এক্সপ্লোর

Kunal Ghosh: 'আমি তৃণমূলে টানতে নেমে থাকলে...ওকে আসতেই হবে', পাল্টা চ্যালেঞ্জ কুণালের

Naushad Siddiqui:নৌশাদ বলেছিলেন তিনি মুখ খুললে কুণাল ঘোষের চাকরি থাকবে না। পাল্টা তোপ দাগলেন কুণাল

কলকাতা: দলবদলের প্রস্তাব নিয়ে তুঙ্গে উঠেছে তরজা। আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকি দাবি করেছেন তাঁকে ভয় দেখিয়ে, টাকার লোভ দেখিয়ে দলে নেওয়ার চেষ্টা করেছে তৃণমূল। তা নিয়ে কুণাল ঘোষকেও একহাত নিয়েছিলেন তিনি। তারই পাল্টা এবার মুখ খুললেন তৃণমূলের রাজ্য মুখপাত্র কুণাল ঘোষ।

তিনি বলেন,  'নৌশাদকে তৃণমূলে টানতে আমি কোনও প্রস্তাব দিইনি। আমি যদি ওকে তৃণমূলে টানতে নেমে থাকি, তাহলে ওকে তৃণমূলে আসতে হবেই। যে নাটকই করুক না কেন, আমি নামলে কাল না  হয় পরশু তৃণমূলে ওকে আসতে হবেই। কুণাল ঘোষের অপারেশন ফেল করে না।'নৌশাদ সিদ্দিকির চ্যালেঞ্জ গ্রহণ করে পাল্টা তোপ কুণাল ঘোষের

নৌশাদ বলেছিলেন তিনি মুখ খুললে কুণাল ঘোষের চাকরি থাকবে না। এদিন তার পাল্টা হিসেবে কুণালের দাবি, 'আমার চাকরি নিয়ে নৌশাদকে চিন্তা করতে হবে না। নৌশাদের যা যা মনে আছে, কল রেকর্ড আছে, দেখিয়ে দিন।'

কী বলেছিলেন নৌশাদ?
নৌশাদের মতে,'দলবদলের ২টো প্রধান কারণ থাকতে পারে, একটা হল লোভ, অন্যটা ভয়ভীতি। বায়রনদাকে কীভাবে নিয়েছে সেটা তো বলতে পারছি না। উনি অর্থনৈতিক ভাবে স্বচ্ছল। ওঁকে হয়তো টাকার জন্য দলবদল করানো হয়নি। হয়তো ভয়ভীতি ছিল কিছু।' তিনি আরও বলেন, 'কথা আর কাজ, এটাই বায়রনের সঙ্গে তফাৎ। উনি বলেছেন, উন্নয়নের জন্য কংগ্রেস থেকে তৃণমূলে গিয়েছেন। এই যুক্তি অযৌক্তিক। এটা ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা।' তাহলে উনি কী করবেন? নৌশাদ সিদ্দিকির সাফ দাবি, 'তৃণমূলের কাছে কোনও শর্তেই আত্মসমর্পণ নয়।' তিনি জেতার পর থেকেই বিভিন্ন ভাবে তাঁকে তৃণমূল টোপ দিয়ে এসেছে বলে দাবি আইএসএফ বিধায়কের। তিনি বলেন, 'ভাঙড়ের বিধায়ক হওয়ার পরেই লাগাতার চাপ দিয়ে এসেছে তৃণমূল। টাকার টোপ থেকে ভয় দেখানো, করে করে হাঁফিয়ে গেছে তৃণমূল।' ঠিক কত টাকার টোপ দেওয়া হয়েছে তা অবশ্য খোলসা করেননি বিধায়ক। তবে তাঁর দাবি, ১-২ কোটি নয়, অনেক টাকার টোপ এসেছিল তৃণমূলের কাছ থেকে। পাশাপাশি কখনও ভাল কোনও পদ বা মন্ত্রিত্বের টোপও দেওয়া হয়েছিল।

একাধিক মামলায় দীর্ঘদিন ধরে জেলবন্দি ছিলেন নৌশাদ। তারপরে জামিন পান। সেই ঘটনায় বারবার উত্তাল হয়েছিল রাজপথ। আইএসএফ বিধায়কের হুঙ্কার,  'জেল খাটিয়েও আমাকে দমাতে পারেনি তৃণমূল, নৌশাদ দলবদল করবে না, এটাই আমার কমিটমেন্ট।'

আরও পড়ুন: Appetite: খাবার দেখলেই অনীহা? একেবারেই নেই খিদে? প্রতিদিন সহজ কিছু নিয়ম মেনে চললে সমাধান হবে সমস্যার

সেরা শিরোনাম

Mahua Moitra News: মহুয়া মৈত্রর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি, ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগে মামলা হয়েছিল
মহুয়া মৈত্রর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি, ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগে মামলা হয়েছিল
Kolkata Heritage School: হেরিটেজ স্কুলে সাপের কামড় পড়ুয়াকে, হাসপাতালে তৃতীয় শ্রেণির ছাত্র, আজ বন্ধ রাখার সিদ্ধান্ত
হেরিটেজ স্কুলে সাপের কামড় পড়ুয়াকে, হাসপাতালে তৃতীয় শ্রেণির ছাত্র, আজ বন্ধ রাখার সিদ্ধান্ত
West Bengal Live Blog: নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
Kolkata Fire: কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড, সরাসরি শুভেন্দুকে আক্রমণ শুভঙ্করের, বললেন, ‘১০০ দিন পেরিয়ে গেল, আপনারা পারছেন না’
কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড, সরাসরি শুভেন্দুকে আক্রমণ শুভঙ্করের, বললেন, ‘১০০ দিন পেরিয়ে গেল, আপনারা পারছেন না’

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget