এক্সপ্লোর

Kunal Ghosh: 'অনুরাগরা কী বলেছিলেন ?' অভিষেক ইস্যুতে সুকান্তকে 'গোলি মারো' মন্তব্য মনে করালেন কুণাল

Kunal Attacks Sukanta: 'শিরোনামে থাকতে চান', গুলি-মন্তব্যের জেরে, অভিষেকের বিরুদ্ধে সুকান্ত মজুমদারের মামলা ইস্যুতে বললেন কুণাল ঘোষ। সায়ন্তন, দিলীপ, অনুরাগদের বক্তব্যের কথা মনে করালেন তিনি।

কলকাতা: গুলি-মন্তব্যের জেরে, তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বিরুদ্ধে মামলা করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। ব্যাঙ্কশাল আদালতে অভিষেকের বিরুদ্ধে এই মামলা করে সুকান্ত। এবার এই ইস্যুতেই প্রতিক্রিয়া দিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)।  

মূলত, বিজেপির নবান্ন অভিযানের দিন উত্তাল হয়ে ওঠে গঙ্গার দুই পাড়, হাওড়া-কলকাতা। পুলিশের গাড়ি জ্বালানোর অভিযোগ ওঠে। প্রসঙ্গত, নবান্ন অভিযানের দিন, পাথর ছোড়া থেকে, ইটের টুকরো, কাঁচ সবই ছোঁড়ার অভিযোগ ওঠে। শাসকদল, বিজেপির দিকেই অভিযোগের আঙুল তোলে। গ্রেফতার করা হয় একের পর একজনকে। তবে আবার পাল্টা এই গ্রেফতার ইস্যুতেই সরব হয় গেরুয়া শিবির। তাঁরা দাবি করে বিনা কারণেই তাঁদের একাধিক দল কর্মীদের উপর বলপূর্বক গ্রেফতার করা হয়েছে।

আর সেই বিজেপির নবান্ন অভিযান (Nabanna Abhiyan) প্রসঙ্গে অভিষেক বলেছিলেন, 'আমি থাকলে এখানে গুলি করতাম', আহত এসিপি দেবজিৎ চট্টোপাধ্যায়কে এসএসকেএমে দেখতে গিয়ে, কপাল দেখিয়ে এমনটাই বলেছিলেন তৃণমূলের যুবরাজ। আর এই ইস্যুতেই ওঠে বিতর্কের ঝড়। আর ইতিমধ্যেই গুলি-মন্তব্যের জেরে, অভিষেকের (Abhishek Banerjee) বিরুদ্ধে মামলা করেছেন  সুকান্ত মজুমদার। যা নিয়ে এদিন কুণাল ঘোষ বলেছেন,  যাদের মানুষের দরবারে যাওয়ার কোনও ক্ষমতা নেই, বারবার প্রত্যাক্ষত হন, তাঁরা এই ধরণের নানা বিতর্কে জড়িয়ে শিরোনামে থাকতে চান। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কি ভূলে গেলেন, সায়ন্তন বসুর মন্তব্য কেন্দ্রীয় বাহিনীকে, বুক লক্ষ্য করে গুলি চালান। তিনি কি ভূলে গেলেন, দিলীপ ঘোষ, অনুরাগ ঠাকুরদের বক্তব্য, দেশ কি গদ্দারোকো গোলি মারো ! অভিষেক কাদের বলেছেন, সাধারণ মানুষকে তো বলেননি। দুষ্কৃতিদের জন্য, গুণ্ডা, যারা মারছে....পুলিশ খুন করতে যাচ্ছে, পুলিশের গাড়িতে আগুন দিচ্ছে, তাঁদের ক্ষেত্রে বলেছেন।

আরও পড়ুন, 'নিজের ঢাক নিজেই বাজচ্ছেন মুখ্যমন্ত্রী', বলেন দিলীপ, কী প্রতিক্রিয়া শান্তনু-র ?

অপরদিকে এদিন, সুকান্ত মজুমদার এদিন বলেন, 'যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়, অন ক্যামেরা বলেছিলেন, আমি থাকলে পরে, মাথায় গুলি করতাম। তা প্রমাণ করে, পুরো ভিন্ডিকটিভ যে আচরণ করা হয়েছিল,  অভিযানের দিন আমাদের প্রচুর কর্মীকে যে গ্রেফতার করা হয়েছে, পুরোটাই তাঁর মস্তিষ্ক প্রসূত এবং তাঁর আদেশে হয়েছে। সে জন্য আমরা, মামলা করতে চেয়েছিলাম। পশ্চিমবঙ্গে আইন ব্যবস্থার কী ভয়ঙ্কর অবস্থা দেখুন,  প্রথমে আমরা থানা গেলাম, মামলা করার জন্য, আমাদের  মামলা নেওয়া হয়নি।  আজকে যখন আমরা কোর্টের দ্বারস্থ হলাম, মামলা করার জন্য, দুর্ভাগ্যের বিষয়, সরকারি আইনজীবীরা, বিচরককে প্রভাবিত করার চেষ্টা করছে।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Updates Live: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Tarakeswar Shraboni Mela 2026: তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
DA Hike: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget