এক্সপ্লোর

Kolkata: 'দুর্নীতির' অভিযোগে বিদ্ধ পাভলভের সুপার, বদলি কোচবিহারে

Pavlov Hospital:পাভলভের সুপার গণেশ প্রসাদকে বদলি করা হয়েছে কোচবিহার যক্ষ্মা হাসপাতালে।

কলকাতা: পাভলভ হাসপাতালে একের পর এক দুর্নীতির অভিযোগ। বিপুল টাকা গরমিলের অভিযোগ ওঠার পর এবার সেই হাসপাতালের সুপারকে বদলি করা হল।

বদলি পাভলভের সুপার:
পাভলভের সুপার গণেশ প্রসাদকে বদলি করা হয়েছে কোচবিহার যক্ষ্মা হাসপাতালে। তাঁর জায়গায় পাভলভ হাসপাতালের নতুন সুপার হয়েছেন মৃগাঙ্ক মৌলি কর।

কী কী অভিযোগ:
গত এপ্রিল ও মে মাসে দু’ দফায় পাভলভ হাসপাতাল পরিদর্শন করেন স্বাস্থ্য দফতরের কর্তারা। স্বাস্থ্য দফতরের রিপোর্টে উল্লেখ, পাভলভে মহিলা আবাসিকদের ২টি ঘরে তালাবন্দি করে রাখা হয়েছে। অপরিচ্ছন্ন, অস্বাস্থ্যকর পরিবেশে তাঁরা রয়েছেন। পাভলভের আবাসিকদের গায়ে ক্ষতচিহ্ন, ঘা রয়েছে বলে স্বাস্থ্য দফতরের রিপোর্টে উল্লেখ। নজরদারি ছাড়াই আবাসিকদের খরচ বাবদ ১৫ লক্ষ টাকা বরাদ্দ হয়েছিল বলে অভিযোগ। জানা গিয়েছে, ঠিকাদারের সঙ্গে বিভাগীয় প্রধানের আঁতাঁতে পাস হয়ে যায় বিল। দেখা গিয়েছে রোগীদের খাবারের পরিমাণ কম ও নিম্নমানের। ফলে দীর্ঘক্ষণ না খেয়ে থাকতে হয় রোগীদের, নেই কোনও ডায়েট কমিটি। আবাসিকদের পোশাকের জন্য বছরে ১ কোটি টাকার বেশি বরাদ্দ হলেও ছেঁড়া পোশাক পরিয়ে রাখা হয় আবাসিক রোগীদের। রোগীদের দেওয়া হয় না অন্তর্বাস। 

তথৈবচ আউটডোর:
পাভলভ হাসপাতালের আউটডোরের অবস্থাও দুর্বিষহ। কোথাও জানলা ভাঙা, কোথাও শৌচাগার ব্যবহার করা যায় না। চিকিৎসা করার জন্য যে প্রাথমিক পরিকাঠামোর দরকার, সেটাও নেই পাভলভের আউটডোরে।  সাধারণ চিকিৎসা সরঞ্জাম, ওষুধ নেই হাসপাতালে। স্বাস্থ্য দফতরের নজরদারি দলের রিপোর্টে উল্লেখ করা হয়েছে এগুলি। এর জন্য লিখিত জবাব চেয়ে পাঠানো হয়েছিল পাভলভ হাসপাতালের সুপারের কাছ থেকে। এমন ঘটনার পর ওই সুপারকে স্বাস্থ্য ভবনেও তলব করা হয়েছিল। কলকাতার পুরনো এবং স্বনামধন্য সরকারি মানসিক হাসপাতালের এমন অবস্থা প্রকাশ্যে আসার পর, প্রবল অস্বস্তিতে পড়তে হয়েছিল প্রশাসনকে। তারপর এবারের বদলি সিদ্ধান্ত।

আরও পড়ুন: WBPS অফিসারদের জন্যও বাড়তি ভাতা, নবান্ন থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

 

সেরা শিরোনাম

Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
West Bengal News Live : 'হলফনামায় অনেক তথ্য গোপন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
'হলফনামায় অনেক তথ্য গোপন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
Weather Update: বাংলাদেশে ঘূর্ণাবর্ত, বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রবল আশঙ্কা, ভাইফোঁটায় বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গজুড়ে
বাংলাদেশে ঘূর্ণাবর্ত, বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রবল আশঙ্কা, ভাইফোঁটায় বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গজুড়ে
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..

ভিডিও

Suvendu Adhikari |
Weather News | আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা | ABP Ananda LIVE
Bhatar News | ভাতারে নাবালিকাকে নির্যাতনের অভিযোগ , গ্রেফতার অভিযুক্ত | ABP Ananda LIVE
Narendra Modi: ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ফোনে কথা প্রধানমন্ত্রীর
Suspend Police: মুখ্যমন্ত্রীকে নিয়ে অবমাননাকর মন্তব্য, সাসপেন্ড পুলিশকর্মী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Boeing Layoffs: ফের হাজার-হাজার কর্মীর চাকরি যাবে, ডিসেম্বরেই আসবে নোটিস, এবার এই কোম্পানি করবে কর্মী ছাঁটাই 
ফের হাজার-হাজার কর্মীর চাকরি যাবে, ডিসেম্বরেই আসবে নোটিস, এবার এই কোম্পানি করবে কর্মী ছাঁটাই 
Embed widget