এক্সপ্লোর

Ghatal BJP Money Recovery : দেব, হিরণের ব্যাটলফিল্ড ঘাটালে বিজেপি নেতার গাড়িতে মিলল ২৪ লাখ !

রাত পোহালেই ঘাটালে ভোট। আর তার কয়েকঘণ্টা আগেই ঘাটালে বিজেপি নেতার গাড়ি থেকে উদ্ধার হল তাড়া তাড়া নোট!

সোমনাথ দাস, পশ্চিম মেদিনীপুর: দেব, হিরণের লড়াইতে ব্যাটলফিল্ড ঘাটাল। দুই অভিনেতা-রাজনীতিকের বাগযুদ্ধ, কাদা ছোড়াছুড়িতে এখন সংবাদ শিরোনামে ঘাটাল কেন্দ্র। বিজেপি তৃণমূলের আকচাআকচিতে পারদ চড়ছে ঘাটালের। ভোটের ঠিক ২ দিনআগে দেবের নামে চাঞ্চল্য়কর অভিযোগ করেন শুভেন্দু অধিকারী। । তাঁর দাবি, গরু পাচারকাণ্ডের অন্য়তম অভিযুক্ত এনামুল হকের ভাইয়ের কাছ থেকে দু'দফায় পঞ্চাশ লক্ষ টাকা নিয়েছিলেন দেব। উত্তর দিতে দাবি করেননি দেব। এরই মাঝে বৃহস্পতিবার ঘটে গেল আরও এক চাঞ্চল্যকর ঘটনা। রাত পোহালেই ঘাটালে ভোট। আর তার কয়েকঘণ্টা আগেই ঘাটালে বিজেপি নেতার গাড়ি থেকে উদ্ধার হল তাড়া তাড়া নোট!

বিজেপি নেতার গাড়িতে টাকা

গাড়ির চালকের পাশের আসনের পায়ের কাছেই ব্যাগ ভর্তি ৫০০ টাকার বান্ডিল বান্ডিল নোট। পিছনের সিটে রাখা বিজেপি প্রতীক চিহ্ন-সহ নরেন্দ্র মোদির ছবি দেওয়া ব্যাগ ও কাপড়ে মোড়া একাধিক ফাইল। ঘটনা ঘিরে ফের শোরগোল পড়ে গেল দাসপুরে। ঘাটালের SDPO অনিমেষ সিংহ রায়ের দাবি, তাঁদের কাছে নির্দিষ্ট খবর ছিল যে। সেই অনুসারে ট্র্যাক করে গাড়িটাকে আটক করা হয়। গাড়িতে ছিলেন প্রশান্ত বেরা নামে এক ব্যক্তি। তাঁর নাম প্রশান্ত বেরা। তিনি দাসপুরের বিজেপি কনভেনার। ওই ব্যক্তির কাছে ২৪ লক্ষ টাকা পাওয়া গেছে বলে পুলিশ সূত্রে খবর। পুলিশ সূত্রে খবর, যে  ব্যক্তির কাছে ২৪ লক্ষ টাকা পাওয়া গেছে, তিনি এখনও টাকা কোথা থেকে এল, কোথায় পাঠনো হচ্ছিল, ইত্যাদি উত্তর দিতে পারেননি। 

রাজনৈতিক তরজা

সঙ্গে সঙ্গে রাজনৈতিক আক্রমণ শানিয়েছে তৃণমূল। পশ্চিম মেদিনীপুরের তৃণমূল নেতা অজিত মাইতের দাবি, ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়ল। পরপর শুধু বিজেপির কাছ থেকেই টাকা উদ্ধার হচ্ছে, তৃণমূল কাছ থেকে তো হচ্ছে না।  তাঁর চাঞ্চল্যকর অভিযোগ, টাকা দিয়ে, মদ দিয়ে ভোট কিনে নেওয়ার চেষ্টা করছে বিজেপি। 

এই বিষয়ে শুক্রবারই বিজেপির উদ্দেশে আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, দাসপুরে একটা গাড়িতে ২৪ লক্ষ টাকা সবে গুনতে পেরেছে। এখনও টাকা গোনার কাজ চলছে।

পাল্টা জবাব দিয়েছেন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট। l তিনি বলেন, ' তৃণমূল এখন বিজেপি নেতাদের দেখলেই বদনাম করার চেষ্টা করছে। চক্রান্ত করছে। এমনও হতে পারে পুলিশ হয়তো বিজেপি নেতার গাড়িতে টাকা রেখে মিথ্যে বদনাম দিতে পারে। কারণ পুলিশ কী করে জানল গাড়িতে টাকা আছে? কালকে ভোট, আজকে কেউ টাকা নিয়ে ঘুরবে, এটা আমরা বিশ্বাস করি না।' 

সবমিলিয়ে লোকসভা ভোটের আগে সরগরম ঘাটাল লোকসভা কেন্দ্র। 

আরও পড়ুন : 

ক্রমেই এগোচ্ছে গভীর নিম্নচাপ, ক্যানিং থেকে আর কতদূরে? আজই প্রভাব শুরু রেমালের?

 

 

 

সেরা শিরোনাম

News Live: বাংলাদেশে একই হিন্দু পরিবারের ৪ জন খুন, ঢাকায় বাড়ি থেকে উদ্ধার প্রাক্তন শিক্ষকের পরিবারের দেহ
বাংলাদেশে একই হিন্দু পরিবারের ৪ জন খুন, ঢাকায় বাড়ি থেকে উদ্ধার প্রাক্তন শিক্ষকের পরিবারের দেহ
CPIM-BJP News: CPIM-র পার্টি অফিস দখলে অভিযুক্তদের থানায় আনলে বিক্ষোভ, পুলিশকে হুমকি BJP বিধায়ক পীযূষ কানোরিয়ার
CPIM-র পার্টি অফিস দখলে অভিযুক্তদের থানায় আনলে বিক্ষোভ, পুলিশকে হুমকি BJP বিধায়ক পীযূষ কানোরিয়ার
Gas Leak: হাড়োয়ায় বরফ কল থেকে অ্যামোনিয়া গ্যাস লিক, অসুস্থ ৭; প্রতিবাদে পথ অবরোধ স্থানীয়দের
হাড়োয়ায় বরফ কল থেকে অ্যামোনিয়া গ্যাস লিক, অসুস্থ ৭; প্রতিবাদে পথ অবরোধ স্থানীয়দের
BJP News: পরিবর্তনের পরেও শিক্ষায় দলতন্ত্রের চেনা ছবি, কলেজে কলেজে গভর্নিং বডির মাথায় বিজেপির নেতা-মন্ত্রীরা
পরিবর্তনের পরেও শিক্ষায় দলতন্ত্রের চেনা ছবি, কলেজে কলেজে গভর্নিং বডির মাথায় বিজেপির নেতা-মন্ত্রীরা

ভিডিও

Rajnath Singh on Bengal | বাংলার হাওয়ায় নতুন সুবাস, মন্তব্য প্রতিরক্ষামন্ত্রীর | ABP ANANDA LIVE
Sitalkuchi News | শীতলকুচিতে ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব, বাড়ি-দোকানে ভাঙচুর, লুঠপাট | ABP ANANDA LIVE
TMC - Asansole News | তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের দেখেই ইটবৃষ্টি | ABP ANANDA LIVE
TMC - Serampore News | শ্রীরামপুরে তৃণমূল জেলা পরিষদ সদস্যের বাড়িতে দুষ্কৃতী তাণ্ডব
Dilip Singh News | অগ্নিনির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখতে হোটেল পরিদর্শনে চাঁপদানির বিধায়ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Aadhaar Card Update : এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Embed widget