এক্সপ্লোর

Jagaddipendra Narayan: ৭ বছরে সিংহাসন আরোহণ, বিশ্বযুদ্ধে অংশ নেওয়া থেকে রাজপাট সমর্পণ, কোচবিহারের শেষ রাজা জগদ্দীপেন্দ্র

Last Maharaja of Cooch Behar: ১৯১৫ সালের ১৫ ডিসেম্বর কোচবিহারের তৎকালীন মহারাজা জিতেন্দ্র নারায়ণ এবং মহারানি ইন্দিরা দেবীর প্রথম সন্তান জগদ্দীপেন্দ্র জন্মগ্রহণ করেন।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: বাবার মৃত্যুতে মাত্র সাত বছর বয়সে সিংহাসনে আরোহণ। তার পর উচ্চশিক্ষার জন্য বিদেশ গমন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটিশদের হয়ে বিমানে চেপে লড়াই, ময়দানে ক্রিকেটও খেলেছেন চুটিয়ে। রাজ পরিবারের ছেলে, রাজকীয় উপস্থিতি ছিল বরাবরই। কিন্তু নিজের সেই রাজপাটই সরকাররে হাতে অর্পণ করে দেন। তিনি কোচবিহারের শেষ রাজা, মহারাজা জগদ্দীপেন্দ্র নারায়ণ (Jagaddipendra Narayan)। শুক্রবার তাঁর ১০৮তম জন্মবার্ষিকী।

১৯১৫ সালের ১৫ ডিসেম্বর কোচবিহারের তৎকালীন মহারাজা জিতেন্দ্র নারায়ণ এবং মহারানি ইন্দিরা দেবীর প্রথম সন্তান জগদ্দীপেন্দ্র জন্মগ্রহণ করেন। বয়স যখন সাত বছর, বাবা মারা যান। তার পর ওই বয়সেই সিংহাসনে আরোহণ করেন তিনি। কিন্তু নাবালক হওয়ায় রাজমাতা ইন্দিরা দেবীই অভিভাবক হিসেবে, শাসনব্যবস্থা পরিচালনার দায়িত্বে ছিলেন। (Last Maharaja of Cooch Behar)

শিক্ষার জন্য বিলেতযাত্রা করেন জগদ্দীপেন্দ্র। প্রথমে ইংল্যান্ডের ইস্ট বোর্টের সেন্ট সেঞ্চুরিয়ান স্কুল, তার পর হ্যারো এবং পরে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ট্রিনিটি কলেজে উচ্চশিক্ষা লাভ করেন। দেশে ফিরে সেনার অ্যাকাডেমিতে অধ্যয়ন শেষ করেন এবং যোগ দেন ভারতীয় সেনাবাহিনীতে। ২২ বছর বয়স পূর্ণ করলে, ১৯৩৬ সালে শাসনক্ষমতা পাকাপাকি ভাবে হাতে পান।

দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটিশদের পক্ষে যোগদান করেন জগদ্দীপেন্দ্র। নিজে প্রশিক্ষিত পাইলট ছিলেন। নিজের বিমানও ছিল তাঁর। সেই নিয়েই যুদ্ধে যোগ দেন। ১৯৪৭ সালের ১৫ অগাস্ট ভারত স্বাধীন হয়। তার পরও কোচবিহারের স্বাধীন রাজা ছিলেন জগদ্দীপেন্দ্র। ১৯৪৯ সালের ১২ অগাস্ট, সিংহাসনে আসীন থাকাকালীনই কোচবিহারকে ভারত যুক্তরাষ্ট্রের অন্তর্ভুক্ত করেন জগদ্দীপেন্দ্র। 

আরও পড়ুন: CV Ananada Bose: বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ঢুকতেই রাজ্যপালকে কালো পতাকা, ব্যাক স্লোগানে বিক্ষোভ সদস্যদের

রাজপাট আর নেই আজ। রাজাও বেঁচে নেই। কিন্তু কোচবিহারবাসীর মনে আজও বিশেষ জায়গা দখল করে রয়েছেন জগদ্দীপেন্দ্র। কোচবিহারবাসী আজও তাঁর অবদান স্মরণ করেন পদে পদে। শিক্ষা, শিল্প, সংস্কৃতি এবং খেলাধুলার পৃষ্ঠপোষক ছিলেন জগদ্দীপেন্দ্র। তাঁর সময়ে বিভিন্ন স্কুল, হাসপাতাল তৈরি হয়েছে কোচবিহারে, যা এখনও সাধারণ মানুষের  আশা-ভরসা।

জগদ্দীপেন্দ্র ক্রীড়াপ্রেমীও ছিলেন। ১৯৪৩ থেকে ১৯৪৪ সাল পর্যন্ত বাংলা রঞ্জি দলের অধিনায়কও ছিলেন তিনি। তাঁর উদ্যোগেই কোতবিহার জেলা ক্রীড়া সংস্থা গঠিত হয়ষ কোচবিহারে বিমানবন্দরও তিনি তৈরি করেন, যা আগে ছিল পোলো খেলার মাঠ। পোলো খেলাতেও হাতযশ বেশ ছিল তাঁর। তাঁর সময় উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা তৈরি হয়, গোড়ায় যার নাম ছিল কোচবিহার স্টেট মোটর্স। 

১৯৭০ সালে কলকাতায় পোলো খেলতে গিয়েই আঘাত পান জগদ্দীপেন্দ্র। সে বছরই ১১ এপ্রিল মারা যান তিনি। দু'বার বিয়ে হলেও, প্রথম পক্ষের সন্তান জন্মের কিছু দিন পরই মারা যায়। মৃত্য়ুর সময় নিঃসন্তান ছিলেন জগদ্দীপেন্দ্র। জয়পুরের রাজমাতা মহারানি গায়ত্রী দেবী, যাঁর সৌন্দর্যের খ্যাতি দেশে-বিদেশে, তিনি জগদ্দীপেন্দ্রর বোন ছিলেন। গায়ত্রীদেবীর আত্মজীবনীতে বার বার জগদ্দীপেন্দ্রর কথা উঠে এসেছে।

সেরা শিরোনাম

Jadavpur University: 'দেশবিরোধী স্লোগান উঠলে ফের সার্জিক্যাল স্ট্রাইক হবে', যাদবপুরের ঘটনায় হুঁশিয়ারি দিলীপ ঘোষের
'দেশবিরোধী স্লোগান উঠলে ফের সার্জিক্যাল স্ট্রাইক হবে', যাদবপুরের ঘটনায় হুঁশিয়ারি দিলীপ ঘোষের
Body Recover: তিন দিন নিখোঁজ থাকার পর ২৫-এর যুবকের নিথর দেহ উদ্ধার! কী ঘটেছে ? কী দাবি পরিবারের ?
তিন দিন নিখোঁজ থাকার পর ২৫-এর যুবকের নিথর দেহ উদ্ধার! কী ঘটেছে ? কী দাবি পরিবারের ?
যারা দেশের বিরুদ্ধাচারণ করবে, একদম বাংলা ধোলাই...পুরস্কৃত করব আমি, মন্তব্য কৌস্তভ বাগচীর
যারা দেশের বিরুদ্ধাচারণ করবে, একদম বাংলা ধোলাই...পুরস্কৃত করব আমি, মন্তব্য কৌস্তভ বাগচীর
West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ২: ফ্রি স্কুল স্ট্রিটে আগুন, গ্রেফতার লিজ হোল্ডার, ১৩ গেস্ট হাউস-রেস্তোরাঁকে শোকজ দমকলের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ১ : রাতে উত্তপ্ত ক্যাম্পাস, দিনে অশান্ত রাজপথ, বাম বনাম ABVP, চরমে যাদবপুর-সংঘাত
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget