এক্সপ্লোর

Kolkata News: মেয়েকে স্কুল থেকে নিয়ে ফেরার সময় অঘটন, গুলিবিদ্ধ হয়ে দমকলকর্মী খুন !

Kolkata Shootout Case: লেকটাউনের সারদা পল্লিতে প্রকাশ্যে শ্যুটআউট। মেয়েকে স্কুল থেকে নিয়ে ফেরার সময় দমকলকর্মী খুন।

কলকাতা: খাস কলকাতায় ফের গুলি, দমকলকর্মী খুন (Murder Case)। লেকটাউনে দমকলকর্মীকে গুলি করে খুনের ঘটনা ঘটেছে। জানা গিয়েছে, মেয়েকে স্কুল থেকে নিয়ে ফেরার সময়ই এই হামলার ঘটনা ঘটে। লেকটাউনের সারদা পল্লিতে প্রকাশ্যে শ্যুটআউটের (Kolkata Shootout Case) ঘটনা ঘটে। খুন হওয়া ওই দমকলকর্মীর নাম স্নেহাশিস রায়। আগেও দমকলকর্মীর উপর হামলা? কারণ নিয়ে ধোঁয়াশা। 

আগেও দমকলকর্মীর উপর হামলা?

বিভিন্ন জায়গা থেকে সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। পরিবারের সদস্যরা জানাচ্ছেন যে, এর আগেও পুলিশের কাছে অভিযোগ করা হয়েছিল যে, স্নেহাশিস রায়কে খুনের চেষ্টা করা হয়েছিল, দেওয়া হয়েছিল হুমকি। পুলিশের তরফে এর আগেও জানার চেষ্টা চালানো হচ্ছে যে, এর আগে কী ঘটনা ঘটেছিল ? পরিবারের সদস্যরা বলেছেন, ক্যান্টনমেন্টে যে ফায়ার অফিসে তিনি কাজ করতেন, সেখানেও একবার তাঁকে বাইরে ডেকে নিয়ে এসে গুলি চালানো হয়েছিল। 

স্নেহাশিসকে আমি চিনতাম : সুজিত বোস

অপরদিকে, দমকলকর্মীকে গুলি করে খুনের ঘটনার, ইতিমধ্যেই ঘটনাস্থলে প্রচুর পরিমাণে পুলিশ উপস্থিত হয়। এসে পৌঁছন স্থানীয় বিধায়ক। ঘটনায় এসে সুজিত বোস বলেন, স্নেহাশিসকে আমি চিনতাম। স্নেহাশিসের জন্য আমি ব্যারাকপুর কমিশনারেটকে আমি বলেছিলাম। তদন্তও হয়েছিল। তবে সেবার এর আগে কেউ গ্রেফতার হয়নি। এটা হয়েছিল অনেকদিন আগে। তারপর ও বলেছিল, সুজিত দা আমি এখানে থাকবো না, তুমি যদি আশে পাশে কোথাও পোস্টিং করে দাও।'

প্রকৃত দোষী কে ? তদন্তে নেমেছে পুলিশ

মূলতই এই ঘটনার পর প্রকৃত কী কারণ জড়িয়ে রয়েছে ? প্রকৃত দোষী কে ? এর আগে যে ঘটনা ঘটেছিল, সেই ঘটনার জেরেই কি এই ঘটনা ? নাকি অন্য কোনও ঘটনাও জুড়ে রয়েছে ? সেটা খতিয়ে দেখার চেষ্টা চালানো হচ্ছে। তবে রাজ্যে ক্রমশ অপরাধের সংখ্যা বাড়ছে। প্রকৃতই এই মৃত্যুর ঘটনার সঙ্গে আদৌ কোনও অন্য যোগাযোগ রয়েছে কিনা ? তা খতিয়ে দেখছে পুলিশ। 

আরও পড়ুন, 'রাজ্যে ৩৫৫ ধারা জারির চক্রান্ত শুভেন্দুর', অভিযোগ কুণালের, পাল্টা নিশীথ

রাজ্যে শ্যুটআউটের ঘটনা নতুন নয়, তবে সেই সকল অধিকাংশ ক্ষেত্রেই রয়েছে রাজনৈতিক যোগাযোগ। তবুও যে কারণেই হোক না কেন, রাজ্যে ঘটে চলা ক্রমবর্ধমান অপরাধের যবনিকা টানতে আরও সক্রিয় ভূমিকা নিয়েছে রাজ্য পুলিশ। তবে  দমকলকর্মী খুনের পিছনে প্রকৃতই কী কারণ লুকিয়ে এসেছে, তা তদন্তের পর প্রকাশ্যে আসবে।

সেরা শিরোনাম

Chorbagan Stampede: 'দেহের ওপর দেহ পড়ে, বুকে চাপ দিতেই নাক দিয়ে রক্ত বেরিয়ে এল..', ভয়াবহ অভিজ্ঞতা চোরবাগানের এক প্রত্যক্ষদর্শীর
'দেহের ওপর দেহ পড়ে, বুকে চাপ দিতেই নাক দিয়ে রক্ত বেরিয়ে এল..', ভয়াবহ অভিজ্ঞতা চোরবাগানের এক প্রত্যক্ষদর্শীর
RG Kar Case: আরজি কর কাণ্ডে সন্দীপ ঘোষের জামিনের বিরোধিতা করে ফের পথে নামছে চিকিৎসকদের সংগঠন
আরজি কর কাণ্ডে সন্দীপ ঘোষের জামিনের বিরোধিতা করে ফের পথে নামছে চিকিৎসকদের সংগঠন
News Live Updates: চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতায় আনা হল ৯ IPS-কে, তালিকায় কারা?
চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতায় আনা হল ৯ IPS-কে, তালিকায় কারা?
Durga Puja 2026: অষ্টমী পুজো ও সন্ধিপুজোর সময় দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ, কড়া পদক্ষেপ নিল দক্ষিণ কলকাতার বড় ক্লাব
অষ্টমী পুজো ও সন্ধিপুজোর সময় দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ, কড়া পদক্ষেপ নিল দক্ষিণ কলকাতার বড় ক্লাব

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget