এক্সপ্লোর

Abhishek Banerjee: অভিষেকের ‘ডায়মন্ড’ মডেল নিয়ে সংঘাতে কুণাল-কল্যাণ

করোনা সংক্রমণ রুখতে নিজের নির্বাচনী এলাকাকে কড়া বিধির বাঁধনে বেঁধেছিলেন আগেই। আর এরপর গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্র ডায়মন্ডহারবারে একদিনে করা হল ৫৩ হাজারের বেশি টেস্ট করা হয়।

কলকাতা: অভিষেকের (Abhishek Banerjee) ‘ডায়মন্ড’ মডেল নিয়ে সংঘাতে কুণাল-কল্যাণ। ‘সন্ধ্যার পরে কেউ কিছু বলেছেন কিনা বলতে পারব না। সাংসদ কী বলেছেন, তার উপরে নজর রাখছে দল’ ডায়মন্ড মডেল নিয়ে কল্যাণকে (Kalyan Banrerjee) আক্রমণে কুণাল ঘোষ (Kunal Ghosh)।

“জেলখানা থেকে মমতাকে আক্রমণ করিনি, প্রিজন ভ্যান থেকেও করিনি। কবে দলে আছেন, কবে দলে নেই, জানি না। ব্যক্তিগত চরিত্র হনন করলে, আমিও দেখব নিয়ম ভাঙছেন কিনা।’’ দলের রাজ্য সাধারণ সম্পাদককে পাল্টা আক্রমণে শ্রীরামপুরের সাংসদ। “মমতাই আমার নেত্রী, কেউ পদাধিকারী হতে পারেন, নেতা নয়।’’ তোপ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের।

করোনা সংক্রমণ রুখতে নিজের নির্বাচনী এলাকাকে কড়া বিধির বাঁধনে বেঁধেছিলেন আগেই। আর এরপর গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্র ডায়মন্ডহারবারে একদিনে করা হল ৫৩ হাজারের বেশি টেস্ট করা হয়। যার মধ্যে পজিটিভ হওয়ার সংখ্যা সাড়ে এগারোশোর কিছু বেশি। লোকসভা কেন্দ্রে পজিটিভিটি রেট কমে দাঁড়ায় ২.১৬ শতাংশে। রেকর্ড ব্রেকিং বলে ট্যুইট করেন অভিষেক। ডায়মন্ড হারবার মডেল নিয়ে গতকালই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে দলীয় শৃঙ্খলাভঙ্গ বলে বিস্ফোরক দাবি করেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেন, “দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পদটি সর্বক্ষণের। তাই এই পদে থেকে কারও ব্যক্তিগত কোনও মত থাকতে পারে না। অনেক বিষয়ে আমারও ব্যক্তিগত মত আছে। দলীয় শৃঙ্খলার কারণেই তা প্রকাশ্যে বলা যায় না। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধাচারণ। এভাবে রাজ্য সরকারকেই চ্যালেঞ্জ করা হয়েছে।’’ একইসঙ্গে বর্ষবরণের দিনে ডায়মন্ড ফুটবল প্রতিযোগিতার আয়োজনের প্রসঙ্গ তুলে শ্রীরামপুরের সাংসদ প্রশ্ন করেছেন, “সেখানে কি সংক্রমণের সম্ভাবনা ছিল না?’’

এরপরই কুণাল ঘোষ বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের পরেই রয়েছেন অভিষেক। অভিষেকের মতো নেতা কিছু বললে দলের সাধারণ সৈনিক হিসেবে তা আমাদের চুপ করে শোনা উচিত। কোনও মন্তব্য করার আগে সব দিক ভেবে দেখা উচিত। সাধারণ সম্পাদক একটা কথা বলেছেন। সেটাই দলের মত। কল্যাণ কখন বলেছে, সন্ধের আগে না পরে, সেটা দেখতে হবে।’’ পাল্টা আক্রমণ করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, আমার নেত্রী মমতা। কুণাল কবে দলে ছিল, কবে আছে,ও তো মমতার বিরুদ্ধে বলেছে। আমি তো জেলখানায় বসে বলিনি। দলবিরোধী কথা আমি বলি  না। মমতার নেতৃত্বে রাজনীতি করি। আমি দেখব, কুণাল নিয়ম বহির্ভূত কাজ করছে কিনা।’’

আরও পড়ুন: Covid19 Test: 'ব্যর্থতা থেকে নজর ঘোরাতেই ডায়মন্ড ছক তৃণমূলের,’ কটাক্ষ শমীকের

সেরা শিরোনাম

CPM Book Stall Vandalized: রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের,
রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের, "..কোনও শাসক আটকাতে পারে না"
Durga Puja 2026: সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
Live News Update: 'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
Sandip Ghosh: RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ
RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget