এক্সপ্লোর

Dilip Ghosh : 'আন্দোলনের পেছনে তৃণমূলের মদত', কুড়মি আন্দোলন নিয়ে আরও বিস্ফোরক মন্তব্য দিলীপের

শুক্রবার, বাতিল হওয়া ট্রেনের মধ্যে আছে, টাটানগর খড়গপুর স্পেশাল, টাটানগর হাওড়া স্টিল এক্সপ্রেস,  ঝাড়গ্রাম ধানবাদ এক্সপ্রেস, টাটানগর দানাপুর এক্সপ্রেস ...

বিশ্বজিৎ দাস , হংসরাজ সিংহ, সুনীত হালদার , কলকাতা : কুড়মিদের রেল ও সড়ক অবরোধ চার দিনে পড়ল। কুড়মিদের তফশিলি উপজাতি তালিকায় অন্তর্ভুক্তি ও তাদের মাতৃভাষাকে সাংবিধানিক স্বীকৃতির দাবিতে কয়েকদিন ধরেই রেল অবরোধ চলছে। এর প্রভাব পুরুলিয়া ছাড়িয়ে বিস্তৃত হচ্ছে জেলা থেকে জেলায়। কুড়মিদের রেল অবরোধের জেরে আজও বাতিল করা হয়েছে আপ ডাউন মিলিয়ে ৪০টি ট্রেন। বেশ কয়েকটি ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে। রুট সংক্ষিপ্ত করা হয়েছে আরও কয়েকটি ট্রেনের। 

বিস্ফোরক দিলীপ
কুড়মি আন্দোলন নিয়ে বিস্ফোরক দিলীপ। তিনি বলেন,  ‘এভাবে রেল আটকে তফশিলি উপজাতি তালিকায় অন্তর্ভুক্তি হয় না। আন্দোলেনর পেছনে তৃণমূলের মদত আছে’। তিনি আরও বলেন ‘এর ফলে পিছিয়ে পড়ছে বাংলাই’। জবাবে তৃণমূল সাংসদ শান্তনু সেন বলেন, 'রেল তো কেন্দ্রের। তারা অবরোধ তুলতে পারছে না, সেটা কি রাজ্য সরকারের ব্যর্থতা?'
কোন কোন ট্রেন বাতিল 
শুক্রবার, বাতিল হওয়া ট্রেনের মধ্যে আছে, টাটানগর খড়গপুর স্পেশাল, টাটানগর হাওড়া স্টিল এক্সপ্রেস,  ঝাড়গ্রাম ধানবাদ এক্সপ্রেস, টাটানগর দানাপুর এক্সপ্রেস, টাটানগর আসানসোল স্পেশাল, হাওড়া বারবিল জনশতাব্দী এক্সপ্রেস, চক্রধরপুর টাটানগর এক্সপ্রেস সহ ৪০টি ট্রেন। 
আটকে পড়ে একের পর এক বাস, লরি
ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়ায় একাধিক রেল স্টেশন ও জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে রয়েছে। মঙ্গলবার ভোর থেকে, ৬ নম্বর জাতীয় সড়কে আটকে পড়ে একের পর এক বাস, লরি, পণ্যবাহী গাড়ি। আন্দোলনের জেরে চরম দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। নাকাল এক বাসযাত্রী জানালেন, ' ৩ দিন ধরে এখনে আটকে আছি। খাবার দাবার কেউ দিচ্ছে না। কলকাতা থেকে আসছিলাম, এখানে আটকে আছি। ' অপর এক যাত্রী জানান,  ' রাঁচি যাব। কাছে যা পয়সা ছিল, শেষ হয়ে গেছে। ঠিক নেই বাস কবে যাবে। কলকাতা থেকে আসছি। রাঁচি যাব।' 
এমন জায়গায় জাতীয় ড়কের ওপর দাঁড়িয়ে কয়েক হাজার লরি, ট্রাক.. পণ্যবাহী গাড়ি।  এই অবস্থায় খিদে পেলে কোথাও যাওয়ার উপায় নেই। কোথায় পাবেন পানীয় জলটুকু, জানেন না দীর্ঘপথ পেরিয়ে আসা এই লরি চালকরা। এরইমধ্যে, বৃহস্পতিবার, নতুন করে আন্দোলন শুরু হয়েছে ঝাড়গ্রামের লোধাশুলিতে। এদিন সকাল ১০টা থেকে, ৬ নম্বর জাতীয় সড়ক ও রাজ্য সড়ক অবরোধ করে শুরু হয় বিক্ষোভ। 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News LIVE Updates: 'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
Joy Goswami: তসলিমা নাসরিনের রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা, হইচই দর্শকদের
Joy Goswami: তসলিমা নাসরিনের রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা, হইচই দর্শকদের
Kolkata Female: ‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
Self Enumeration Form: জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?
জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?

ভিডিও

South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক
Census News: শুরু জাতিভিত্তিক জনগণনা, সল্টলেকে কর্মসূচির সূচনা করলেন মুখ্যমন্ত্রী |ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget