এক্সপ্লোর

SSC News: এসএসসি চাকরিপ্রার্থীদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে রণক্ষেত্র প্রেস ক্লাব চত্বর

অবস্থান তুলে দিতে চেষ্টা করায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় বিক্ষোভকারীদের।পরে বেশ কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ। 

আবীর দত্ত, কলকাতা: প্রেস ক্লাবের সামনে এসএসসি চাকরিপ্রার্থীদের বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার। অবস্থান তুলে দিতে চেষ্টা করায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় বিক্ষোভকারীদের।পরে বেশ কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ। 

এসএসসি নিয়ে তরজা অব্যাহত। সম্প্রতি স্কুল সার্ভিস কমিশনের (SSC) চেয়ারম্যান শুভশঙ্কর সরকারকে পদ থেকে অপসারণের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট (Calcutta HighCourt)৷  সোমবারই এসএসসি (SSC) চেয়ারম্যানকে অপসারণের সুপারিশ হাইকোর্টের (Kolkata Hoghcourt)। শিক্ষা দফতরকে চেয়ারম্যান অপসারণের বিষয় খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়। এদিন চেয়ারম্যানের (SSC Chairman) যোগ্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করে কার্যত ক্ষুব্ধ সিঙ্গল বেঞ্চ। জানানো হয়েছে ভুলের মাশুল হিসেবে অপসারণের সুপারিশ করেছে হাইকোর্ট। এসএলএসটি নবম-দশম শ্রেণির নিয়োগে ভুলের দায়েই এই নির্দেশ।

শুধু অপসারণই নয় পাশাপাশি শুভশঙ্কর সরকারকে ২০ হাজার টাকা জরিমানারও নির্দেশ দিয়েছে হাইকোর্টের (Kolkata Highcourt) সিঙ্গল বেঞ্চ। এসএমএসে কীভাবে ৩দিন আগে কাউন্সেলিংয়ের বার্তা? কেন মেল বা স্পিড পোস্টে পাঠানো হয়নি নিয়োগের সুপারিশপত্র?’ জানতে চেয়েছে হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। পাশাপাশি মামলাকারীকে কাউন্সেলিংয়ের সুযোগ দিতে নির্দেশ কমিশনের (SSC)। কোন ধরনের চেয়ারম্যান? প্রশ্ন হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের। মেধা তালিকার পিছনে থাকাদের নিয়োগপত্র পাওয়ায় হাইকোর্টে মামলা দায়ের হয়। যদিও এ বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি এসএসসি চেয়ারম্যান শুভশঙ্কর সরকার (Subhashankar Sarkar)। তাঁর কথায়, ‘বিচারাধীন বিষয়, কোনও মন্তব্য করব না।’

এরপরই এসএসসি-র (SSC) বিদায়ী চেয়ারম্যান শুভশঙ্কর সরকার বিস্ফোরক মন্তব্য করে বলেন, 'নিয়োগের সুপারিশ আরও একটু স্বচ্ছ হলে ভাল হয়।' এদিন নতুন চেয়ারম্যানকে (Chairman) দায়িত্ব বোঝাতে গিয়ে তিনি বলেন, 'যে সময় ঘটনাটি ঘটে, আমি ছিলাম না। নিয়োগের সুপারিশ আরও একটু স্বচ্ছ হলে ভাল হয়।' এর প্রেক্ষিতে এসএসসি-র নতুন চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেন, 'আগামী দিনে লক্ষ্য থাকবে, যাতে স্বচ্ছভাবে নিয়োগ হয়। অতীতে ভুল হয়ে থাকলে, দায়িত্ব নিতে হবে সমাধানের।'

কলকাতা হাইকোর্টের সুপারিশের পর অপসারিত হন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান শুভশঙ্কর সরকার। চলতি সপ্তাহে সিদ্ধার্থ মজুমদারকে নতুন চেয়ারম্যান নিয়োগ করে রাজ্য সরকার। মঙ্গলবার স্কুল শিক্ষা দফতর বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, সিটি কলেজের অধ্যাপক সিদ্ধার্থ মজুমদার কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।  আজ নতুন দায়িত্ব বুঝিয়ে দিতে দফতরে যান শুভশঙ্কর সরকার। এরপরই বিস্ফোরক মন্তব্য করেন তিনি। তাঁর দাবি ঘটনাটি যে সময় ঘটে সেই সময়ে দায়িত্বে তিনি ছিলে না। 

 

সেরা শিরোনাম

West Bengal News Live: সাংসদপদ খারিজ নিয়ে লোকসভার সচিবালয়ের পাঠানো চিঠির উত্তর দিতে আরও ১৪ দিন সময় চাইল NCPI
সাংসদপদ খারিজ নিয়ে লোকসভার সচিবালয়ের পাঠানো চিঠির উত্তর দিতে আরও ১৪ দিন সময় চাইল NCPI
Land Scam: বিপাকে বিমান বন্দ্যোপাধ্যায় ! কোন কৌশলে 'জমি দুর্নীতি' হয়েছে ? কী জানাচ্ছে দুর্নীতি বিরোধী কমিশন ?
বিপাকে বিমান বন্দ্যোপাধ্যায় ! কোন কৌশলে 'জমি দুর্নীতি' হয়েছে ? কী জানাচ্ছে দুর্নীতি বিরোধী কমিশন ?
Weather Alert: আগামী ২-৩ ঘণ্টায় ঝড়বৃষ্টি, জারি কমলা সতর্কতা, কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের ?
আগামী ২-৩ ঘণ্টায় ঝড়বৃষ্টি, জারি কমলা সতর্কতা, কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের ?
Suvendu Adhikari: সারা দেশে ৩৮ হাজার হাসপাতালে চিকিৎসার সুযোগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
সারা দেশে ৩৮ হাজার হাসপাতালে চিকিৎসার সুযোগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget