এক্সপ্লোর

Kolkata Omicron Update: রাজ্যে ফের করোনার সিঁদুরে মেঘ, সংক্রমণ রুখতে অনুষ্ঠান বাতিল কলকাতার অভিজাত ক্লাবে

কলকাতায় বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। চিন্তা কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন। এই প্রেক্ষাপটে এবার বর্ষবরণের উৎসব বাতিল করেছে কলকাতার বহু অভিজাত ক্লাব।

আবির দত্ত ও অরিত্রিক ভট্টাচার্য: কলকাতার আকাশে ফের করোনার সংক্রমণের মেঘ। তাই এবার বর্ষবরণের অনুষ্ঠান বাতিল করে দিয়েছে কলকাতার বিভিন্ন অভিজাত ক্লাব। সদস্য ও তাঁদের পরিবারের স্বাস্থ্যের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে বিভিন্ন ক্লাব কর্তৃপক্ষ। 

কলকাতায় (Kolkata) বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। চিন্তা কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন। এই প্রেক্ষাপটে এবার বর্ষবরণের উৎসব বাতিল করেছে কলকাতার বহু অভিজাত ক্লাব।

যেমন টালিগঞ্জের রয়্যাল ক্যালকাটা গলফ ক্লাব। ১৮২৯ সালে তৈরি এই ক্লাবে, সেই ব্রিটিশ আমল থেকে নিউ ইয়ার পার্টির চল। কিন্তু এবার তা বাতিল করা হয়েছে।

টালিগঞ্জ রয়্যাল ক্যালকাটা গলফ ক্লাবের সিইও জানিয়েছেন, 'সদস্যদের স্বাস্থ্যই আসল, এই সময় পার্টি হলে সমস্যা হতে পারে, তাই এই সিদ্ধান্ত।১৮৯৫ সালে তৈরি টলি ক্লাব বা টালিগঞ্জ ক্লাবও।  এবার সংক্রমণের আশঙ্কা এড়াতে বর্ষবরণের রাতে পার্টি বাতিল করে দিয়েছে।

করোনা সংক্রমণের আশঙ্কার কথা মাথায় রেখে, একই পথে হেঁটেছে ঐতিহাসিক ক্যালকাটা ক্লাব কর্তৃপক্ষ।  ক্যালকাটা ক্লাবের সদস্য ও প্রাক্তন সভাপতি তমালকান্তি মুখোপাধ্যায় জানিয়েছেন, আমাদের কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে, প্রত্যেকেই মেনে নিয়েছেন, স্বাস্থ্যের কারণে প্রত্যেকে সায় দিয়েছেন। সংক্রমণ দূরে রাখতে, উৎসবের আনন্দকেও আপাতত গণ্ডির মধ্যে বেধে ফেলেছে। লেক গার্ডেন্সের বেঙ্গল রোয়িং ক্লাব কর্তৃপক্ষও

বর্ষবরণের পার্টির জন্য প্রস্তুতি পুরোদমে শুরু হয়ে গিয়েছিল স্ট্র্যান্ড রোডের ক্যালকাটা সুইমিং ক্লাবে কিন্তু, এবার সংক্রমণ যেভাবে বাড়ছে, তাতে পার্টি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।

ক্যালকাটা সুইমিং ক্লাবের সভাপতি নরেশ গোয়েল জানাচ্ছেন, আমাদের বড় ইভেন্ট, প্রোগ্রাম হয়ে গিয়েছিল, তারপর সিদ্ধান্ত নিয়েছি এটা করা সম্ভব নয়, মেম্বার, অ্যাসোসিয়েটদের জানিয়ে দেওয়া হয়েছে, স্বাস্থ্য আগে, অনেক মেম্বার পরিবার নিয়ে আসবেন, সেটা ছড়ালে বাজে হবে।

ব্রড স্ট্রিটে স্যাটারডে ক্লাবে কিছুদিন আগেই ক্রিসমাস পার্টি উদযাপিত হয়েছে। কিন্তু, সংক্রমণের কুয়াশা ঘন হতেই, বুধবার রাতে বর্ষবরণের পার্টি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। রবীন্দ্র সরোবরের পাশেই অভিজাত লেক ক্লাবও এবার সংক্রমণের আশঙ্কায় বর্ষবরণের পার্টি বাতিল করেছে।

সেরা শিরোনাম

CPM Book Stall Vandalized: রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের,
রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের, "..কোনও শাসক আটকাতে পারে না"
Durga Puja 2026: সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
Live News Update: 'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
Sandip Ghosh: RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ
RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ

ভিডিও

Durga Puja 2026 | পুনর্নির্মানে সেরার শিরোপা জিতে নিল সিঁথি বন্ধুদল স্পোর্টিং ক্লাব | #abpananda
Durga Puja 2026 : মহাষষ্ঠীতে ত্রিধারা সম্মিলনীর প্যান্ডেলে জনজোয়ার | ABP Ananda | Tridhara Sammilani
Durga Puja 2026 : শ্রীরামপুরের চাতরা দুর্গাপুজোয় সাবেকিয়ানার ছোঁয়া | ABP Ananda
Durga Puja 2026 | বালুরঘাটে পুজো উদ্বোধন Sukanta Majumdar-এর, ধুনুচি হাতে করলেন আরতি
Durga Puja 2026 | দুর্গোৎসব ঘিরে সেজে উঠেছে বেলুড় মঠ, শুরু পুজো | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget