
দেশ-বিরোধী স্লোগান দিলে হাসপাতাল ঘুরে যেতে হবে, ধর্মতলায় ধুন্ধুমারকাণ্ডে হুঁশিয়ারি শমীকের

ভিডিও

Sebaashray Camp News: ফলতার সেবাশ্রয় ক্যাম্পে ঝাঁ চকচকে 'অ্যান্টিচেম্বার'! কার জন্য তৈরি এই 'অ্যান্টিচেম্বার'?
TMC News: জমি দখল ও তোলাবাজি-সহ একাধিক অভিযোগে পুরুলিয়ায় গ্রেফতার TMCP নেতা
Sebasray Scam : সেবাশ্রয় রোগীদের রিপোর্টে নেই ডাক্তারদের নাম, সই, রেজিস্ট্রেশন! চাঞ্চল্যকর তথ্য
Dharmatala Protest: ধর্মতলায় ধুন্ধুমার, অভিযুক্ত আফরোজের সঙ্গে তৃণমূল-যোগ!
Rajnath Singh: পাকিস্তানের সঙ্গে আলোচনা হলে তা হবে শুধুমাত্র POK নিয়েই : রাজনাথ সিং

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
TMC Leader Arrested: পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
Abhishek Banerjee: শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও
শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Embed widget