এক্সপ্লোর

Job Agitation: স্থায়ীকরণের দাবি পথে কৃষি দফতরের অস্থায়ী কর্মীরা

Kolkata: বুধবার স্ট্র্যান্ড রোডে জেশপ বিল্ডিং অভিযানের ডাক দেন কৃষক বন্ধু-সহায়ক কর্মীরা।

শিবাশিস মৌলিক ও অনির্বাণ বিশ্বাস, কলকাতা: বকেয়া ডিএ নিয়ে তুমুল আন্দোলন চলছে। রাস্তায় নেমে আন্দোলন করছেন রাজ্য সরকারি চাকুরে এবং অবসরপ্রাপ্তরা। তার মাঝেই এবার আরেক আন্দোলন।

ডিএ নিয়ে সরকারি কর্মীদের আন্দোলনের মাঝেই এবার স্থায়ীকরণ, ৬০ বছরের কর্মজীবনের নিশ্চয়তা-সহ একাধিক দাবিতে আন্দোলনে নামলেন কৃষি দফতরের অস্থায়ী কর্মীরা। স্ট্র্যান্ড রোডে জেশপ বিল্ডিং অভিযান করল পশ্চিমবঙ্গ 'কৃষকবন্ধু' এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন। তাদের অভিযোগ, সরকারি আশ্বাসের পর ২ বছর কেটে গেলেও, ব্যবস্থা নেয়নি সরকার। বকেয়া ডিএ-র দাবিতে ক্রমশ আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছেন সরকারি কর্মীদের একাংশ। দাবি আদায়ে ১০ মার্চ ধর্মঘট ডেকেছে সংগ্রামী যৌথ মঞ্চ। যা নিয়ে সরকার ও আন্দোলনকারীদের মধ্যে তীব্র টানাপড়েন শুরু হয়েছে। রাজ্যে যখন এমন পরিস্থিতি, তখন ভাতার বদলে বেতন, ৬০ বছরের কর্ম নিশ্চয়তা-সহ একাধিক দাবিতে জেসপ বিল্ডিং অভিযান করলেন কৃষি দফতরের অস্থায়ী কর্মী 'কৃষক বন্ধু'রা। পুলিশ বাধা দেওয়ার ছড়ায় উত্তেজনাও। 

কী অভিযোগ?
২০১৯ সাল থেকে 'কৃষকবন্ধু' প্রকল্পে কাজ করছেন আনুমানিক ৭৫০ অস্থায়ী কর্মী। পশ্চিমবঙ্গ 'কৃষকবন্ধু' এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের দাবি, ২০২১ সালের বিধানসভা ভোটের আগে, সরকারের তরফে তাঁদের ৬০ বছরের কর্ম নিশ্চয়তার কথা বলা হয়েছিল। সংগঠনের সদস্যদের দাবি, কৃষি দফতর থেকে তাঁদের নামের ফাইল নবান্নে পাঠানো হয়। ২০২১-এর ৩ অগাস্ট তৎকালীন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের বাড়িতেও যান তাঁরা। সেই সময় তাঁদের সরকারের তরফে আশ্বাস দেওয়া হয়েছিল বলে দাবি। কিন্তু, অভিযোগ, আশ্বাস দেওয়ার পর ২ বছর কেটে গেলেও, প্রতিশ্রুতি রাখেনি রাজ্য সরকার। 

এই প্রেক্ষাপটে বুধবার স্ট্র্যান্ড রোডে জেশপ বিল্ডিং অভিযানের ডাক দেন কৃষক বন্ধু-সহায়ক কর্মীরা। পুলিশ বাধা দিলে বিল্ডিংয়ের নীচে গাড়ি বারান্দায় অবস্থানে বসে পড়েন আন্দোলনকারীরা। দ্রুত নিয়োগপত্র না পেলে, ভবিষ্যতে আরও বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন কৃষকবন্ধু-সহায়ক কর্মীরা।

একদিকে বকেয়া ডিএ মেটানোর দাবি। অন্যদিকে, ডিএ নিয়ে সরকারি বিজ্ঞপ্তি ঘিরে দ্বিচারিতার অভিযোগ।প্রতিবাদে সংগ্রামী যৌথমঞ্চের ডাকে মঙ্গলবার, দুপুর দুটো থেকে দু'ঘণ্টার কর্মবিরতি পালন হয়েছিল বিভিন্ন সরকারি অফিসে। ১৫ ফেব্রুয়ারি রাজ্য বাজেট পেশের দিন, সরকারি কর্মীদের ৩ শতাংশ ডিএ দেওয়ার ঘোষণা করেন অর্থমন্ত্রী। কিন্তু আন্দোলনকারীদের দাবি, সরকারি বিজ্ঞপ্তিতে ৬ শতাংশ ডিএ দেওয়ার কথা বলা হয়েছে। কিন্তু আদতে সরকার ঘোষণা করেছে ৩ শতাংশ ডিএ। আগের ৩ শতাংশ ডিএ, নতুন ঘোষণার সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে। এই প্রেক্ষাপটে ১০ মার্চ ধর্মঘটের ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। সমর্থন করছে সিপিএমের রাজ্য সরকারি কর্মীদের সংগঠন রাজ্য কো-অর্ডিনেশন কমিটি।

আরও পড়ুন: কলকাতায় ওয়াটার মিটার বসানো শুরু, অপচয় রুখে ভাবনায় জল কর ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Madan Mitra: 'এখন যাই, বুঝতে পারি, মুখে বলছে না, চোখে বলছে, আরেকটা চোর যাচ্ছে', কী বলছেন মদন মিত্র ?
'এখন যাই, বুঝতে পারি, মুখে বলছে না, চোখে বলছে, আরেকটা চোর যাচ্ছে', কী বলছেন মদন মিত্র ?
Fertilizer Problem: তৃণমূল নেতার পারিবারিক সারের দোকানে কৃষি মন্ত্রীর সারপ্রাইজ ভিজিট, হাতেনাতে পাকড়াও বেআইনি কারবার
তৃণমূল নেতার পারিবারিক সারের দোকানে কৃষি মন্ত্রীর সারপ্রাইজ ভিজিট, হাতেনাতে পাকড়াও বেআইনি কারবার
Chinsurah Imambara Hospital: রেফার নয়, সুপারকে নির্দেশ, চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে হঠাৎ হাজির স্বাস্থ্য প্রতিমন্ত্রী
রেফার নয়, সুপারকে নির্দেশ, চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে হঠাৎ হাজির স্বাস্থ্য প্রতিমন্ত্রী
Birbhum Tulu Mondal: বালি পাচার থেকে ওভারলোডিং, পার্কিং লট জুড়ে বেআইনি কারবার... টুলুর বিরুদ্ধে অভিযোগ থামছেই না
বালি পাচার থেকে ওভারলোডিং, পার্কিং লট জুড়ে বেআইনি কারবার... টুলুর বিরুদ্ধে অভিযোগ থামছেই না

ভিডিও

Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি
TMC news | তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যানকে ডিম
RG Kar Update | আশা করি খুব দ্রুত বিচার পাব, লড়াইটা আমরা করবই, আর জি কর প্রসঙ্গে বললেন অভয়ার বাবা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
Embed widget