এক্সপ্লোর

Sukanta Majumdar: অনুব্রত যদি একেবার মুখ খুলে ফেলে, তাহলে সব জেলে ঢুকে যাবে: সুকান্ত মজুমদার

Sukanta on Anubrata: অনুব্রত-র পক্ষে গ্রেফতার নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ মুখ্যমন্ত্রী। কিন্তু শাসকদলকে পাশে পাননি পার্থ। আর মুখ খুললে শাসকদলের হেভিওয়েটদের কী হবে, তা নিয়েই এদিন বিস্ফোরক সুকান্ত মজুমদার। 

কলকাতা: রাজ্যে এই মুহূর্তে শিরোনামে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলা এবং গরুপাচার মামলা। আর হাইকোর্টের নির্দেশে এই দুটি মামলার তদন্তেই রয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। দুটি মামলায়তেই জেরবার রাজ্যের শাসকদল। কারণ এই দুই মামলাতেই ইতিমধ্যেই জেলে ঠাঁই হয়েছে পার্থ-অনুব্রত-র। এই অবধি পার্থ চট্টোপাধ্যায় শুধু বলেছেন, আমি ষড়যন্ত্রের শিকার। কিন্তু এখনও মুখ খুলে ষড়যন্ত্রে কারা জড়িত,  বলেননি পার্থ চট্টোপাধ্যায়। এদিকে অনুব্রতও এখনও দলের বিরুদ্ধে কিছু বলেননি। তবে দুই মামলায় সবচেয়ে বড় পার্থক্য এটাই, অনুব্রত-র পক্ষে গ্রেফতার নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ মুখ্যমন্ত্রী। কিন্তু শাসকদলকে পাশে পাননি পার্থ। আর মুখ খুললে শাসকদলের হেভিওয়েটদের কী হবে, তা নিয়েই এদিন বিস্ফোরক বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।  

এদিন সুকান্ত মজুমদার বলেন, 'তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে দোলাচালে আছে।  তারা কোন দিকে যাবেন ! কারণ অনুব্রত মণ্ডলকে একেবারে ছেঁটে ফেলা হয়, অনুব্রত মণ্ডল যদি একেবারে মুখ খুলে ফেলে, তাহলে উপর থেকে নিচ অবধি সব জেলের ভিতরে ঢুকে যাবে। তো স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেস এখন ব্যালেন্স করে চলছে। ধরি মাছ, না ছুঁই পানি।' সম্প্রতি অনুব্রত-কে  নিয়ে সম্প্রতি বিস্ফোরক দাবি করেন বিজেপির আরও এক হেভিওয়েট নেতা অনুপম হাজরা। তিনি বলেন, '৩-৪ কোটি হাজার টাকার মালিক অনুব্রত।  কাঁধে করে গরু নিয়ে পাচার করতেন অনুব্রত, তৃণমূলে সব লোকজন বলত, এমনটাই শুনতাম, বলে জানান বিজেপি নেতা। অনুব্রত-র ইস্যুতে তিনি আরও বলেন, 'যদি সাধারণ মানুষ হিসেবে দেখি, দিনের শেষে আমরা মানুষ। উনি গ্রেফতার হয়েছেন। আস্তে আস্তে আরও অনেক জিনিস খুলবে। আরও রাঘব বোয়ালদের নাম বেরিয়ে আসবে। ততটাই কামাও, যতোটা ভোগ করতে পারবে। উনি এতটাই কামিয়ে ফেলেছেন, মানে আমাদের কাছে এখনও যা কাগজ পত্র জমা পড়েছে, তাতে করে উনি ৩ থেকে ৪ হাজার কোটি টাকার মালিক। এটা একটা রোগ। একটা মানুষের বেঁচে থাকার জন্য কত টাকা লাগে ! উনি যা উপর্জন করেছেন , এরপরের ১০টা জেনারেশন বসে খাবে। যখন আমি তৃণমূলে ছিলাম, তখন আমি শুনতাম, বলতেন , আমার এক ঘর টাকা হবে।'

আরও পড়ুন,  'কে মিডিলম্যান, কে স্ট্রাইকারে খেলছেন, বোঝা শক্ত', মানিক ইস্যুতে কটাক্ষ শমীকের, পাল্টা শান্তনু

অপরদিকে, বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বলেছেন,   'মমতা বন্দ্য়োপাধ্যায়কে ডিলিট দেওয়া জন্য যারা উঠে পড়ে লেগেছিলেন, তারা সবাই এই দুর্নীতিতে যুক্ত আছেন।' এদিন তিনি মানিক ইস্যুতে মুখ খুলে দিলীপ ঘোষ   বলেন, 'আরও অনেকে মিসিং হবেন। আরও অনেকে গায়েব হয়ে যাবেন।' তাঁর কটাক্ষ, 'সিবিআই যত হাত বাড়াবে, তত পাড়ায় পাড়ায় গায়েব বাড়বে।' এসএসসি-র প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যের  বাড়িতে তল্লাশি চালিয়েছে সিবিআই। দিলীপ ঘোষের দাবি, 'সবাই দুর্নীতির সঙ্গে যুক্ত। সবাইকে জিজ্ঞাসাবাদ করা উচিত।' মূলত,  তৃণমূল বিধায়ক ও প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করেছে সিবিআই। ১ সপ্তাহ ধরে ফোনে যোগাযোগের চেষ্টা কোনও বাড়িতেও খোঁজ মেলেনি। সমস্ত বিমানবন্দরে নোটিস দিচ্ছে সিবিআই। সিবিআইয়ের  দাবি, এক সপ্তাহ ধরে মানিক ভট্টাচার্যের ফোনে যোগাযোগের চেষ্টা করা হয়েছে. কিন্তু যোগাযোগ করা যায়নি। মানিকের ফোন সুইচড অফ। কলকাতার ফ্ল্যাট ও নদিয়ার বাড়িতেও খোঁজ মেলেনি বলেই দাবি সিবিআই-র। দেশ ছেড়ে পালিয়ে যেতেও পারেন মানিক ভট্টাচার্য, এমনই আশঙ্কা সিবিআইয়ের। তাই খোঁজ না পেয়ে এবার লুক আউট নোটিস জারি করে সিবিআই।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SC On Delhi Police Lathi Charge:
"মানুষজন বিক্ষোভ দেখাচ্ছে বলেই পুলিশ লাঠিচার্জ করতে পারে না..", যন্তর মন্তরে পুলিশের লাঠিচার্জ নিয়ে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের
Agnimitra Paul: 'ছাত্রদের প্রতিবাদকে সমর্থন করছি, কিন্তু দেশবিরোধী শক্তিকে প্রশ্রয় নয়', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
'ছাত্রদের প্রতিবাদকে সমর্থন করছি, কিন্তু দেশবিরোধী শক্তিকে প্রশ্রয় নয়', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
News Live : : বিজেপিতে যোগদানের জল্পনার মধ্যেই নবান্নে সুদীপ
: বিজেপিতে যোগদানের জল্পনার মধ্যেই নবান্নে সুদীপ
Weather Update: বঙ্গোসাগরে অতি গভীর নিম্নচাপ, ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিবেগে ধেয়ে আসতে পারে ঝোড়ো হাওয়া, অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা এবার দক্ষিণবঙ্গে
বঙ্গোসাগরে অতি গভীর নিম্নচাপ, ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিবেগে ধেয়ে আসতে পারে ঝোড়ো হাওয়া, অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা এবার দক্ষিণবঙ্গে

ভিডিও

TMC News: আব্দুর রহিম বক্সীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ | ABP Ananda LIVE
Anubrata Mondal | আগাম জামিনের আবেদন মঞ্জুর অনুব্রত মন্ডলের
Sajal Ghosh |
Kajal Seikh | কাজল শেখকে ঘিরে চোর চোর স্লোগান | ABP Ananda LIVE
Park Street | জনবহুল পার্ক স্ট্রিটে দেহ উদ্ধার | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget