এক্সপ্লোর

BJP Durga Puja: বিজেপির দুর্গাপুজোয় আরতি করলেন মহিলা পুরোহিতরা

BJP EZCC Durga Puja: সল্টলেক ইজেডসিসিতে বিজেপির পুজোয় থিম রাজ্যের দুর্নীতি প্রসঙ্গ। মহানবমীতে সল্টলেক ইজেডসিসিতে বিজেপির আয়োজনে দুর্গাপুজোয় আরতি করতে দেখা গেল মহিলা পুরোহিতদের।

কলকাতা: সল্টলেক ইজেডসিসিতে (BJP) বিজেপির পুজোয় থিম রাজ্যের দুর্নীতি প্রসঙ্গ। মহানবমীতে (Maha Nabami) সল্টলেক ইজেডসিসিতে বিজেপির (EZCC BJP) আয়োজনে দুর্গাপুজোয় আরতি করতে দেখা গেল মহিলা পুরোহিতদের। ছিলেন বিজেপি কর্মী, সমর্থকরাও। 

প্রথমে জল্পনা শাহ-মিঠুনের, তারপর ঢাক বাজিয়ে শুভারম্ভ করলেন সুকান্ত মজুমদার

প্রথমে জল্পনা ছিল আসবেন  অমিত শাহ (Amit Shah)। তারপর নাম উঠে আসে মিঠুন চক্রবর্তীর। অবশেষে এঁদের দুজনের কেউই নন। বিজেপির পুজো উদ্বোধন হল, ঢাক বাজিয়ে শুভারম্ভ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আর তারপরই তিনি বললেন, 'সামনেই পঞ্চায়েত নির্বাচন। কোনও মায়ের যেন কোল খালি না হয় রাজ্যে। এই প্রার্থনাই করলাম মায়ের কাছে।'সল্টলেকের ইজেডসিসি-তে বঙ্গ বিজেপির দুর্গাপুজো এবার তৃতীয় বছরে পড়ল। পুজোর উদ্বোধন করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি ঢাকও বাজান।উপস্থিত ছিলেন রাহুল সিনহা, অগ্নিমিত্রা পাল সহ বিজেপির নেতানেত্রীরা। বিজেপির দুর্গাপুজোর থিম দুর্গতিনাশিনী দশভূজা। যে থিমে রাজ্যের দুর্গতির কথাও তুলে ধরা হয়েছে।  

EZCC-র পুজো এই প্রথমবার এখানে পুজো করলেন মহিলা পুরোহিত

স্কুলে নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে কয়লা ও গরুপাচারকাণ্ড, যে সমস্ত ইস্যুকে হাতিয়ার করে সম্প্রতি রাজ্য সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমেছেন সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারীরা, তাই প্রতিফলিত হল EZCC-র দুর্গাপুজোর থিমে। দুর্নীতির বিরুদ্ধে পোস্টার, ফেস্টুন দিয়ে সাজানো হয়েছে মণ্ডপের চারপাশ।এবছর EZCC-র পুজোয় আরও একটি উল্লেখযোগ্য বিষয় হল, এই প্রথমবার এখানে পুজো করলেন মহিলা পুরোহিত। দক্ষিণ দিনাজপুরের বাসিন্দা সুলতা মণ্ডল, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী সুলতা মণ্ডল। এই গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়েই অধ্যাপনা করতেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

আরও পড়ুন, 'নাটক করল ওরা', বামেদের উপর হামলাকাণ্ডের প্রতিবাদ ইস্যুতে বিস্ফোরক কুণাল

পুজোর মরশুমেও উঠে এল ভোট-হিংসার প্রসঙ্গ

আর এই পুজোর মরশুমেও উঠে এল ভোট-হিংসার প্রসঙ্গ। পঞ্চায়েত ভোটে যেন কোনও মায়ের কোল খালি না হয়। সল্টলেক EZCC-তে দলের দুর্গাপুজোর উদ্বোধন করে বললেন সুকান্ত মজুমদার। বাংলা থেকে বিজেপি বিদায় হলেই আসল দুর্গতি নাশ হবে। পাল্টা জবাব দিয়েছেন ফিরহাদ হাকিম। উৎসবের মরশুম শেষে ঢাকে কাঠি থেমে গেলে, রাজনৈতিক দলগুলির নির্বাচনী তৎপরতার দামামা যে বেজে যাবে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। 

সেরা শিরোনাম

Train Accident: দুর্ঘটনার আগেই দেখা গিয়েছিল ধোঁয়া! কীভাবে ধাক্কা খেল কলকাতা-সাইরাং এক্সপ্রেস?
দুর্ঘটনার আগেই দেখা গিয়েছিল ধোঁয়া! কীভাবে ধাক্কা খেল কলকাতা-সাইরাং এক্সপ্রেস?
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
HC On Jahangir Khan: আপাতত বন্ধ 'পুষ্পা' জাহাঙ্গির খানের বাড়ি ভাঙার কাজ, নির্দেশ কলকাতা হাইকোর্টের
আপাতত বন্ধ 'পুষ্পা' জাহাঙ্গির খানের বাড়ি ভাঙার কাজ, নির্দেশ কলকাতা হাইকোর্টের
Bally Halt Fire: বালি হল্টে বিধ্বংসী আগুন, পাশের লাইনেই ছিল মালগাড়ি, ঘটনাস্থলে দমকলের ৩টি ইঞ্জিন
বালি হল্টে বিধ্বংসী আগুন, পাশের লাইনেই ছিল মালগাড়ি, ঘটনাস্থলে দমকলের ৩টি ইঞ্জিন

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১১.২৬) পর্ব ২: সেবাশ্রয় নিয়ে অভিষেককে নিশানা কুণালের, 'দলে আলোচনাই হত না', সমর্থন সৌগতর
CM Suvendu Adhikari: Awas Yojana-র দ্বিতীয় কিস্তির টাকা উপভোক্তাদের হাতে তুলে দিলেন মুখ্যমন্ত্রী
Shantanu Sinha Biswas: শান্তনু সিন্হা বিশ্বাসের ২ কোটি ৭৮ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ED-র | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১১.২৬) পর্ব ১: বিচারব্য়বস্থাকে বেলাগাম আক্রমণ করায় অভিষেককে তুলোধনা হাইকোর্টের
Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget