এক্সপ্লোর

Suvendu Adhikari: 'রাঁধুনিদেরও সামিল করা হয়েছে', মিড ডে মিল নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ শুভেন্দুর

Suvendu on Mid day meal Scam: রাজ্যে মিড ডে মিলের 'অনুসন্ধানে' এসেছে কেন্দ্রীয় দল। সেনিয়ে এবার ট্য়ুইটে চাঞ্চল্যকর অভিযোগ তুললেন শুভেন্দু, কী বললেন বিরোধী দলনেতা ?

কলকাতা: রাজ্যে মিড ডে মিলের (Mid Day Meal) 'অনুসন্ধানে' এসেছে কেন্দ্রীয় দল। সেনিয়ে এবার ট্য়ুইটে চাঞ্চল্যকর অভিযোগ তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। মনে হচ্ছে সত্য অনুসন্ধানে, তাঁদের ওপর ভরসা করা হচ্ছে, যারা সত্যকে লুকোতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। রাঁধুনিদেরও এতে সামিল করা হয়েছে। তাদের বেতন ও ইনসেন্টিভ সময়ের আগেই দেওয়া হচ্ছে। এটা পশ্চিমবঙ্গ। যদি পড়ুয়াদেরও হুমকি দেওয়া হয়, অবাক হব না। মিড ডে মিলের অনুসন্ধানে কেন্দ্রীয় দলকে কয়েকটি বাছাই করা স্কুলে নিয়ে যাচ্ছেন রাজ্য় সরকারি আধিকারিকরা, অভিযোগ বিরোধী দলনেতার। হাতেনাতে ধরতে আগাম খবর না দিয়ে যে কোনও স্কুলে যাওয়া উচিত। ট্যুইট করেন শুভেন্দু অধিকারী। 

এদিকে, এদিনই কেন্দ্রীয় দলের অনুসন্ধানে একাধিক বিস্ফোরক তথ্য সামনে এসেছে। ৭ জন মিড ডে মিলের কর্মীকে ভাগ করে দেওয়া হয় ৫জনের বেতন। দক্ষিণ ২৪ পরগনার রসকুঞ্জ প্রাণকৃষ্ণ হাইস্কুলে গিয়ে এমনই তথ্য় পেলেন কেন্দ্রীয় প্রতিনিধিরা। প্রায় ১০-১২ বছর ধরে এভাবেই কম বেতন নিয়ে কাজ করে আসছেন কর্মীরা। মিড ডে মিলের রান্নাঘর পরিদর্শন করেন কেন্দ্রীয় প্রতিনিধিরা। প্রধান শিক্ষকের অফিসে গিয়ে কথা বলেন তাঁরা। এদিকে রাজ্যে মিড মিলের খতিয়ান দেখার দিনেই  চন্দ্রকোণায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রে মিড ডে মিলের খিচুড়িতে মিলেছে আরশোলা। এমনই অভিযোগ ধামকুড়িয়ার এক বাসিন্দার। বাড়িতে গিয়ে টিফিন বক্সে নেওয়া মিড ডে মিলের খিচুড়িতে আরশোলা পড়ে থাকার অভিযোগ। খবর দেওয়া হয় ধামকুড়িয়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে, বাকি শিশুদের খাবার খেতে নিষেধ। অভিযোগ পেয়ে ঘটনাস্থলে আসেন চন্দ্রকোণা ২ নং ব্লকের জয়েন্ট বিডিও।

আরও পড়ুন, 'রাজ্যের টাকা তুলে নিয়ে যায় কেন্দ্র', ফের মমতার নিশানায় মোদি সরকার

অপরদিকে,' বগটুই হত্যাকাণ্ডে নিহতদের পরিবারকে রাজ্য সরকার যে আর্থিক সাহায্য দিয়েছে, সেই টাকা কেন্দ্রের দেওয়া মিড-ডে মিলের ফান্ড (Midday Meal Fund) থেকে দেওয়া হয়েছে।' সম্প্রতি  এমনই চাঞ্চল্যকর অভিযোগ করে ফেসবুক পোষ্ট করেছিলেন বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি ধ্রুব সাহা (Dhruba Saha) ।  ফেসবুক পোস্টে দুটি চেকের ছবি দিয়ে তিনি এই অভিযোগ তোলেন। এনিয়ে তদন্তেরও দাবি করেন ধ্রুব সাহা। বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টে যাওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। পাল্টা, বীরভূম জেলা তৃণমূলের সহ সভাপতি মলয় মুখোপাধ্যায়ের বক্তব্য, বগটুইকাণ্ডে এক বছর হতে চলল, ইস্যু না পেয়ে সেই ঘটনা নিয়ে পঞ্চায়েত ভোটের আগে বাজার গরম করার চেষ্টা করে কোনও লাভ হবে না।পাশাপাশি, তারপরে পরেই, 'নিহতদের পরিবারকে মিড-ডে মিলের ফান্ড থেকে আর্থিক সাহায্য দিয়েছেন মুখ্যমন্ত্রী', ট্যুইটে করে দাবি করেন শুভেন্দু অধিকারীও। ছবি তোলার জন্য সাহায্যের নামে স্কুল শিশুদের খাদ্য ও পুষ্টির জন্য কেন্দ্র সরকারের তহবিলের অপব্যবহার করেছন। এটা আর্থিক অপরাধ। ট্যুইটে নিশানা করেন বিরোধী দলনেতা। 

সেরা শিরোনাম

News Live : খাস কলকাতায় আক্রান্ত বিজেপি, যাদবপুর থানায় অভিযোগ দায়ের
খাস কলকাতায় আক্রান্ত বিজেপি, যাদবপুর থানায় অভিযোগ দায়ের
BJP Workers Attacked: খাস কলকাতায় আক্রান্ত ২ BJP কর্মী, অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ করায় মেরে মাথা ফাটানোর অভিযোগ
খাস কলকাতায় আক্রান্ত ২ BJP কর্মী, অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ করায় মেরে মাথা ফাটানোর অভিযোগ
Espionage Case: পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
RG Kar News: আর জি কর-কাণ্ডে নারায়ণ স্বরূপ নিগম এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারির দাবি অভয়ার মায়ের
আর জি কর-কাণ্ডে নারায়ণ স্বরূপ নিগম এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারির দাবি অভয়ার মায়ের

ভিডিও

Nepal Flood Update : নেপালে ভয়াবহ বিপর্যয়ের পর থেকে খোঁজ নেই এ রাজ্যের ৩২ জনের, তাঁরা কোথায়?
Nepal Flood Update : নেপালে ভয়াবহ বিপর্যয়ের পর থেকে খোঁজ নেই এ রাজ্যের ৩২ জনের, তাঁরা কোথায়?
Kunal Ghosh : ঋতব্রতর বিরুদ্ধে যে চিঠি দিয়েছেন কুণাল, তার উত্তর দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক
Jadavpur BJP Attacks News: প্রতিবাদ করায় যাদবপুরে বিজেপি কর্মীদের মারধর! কাঠগড়ায় তৃণমূল
Nepal Flood News : নেপালে অলৌকিক উদ্ধার,৯দিন পর সুড়ঙ্গ থেকে জীবিত উদ্ধার জলবিদ্যুৎ প্রকল্পের ২কর্মী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Park Street Food Safety Raid: খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
Post Office Schemes : মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
Rakhi Sawant: 'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
Bengal Cricket: বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
UPI service closed: আজ বন্ধ থাকবে SBI-এর UPI পরিষেবা, কতক্ষণ কাজ হবে না ? বিকল্প কী ?
আজ বন্ধ থাকবে SBI-এর UPI পরিষেবা, কতক্ষণ কাজ হবে না ? বিকল্প কী ?
MRM Portal: সাইবার জালিয়াতির শিকার ? টাকা ফেরত পাবেন এই পোর্টালে, মানতে হবে কিছু শর্ত, জানুন আবেদনের পদ্ধতি
সাইবার জালিয়াতির শিকার ? টাকা ফেরত পাবেন এই পোর্টালে, মানতে হবে কিছু শর্ত, জানুন আবেদনের পদ্ধতি
শিক্ষক দিবসে শনিদেবের আশীর্বাদ এই ৪ রাশির উপর, কর্মক্ষেত্রে আপনার সন্তানের অপ্রত্যাশিত উন্নতি লাভের সম্ভাবনা
শিক্ষক দিবসে শনিদেবের আশীর্বাদ এই ৪ রাশির উপর, কর্মক্ষেত্রে আপনার সন্তানের অপ্রত্যাশিত উন্নতি লাভের সম্ভাবনা
৯দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
৯দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
Embed widget