এক্সপ্লোর

Rabindra Sarabar: উল্টে গেল রোয়িং বোট, প্রশিক্ষণ চালু হতেই ফের রবীন্দ্র সরোবরে দুর্ঘটনা

গত ২১ মে, প্রবল ঝড়ে রবীন্দ্র সরোবরে রোয়িং বোট উল্টে জলে ডুবে মৃত্যু হয় দুই কিশোরের। এরপর দীর্ঘদিন বন্ধ ছিল রোয়িং প্রশিক্ষণ।

কলকাতা: রোয়িং প্রশিক্ষণ চালু হতেই ফের রবীন্দ্র সরোবরে দুর্ঘটনা। উল্টে গেল রোয়িং বোট। আজ সকালের ঘটনা। বোটে ছিলেন এক সিনিয়র রোয়ার। উদ্ধারকারী বোট থাকায় দ্রুত তাঁকে উদ্ধার করা হয়। গত ২১ মে, প্রবল ঝড়ে রবীন্দ্র সরোবরে রোয়িং বোট উল্টে জলে ডুবে মৃত্যু হয় দুই কিশোরের। এরপর দীর্ঘদিন বন্ধ ছিল রোয়িং প্রশিক্ষণ। সপ্তাহখানেক আগে ফের চালু হতেই বোট উল্টে বিপত্তি। 

এর আগে মে মাসে প্রচণ্ড ঝড়ের মাঝে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে কলকাতার  (Kolkata) রবীন্দ্র সরোবরে (Rabindra Sarobar)। কালবৈশাখীর (Kalbaishaki) সময় রোয়িং ক্লাবে মর্মান্তিক দুর্ঘটনাটি (accident) ঘটে। ঝড়ের সময় রোয়িং করতে গিয়ে রবীন্দ্র সরোবরে তলিয়ে গেল ২ কিশোর। ঘটনার পর প্রায় সাড়ে ৩ ঘণ্টা তল্লাশি চালায় বিপর্যয় মোকাবিলা বাহিনী। শেষমেশ ২ জনের দেহ উদ্ধার করে হাসপাতালে (hospital) নিয়ে গেলে তাদের মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। রোয়িং বোটে থাকা ৫ জনের মধ্যে ২ জনের মৃত্যু (death) হয়েছে। জানা গিয়েছে, মৃতদের মধ্যে একজন সাউথ পয়েন্টের পড়ুয়া। অপর মৃত পড়ুয়া এক পুলিশকর্তার ছেলে বলে জানা গিয়েছে।

ঠিক কীভাবে দুর্ঘটনা

আর পাঁচটি দিনের মতো এদিনও চলছিল রোয়িং ক্লাবে রোয়িং প্রশিক্ষণ। কিন্তু বিকেল সাড়ে চারটে নাগাদ ঝড়ের মাঝে পড়ে দুর্ঘটনাটি ঘটে। হালকা বৃষ্টিও হাওয়ার মধ্যে প্রশিক্ষণে নামে পাঁচটি রোয়িং বোট। কিন্তু রবীন্দ্র সরোবরের মাঝ বরাবর তারা পৌঁছতেই পড়ে যায় প্রবল ঝড়ের কবলে। যে ঝড়ের মাঝেই একটি রোয়িং বোট উল্টে যায়। যে বোটে ছিলেন পাঁচজন। যে অঞ্চলে রোয়িং বোলটি উল্টে যায়, সেখানে জলের গভীরতা প্রায় ২০ ফুট। রোয়িং বোট উল্টে যাওয়ার পর সেটিতে থাকা তিনজন ও বাকিরা সাঁতরে পাড়ে পৌঁছতে পারলেও বাকি দু'জন পারেননি। পাড়ে ফিরেই দু'জন গোটা ঘটনার কথা জানানোর পরই সঙ্গে সঙ্গে শুরু হয় তল্লাশি। কিছুক্ষণ পরেই একজনের খোঁজ মিললেও প্রায় সাড়ে তিন ঘণ্টা পর অপর একজনের খোঁজ মেলে। কিন্তু দুর্ভাগ্যবশত দু'জনকেই হাসপাতালে নিয়ে গেলে তাঁদের মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

এর পরেই রোয়িং দুর্ঘটনার পর নিরাপত্তা বিষয়ক SOP তৈরি করার কাজ শুরু হয়।  বলা হয় যতদিন না তা তৈরি হচ্ছে ততদিন রোয়িং বন্ধ থাকবে রবীন্দ্র সরোবরে (Rabindra Sarabar)। লালবাজারে (Laalbazar) বৈঠকে বিভিন্ন রোয়িং ও সুইমিং ক্লাবকে জানিয়ে দিল কলকাতা পুলিশ (Kolkata Police)। 

এরপর বেশ কিছুদিন রোয়িং বন্ধ ছিল রবীন্দ্র সরোবরে (Rabindra Sarabar)। নিরাপত্তা নিয়ে তৈরি হচ্ছিল Standard Operating Procedure বা SOP। রবীন্দ্র সরোবরে (Rabindra Sarabar) রোয়িং দুর্ঘটনায় ২ ছাত্রের মর্মান্তিক মৃত্যুর পর লালবাজারে হয় জরুরি বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন কলকাতার পুলিশ সুপার বিনীত গোয়েল-সহ পুলিশের পদস্থ কর্তারা, কেএমডিএ-র আধিকারিক এবং রবীবন্দ্র সরোবর ব্যবহার করে এমন রোয়িং ও সুইমিং ক্লাবের কর্মকর্তারা। বৈঠকে ছিলেন মৃত সৌরদীপ চট্টোপাধ্যায়ের দাদা ও বাবা। 

সেরা শিরোনাম

West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari: কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget