এক্সপ্লোর

Kolkata News: লেকটাউনে বেহাল রাস্তায় কলা গাছ পুঁতে প্রতিবাদ BJP-র, 'আমাদের পাড়া, আমাদের সমাধান করবে কে ? '

Lake town Bad Road: লেকটাউনে ভাঙা রাস্তার সারাইয়ের দাবিতে বিক্ষোভ, কলাগাছ পুঁতে প্রতিবাদ বিজেপির। 

হিন্দোল দে, কলকাতা : জেলা থেকে শহর, দিকে দিকে রাস্তার হাল বেহাল। লেকটাউনে ভাঙা রাস্তার সারাইয়ের দাবিতে বিক্ষোভ, কলাগাছ পুঁতে প্রতিবাদ বিজেপির। 

আরও পড়ুন, বারাসাত পুরসভার ৪ নম্বর ওয়ার্ডে নিকাশি বেহাল, টানা বৃষ্টিতে জমা জলে নাভিশ্বাস, বিক্ষোভ এলাকাবাসীর

প্রশ্ন: এই বিক্ষোভ থেকে কী বার্তা দিতে চান ?

বিজেপি নেত্রী : বার্তা দিতে চাইছি মন্ত্রীকে, যিনি ৩০০ মিটার দূরে থাকেন।.. রাস্তার জন্য পথে নেমেছি। কোনও কাজ এই সরকার করে না। 

প্রশ্ন: কলাগাছ হাতে নিয়ে রাস্তায় নেমেছেন, মূলত দাবিটা কী ?

বিজেপি নেতা: এতদিন রাস্তা তৈরি হয়নি কেন ? রোজ মানুষ ট্যাক্সের টাকা দিয়েছে।...আমাদের রাস্তা মেরামত করবে কে ? আমাদের পাড়া , আমাদের সমস্যার সমাধান করবে কে ? মুখ্যমন্ত্রী করবেন  ? মেয়র করবেন ? শুধু মিথ্যে কথা চলবে না।

জল থইথই রাস্তা। জলের তলায় কৃষিজমি। একনগাড়ে বৃষ্টি আর সেই সঙ্গে ডিভিসির জল ছাড়ার জেরে চরম দুর্ভোগে পড়েছেন বহু মানুষ। কৃষিজমি জলের তলায় থাকায় বাড়ছে ক্ষয়ক্ষতির আশঙ্কা।  যেদিকে চোখ যাচ্ছে, শুধু জল আর জল। কোথাও জলের তলায় চলে গেছে হাজার হাজার বিঘার ধান জমি। কোথাও রাজ্যসড়ক থেকে গ্রামীণ রাস্তার ওপর দিয়ে বইছে জল!কোথাও মাথায় হাত পড়েছে চাষিদের! হুগলির আরামবাগে অতিবৃষ্টি ও ডিভিসির ছাড়া জলে কার্যত বন্য়া পরিস্থিতি। জলের তলায় আরামবাগ-কলকাতা রাজ্য় সড়ক।

কার্যত প্লাবিত আরামবাগের চারটি গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা।আরামবাগের বাসিন্দা জ্য়োৎস্না সাঁতরা বলেন, ক্ষয়ক্ষতি হচ্ছে। গরু-ছাগল নিয়ে মরছি। গরু-ছাগলও জলে ডুবছে। ঘরেতে জল ঢুকে গেছে। জল পেরিয়ে দোকান বাজার করতে হচ্ছে। হরিপালে আবার কয়েক হাজার বিঘার জমির ধান জলের তলায়।

হরিপাল ব্লকের সহ কৃষি অধিকর্তা  শর্মিষ্ঠা রায় বলেন, ২১ হাজার বিঘা আপাতত জলমগ্ন। ২১ হাজার বিঘার মধ্য়ে আমন ধান রোয়া পুরোপুরি হয়নি। এরই মধ্য়ে ডিভিসির জল ঢুকছে। ২১ হাজার বিঘা জমি যে রোয়া হয়েছে তাঁর মধ্য়ে ৮ হাজার ২৫০ বিঘার মতো জলের তলায়। বাঁকুড়ায় টানা বৃষ্টির জেরে জলস্তর বেড়েছে গন্ধেশ্বরী, দ্বারকেশ্বর, শালী, শিলাবতী সহ বিভিন্ন নদীতে। লাগাতার বৃষ্টির কারণে পাত্রসায়ের ব্লকের নারায়ণপুর থেকে ধগড়িয়া যাওয়ার রাস্তার ওপর দিয়ে বইছে বিপদ সীমার ওপর জল। 
 

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

 

সেরা শিরোনাম

West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
Shahmim Ahmed: শামিম আহমেদের খোঁজে পুলিশ, গ্রেফতার বিধায়কের শাগরেদ
শামিম আহমেদের খোঁজে পুলিশ, গ্রেফতার বিধায়কের শাগরেদ
CM Suvendu Adhikari: দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
West Bengal News : ৩ মহিলা অভিযোগ জানিয়েছিলেন, প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো FIR দায়ের
৩ মহিলা অভিযোগ জানিয়েছিলেন, প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো FIR দায়ের

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget