এক্সপ্লোর

Panchayat Election: 'রাজ্যে ৩৫৫ ধারা জারির চক্রান্ত শুভেন্দুর', অভিযোগ কুণালের, পাল্টা নিশীথ

Kunal Attacks Suvendu: 'রাজ্যে ৩৫৫ ধারা জারির চক্রান্ত শুভেন্দুর', অভিযোগ কুণালের। অডিও ক্লিপ শুনিয়ে অভিযোগ কুণাল ঘোষের।

কলকাতা: পঞ্চায়েত ভোট (Panchayat Election 2023) সন্ত্রাস ঘিরে হিংসার বহর ক্রমশ উর্ধ্বমুখী। আর এমনই এক পরিস্থিতিতে 'রাজ্যে ৩৫৫ ধারা জারির চক্রান্ত শুভেন্দুর', গুরুতর অভিযোগ তুললেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। 

মূলত অডিও ক্লিপ শুনিয়ে অভিযোগ কুণাল ঘোষের। 'শুভেন্দু বলছেন, ৩৫৫ ধারা জারির জন্য পরিস্থিতি তৈরি করাতে হবে। এই অডিও থেকে প্রমাণিত যে চক্রান্ত করছেন শুভেন্দু। স্বতঃপ্রণোদিত মামলা করে শুভেন্দুকে গ্রেফতারির নির্দেশ দেওয়া উচিত আদালতের', দাবি তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের। পাল্টা কুণালের প্রকাশ করা অডিওর সত্যতা নিয়ে প্রশ্ন নিশীথ প্রামাণিকের। ৩৫৫ ধারা জারির প্রসঙ্গ ওঠা রাজ্যের জন্য লজ্জার, মন্তব্য নিশীথ প্রামাণিকের।

গতকাল শুভেন্দু অধিকারী বলেছিলেন, '১৮-য় যা করেছিলেন, তার ফল পেয়েছিলেন '১৯-এর লোকসভা ভোটে। আজ যা করলেন, সামনের লোকসভা ভোটে মানুষ তার জবাব দেবে। বাংলায় যা ঘটল, তাতে আগামী একমাস কালা দিবস পালন করা উচিত। কেন্দ্রীয় বাহিনীকে রাজ্যের স্পর্শকাতর জায়গাগুলির তথ্যই দিচ্ছে না পুলিশ। নিহত তৃণমূল কর্মীদেরই পরিবারকে আর্থিক সাহায্য ও চাকরি দেবেন মুখ্যমন্ত্রী। সেজন্য ১৯জনের মৃত্যু হয়েছে বলেছেন মুখ্যমন্ত্রী। শাসক দলের নির্দেশেই কাজ রাজ্য নির্বাচন কমিশনের। সব হিসেব হবে লোকসভা ভোটে', বলেন বিরোধী দলনেতা।  

মূলত, মনোনয়ন পর্ব থেকে শুরু, রাজ্যে ৩৫দিনে ভোটের বলির সংখ্যা ৫০ ছুঁইছুঁই। বলাইবাহুল্য, এমনই এক আবহে, রাজ্যে এসে পৌঁছেছে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম। বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্য রবিশঙ্কর প্রসাদ ইতিমধ্য়েই প্রশ্ন তুলেছেন, '৩৫৫-এর দাবি যুক্তি সঙ্গত, গণতন্ত্র বিপন্ন হলে দেখার দায়িত্ব কেন্দ্রের। গণনাতেও খুন, জয়ী প্রার্থীরা তৃণমূলে যোগ না দিলে সার্টিফিকেট দেওয়া হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় আপনি গণতন্ত্রকে লজ্জিত করেছেন। ভোট ঘিরে এত সংঘর্ষ, এত মৃত্যু, বোমা, গুলি, এটাই কি কাম্য?' 

আরও পড়ুন, জয়ী BJP প্রার্থী-সহ ২৫০জনেরও বেশি অসমে আশ্রয়, ঘরছাড়াদের ফেরাল কোচবিহার পুলিশ

যদিও রাজ্যে এই বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম আসা নিয়ে মমতা গতকাল বলেছেন, 'আমরা অনেক সহ্য করেছি, আমাদের এলাকাতেও পুনর্নির্বাচন করেছি।বাংলার বদনাম করে বেড়াচ্ছে, আবার ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠাচ্ছে।' আবার এরই সঙ্গেই মুখ্যমন্ত্রীর সংযোজন, 'কথায় কথায় ফ্যাক্ট ফাইন্ডিং টিম, এজেন্সি, এভাবে দেশ চালানো যায় না। দেশ চালাতে হলে ধৈর্য ধরতে হয়।মণিপুরের মানুষের সঙ্গে কথা বলার জন্য আমরা দল পাঠাচ্ছি।'

সেরা শিরোনাম

Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO

ভিডিও

Suvendu Adhikari :
Samik Bhattacharya News : 'সবাই সংযত থাকুন, নমনীয় হন', তোলাবাজি রুখতে দলীয় কর্মীদের বার্তা শমীকের
CPM Book Stall News : যাদবপুরের সিপিএমের তরফে পাড়ায় পাড়ায় চলমান বুক স্টলের আয়োজন | ABP Ananda
BJP News : 'পরিবার ছাড়া কাউকে ভাবি বা বৌদি বলা যাবে না', হরিহরপাড়ায় বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার
Suvendu Adhikari : মুখ্যমন্ত্রীর বাড়িতে জগদ্ধাত্রী পুজোর আয়োজন, আলোয় সেজে উঠেছে কাঁথির শান্তিকুঞ্জ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
Astrology: মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
New cyclone: ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
BJP News: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Embed widget