এক্সপ্লোর

Suvendu Adhikari: 'আমি কোনও চোর-ডাকাতের কথার উত্তর দেব না', কুণালের মন্তব্যের পাল্টা শুভেন্দু

TMC's Kunal Ghosh Remarks on Suvendu adhikari: কুণাল এদিন বলেন, "শুভেন্দু তৃণমূলে ফিরতে চান বলে আমাদের কাছে খবর। কারণ কাঁথিতে অধিকারী পরিবারের কাউকে টিকিট দেয়নি বিজেপি।"

কলকাতা: পুরভোটের প্রার্থী তালিকা প্রকাশ ঘিরে দক্ষিণ থেকে উত্তরবঙ্গের জেলায় জেলায় তৃণমূলের কর্মী-সমর্থকদের বিক্ষোভ চলছে। যা নিয়ে শাসক শিবিরেও অস্বস্তি প্রকাশ পেয়েছে। এরই মধ্যে মঙ্গলবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছিলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। বুধবার ফের নিজের অবস্থানেই অনড় রইলেন তিনি। এদিকে, এই মন্তব্যর পাল্টা দিয়েছেন শুভেন্দু অধিকারী। কুণাল ঘোষকে লক্ষ্য করে তিনি বলেন, "আমি কোনও চোর-ডাকাতের কথার উত্তর দেব না'। 

 এদিকে, কুণাল এদিন বলেন, "শুভেন্দু তৃণমূলে ফিরতে চান বলে আমাদের কাছে খবর। কারণ কাঁথিতে অধিকারী পরিবারের কাউকে টিকিট দেয়নি বিজেপি। এত নাকি ভাল কাজ করেছে। বিজেপিতে এখন দমবন্ধ হয়ে আসছে শুভেন্দুর। সৌমেন্দু অধিকারী টিকিট পেলেন না কেন? তৃণমূল অধিকারী পরিবারকে সব দিয়েছিল। এদিকে দরজায় ঠকঠক চলছে। শুভেন্দু রাজ্যসরকারকে যদি না আক্রমণ করে তাহলে তো ইডি, সিবিআই-এর মুখে পড়বে। কেন্দ্রীয় নিরাপত্তা তুলে নেবে। তাই বলছেন এসব। অধিকারী পরিবারের ডানা ছেঁটেছে বিজেপি। দাঁড়ালেই তো হারত। যেভাবে পরিবারতন্ত্র চালিয়েছেন তৃণমূলে থাকতে। এখন ভেসেই থাকতে হবে।"

তৃণমূল মুখপাত্রের কথায়, "আদি বিজেপি চায় না অধিকারী পরিবারকে। কর্পোরেশনের প্রার্থী হওয়ার যোগ্যতা অধিকারী পরিবারের নেই। সেটা বিজেপির প্রার্থী তালিকা দেখেই বোঝা যাচ্ছে।" অন্যদিকে তিনি বলেন, "বিজেপিতে সার্কাস চলছে, সুকান্ত মজুমদার আগে সেটা দেখুন। শান্তনু ঠাকুররা কী করছেন, তার কোনও খবর ছিল সুকান্তর কাছে? বিজেপি এখন জনবিচ্ছিন্ন, মানুষ সহ্য করতে পারছে না।" 

কুণাল বলেন, "রাজনীতিতে এসব হয়েই থাকে। আমরা তো বুঝতে পারিনি শুভেন্দু যে বিজেপিতে যোগ দেবেন। ২০১৪ সাল থেকেই যে যোগ ছিল সে খবর আমাদের কাছে সে সময় ছিল না। এটা হয়েই থাকে।" 

এর আগে মঙ্গলবার সল্টলেকে সাংবাদিক বৈঠকে শুভেন্দুকে নিয়ে এই চাঞ্চল্যকর মন্তব্য করেন কুণাল। তিনি বলেন, "যারা তৃণমূল থেকে গেছে, তারা বলছে আমাদের নাও। শুভেন্দু ফিরতে চাইছে। ওর সঙ্গে দু’-একজন যারা গিয়েছে, তারাও চাইছে ফিরতে। শুভেন্দু ফিরতে চাইছে, কিন্তু ফেরানো হবে না।"                  

সেরা শিরোনাম

Durga Puja: অস্ত্র নয়, মা দুর্গার দশ হাতে পদ্মফুল! বিশ্বশান্তির বার্তা সোনাঝুরি জঙ্গলে
অস্ত্র নয়, মা দুর্গার দশ হাতে পদ্মফুল! বিশ্বশান্তির বার্তা সোনাঝুরি জঙ্গলে
News Live Update : পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ফুটেজ দেখিয়ে রাহুলকে নিশানা বিজেপির
পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ফুটেজ দেখিয়ে রাহুলকে নিশানা বিজেপির
Kolkata News: সকালে নিয়মমাফিক এসেছিলেন অফিসে, কিছু পরেই নিচের চত্বর থেকে উদ্ধার হল মহিলার নিথর দেহ
সকালে নিয়মমাফিক এসেছিলেন অফিসে, কিছু পরেই নিচের চত্বর থেকে উদ্ধার হল মহিলার নিথর দেহ
News Live: হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর

ভিডিও

Durga Puja 2026 । নাট্যভাবনায় এবার সেরার সম্মান ছিনিয়ে নিল ত্রিকোণ পার্কের পুজো
Durga Puja 2026: পুজোয় কার কি প্ল্যান? প্রথম Puja Adda-তেই স্টুডিওতে উপস্থিত টিম একেন
Durga Puja 2026 | পুজোর আড্ডায় টিম এম্পরার ভার্সেস শরৎচন্দ্র । এবার পুজোয় কী প্ল্যান দিব্যানী-ঋকের ?
Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুর সর্বজনীন
Durga puja 2026: দমদম পার্ক তরুণ সঙ্ঘের এবারের থিম বানিয়া কথা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget