এক্সপ্লোর

Kunal Ghosh: 'নন্দীগ্রামেই 'গো ব্যাক' পোস্টার। আহা রে ! ', শুভেন্দুকে মুখোমুখি বিতর্কের আহ্বান কুণালের

Kunal on Suvendu: ফের শুভেন্দুকে মুখোমুখি বিতর্কের আহ্বান কুণালের। কী বললেন এদিন কুণাল ঘোষ ?

কলকাতা: ফের শুভেন্দুকে (Suvendu Adhikari) মুখোমুখি বিতর্কের আহ্বান কুণালের। তবে এদিনের বিষয়, প্রেক্ষাপটটা অন্য। কারণ কিছুদিন আগেই, সারদা চিট ফান্ডকাণ্ডে শুভেন্দুকে 'মুখোমুখি বিতর্কের আমন্ত্রণ' জানান কুণাল ঘোষ। তবে এবার তার বক্তব্যের শিরোনামে 'নন্দীগ্রাম।'

এদিন ফেসবুক পোস্ট করে কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, 'ওওও শুভেন্দু। আজ সারাদিন পর তোমার জন্য একটি উপহার পাঠালাম ছবিতে। এরপরেই তিনি একটি 'প্রকল্পের' নাম নিয়ে বলে, 'এটি বাংলার জন্য ভালো ছিল। কিন্তু তার জন্য নন্দীগ্রাম সঠিক জায়গা ছিল না। সিপিএমের সিঙ্গুর, নন্দীগ্রামের জমি দখল নীতির বিরোধীতাও আমি খোলাখুলিভাবে করেছি। শিল্প আর শিল্পনীতি এক নয়। তুমি দিশাহীনভাবে বিভ্রান্তি ছড়াচ্ছো। চলো এই ইস্যুতেও মুখোমুখি বিতর্ক হয়ে যাক। এরপর তিনি শেষ লাইনে বলেন, তোমার মনের উপর দিয়ে যা গেল আজ ! নন্দীগ্রামেই 'গো ব্যাক' পোস্টার। আহা রে ! ' 

অপরদিকে, এদিন শুভেন্দু অধিকারী ফেসবুক পোস্টে নন্দীগ্রাম ইস্যুতে লেখেন, ১০ নভেম্ভর, ২০০৭ সালে , আজকের দিনেই রক্তাক্ত হয়েছিল নন্দীগ্রাম।সমগ্র পশ্চিমবঙ্গ -সহ গোটা বিশ্ব সেই রক্তাক্ত বিভীষিকায়, হাড় হিম করা সন্ত্রাস দেখে, শিহরিত হয়েছিল।আজ নন্দীগ্রামে রক্তাক্ত সূর্যোদয়ের ১৫ তম বর্ষপূর্তিতে, নন্দীগ্রামের ভূমিরক্ষা আন্দোলনের শহীদদের স্মরণে তেখালি থেকে গোকূলনগর কর পল্লী শহীদবেদি পর্যন্ত শহীদ স্মরণ পদযাত্রার পর গঙ্গাজল দিয়ে শহীদবেদি পরিষ্কার করে, অমর শহীদদের উদ্দেশ্যে মাল্য দান করে শ্রদ্ধা জ্ঞাপন করলাম।' 

আরও পড়ুন, 'আমরা ক্রিমিনাল নই, প্রমাণ হল', জামিনের পর প্রতিক্রিয়া অরুণিমার

প্রসঙ্গত, কিছুদিন আগেই, সারদা চিট ফান্ডকাণ্ডে শুভেন্দুকে 'মুখোমুখি বিতর্কের আমন্ত্রণ' জানান কুণাল ঘোষ। সেবার কুণাল ঘোষ (Kunal Ghosh) টুইটে লেখেন, 'আমি শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) আমাদের উভয়ের কাছ থেকে বিবৃতি দেওয়ার পরিবর্তে, মিডিয়া এবং সমস্ত আগ্রহী ব্যাক্তিদের সামনে বিশেষত সারদা চিট ফান্ড কেলেঙ্কারির ইস্যুতে মুখোমুখি বিতর্কের আমন্ত্রন জানাচ্ছি। যদি আমাদের সাহস থাকে, তাহলে আমাদের কথা বলা উচিত। ' সোশ্যাল মিডিয়ায় প্রায়শই, শুভেন্দু-কুণালকে একে অপরের বিরুদ্ধে তোপ দাগতে দেখা যায়। তবে অনেকসময়ই নিশানায় স্ট্যান্ডআপ কমিডিয়ানের টাচ থাকে। তা সে শুভেন্দু 'বার্ণল নিয়ে বসুন' বলা হোক, কিংবা বীরভূমের বগটুইরকাণ্ডে বিজেপিনেতাদের তোপ দাগতে গিয়ে শুভেন্দুকে নিশানা, রাজ্যের প্রায় সব ইস্যুতেই প্রাক্তনীকে তোপ দেগেছেন কুণাল। যদিও একটুও পিছপা হননি শুভেন্দু, সুযোগ পেলেই কুণালের জেলে যাওয়ার কথা তুলে খোঁচা দিতে ছাড়েননি তিনি। যদিও তার  কারণ হিসেবে পাল্টা তোপ দাগেন কুণালও। তবে এই প্রথম দল ছাড়ার পর শুভেন্দুকে মুখোমুখি বিতর্কের আমন্ত্রণ দিলেন তিনি।

সেরা শিরোনাম

Agnimitra Paul:
"অ্যান্টি স্কিড রং করা হয়েছে, তাও কেন স্কিড করল...", চিংড়িহাটা ব্রিজে বাইক দুর্ঘটনা নিয়ে কী বললেন পুরমন্ত্রী?
ঢাকুরিয়ায় বামদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
ঢাকুরিয়ায় বামদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
Abhijeet Dipke:
"তেরঙ্গা ওড়ানোর জন্য সৌরভ ও আশুকে জেলে ঢোকানো হয়েছে...", তেরঙ্গা হাতে প্রতিবাদের ডাক অভিজিৎ দীপকের
West Bengal Live News Update: আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে

ভিডিও

Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP
Durga Puja 2026 : বাস্তবতায় সেরা এবার ঠাকুরপুকুর এস বি পার্ক সর্বজনীন, থিম সেখানে কোলিয়ারি | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget