এক্সপ্লোর

Madrasah Teacher Recruitment : 'ভূতুড়ে শিক্ষক নিয়োগ, কিন্তু বঞ্চিত চাকরিপ্রার্থীরা' মাদ্রাসায় শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে বিক্ষোভ

Job Seekers Agitation : অভিযোগ, ২০১৮ সাল থেকে মাদ্রাসায় শিক্ষক নিয়োগে দুর্নীতি চলছে। এমনকি, সফল পরীক্ষার্থীদের প্যানেলও প্রকাশ করা হয়নি বলে অভিযোগ। 

আবীর দত্ত, কলকাতা : SSC, TET-এর পর এবার মাদ্রাসায় শিক্ষক নিয়োগে দুর্নীতির (Madrasah Teacher Recruitment Scam) অভিযোগ। সল্টলেকের ময়ূখ ভবনের (Mayukh Bhavan) সামনে বিক্ষোভ চাকরিপ্রার্থীদের। পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের এসএলএসটি (SLST) পরীক্ষায় উত্তীর্ণদের অবিলম্বে নিয়োগের দাবি জানিয়ে বিক্ষোভ দেখান তাঁরা। বিক্ষোভের মাঝে এক চাকরিপ্রার্থী অসুস্থও হয়ে পড়েন। বিকাশ ভবনের দিকে এগোতে গেলে মিছিল আটকায় পুলিশ। ময়ূখ ভবনের সামনে রাস্তায় বসে থালা বাজিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন মাদ্রাসার চাকরিপ্রার্থীরা। বিক্ষোভকারীদের অভিযোগ, ২০১৮ সাল থেকে মাদ্রাসায় শিক্ষক নিয়োগে দুর্নীতি চলছে। এমনকি, সফল পরীক্ষার্থীদের প্যানেলও প্রকাশ করা হয়নি বলে অভিযোগ। 

এক বিক্ষোভকারীদের দাবি, 'আমরা বঞ্চিত হয়েছি। আমরা নিয়োগ চাই। ইচ্ছাকৃতভাবে সিট কমানো হয়েছে। ২০১৮ সালে সিট ছিল ৩১৮৩, কিন্তু সেখানে নিয়োগ হয়েছে পনেরশো মতো। বাকি ফাঁকা আসনগুলো তাহলে কোথায় গেল?' অপর এক বিক্ষোভকারীর কথায়, '২০১৮ সালে পনেরশো মতো নিয়োগ হওয়ায় পনেরশোর মতো আসন ফাঁকা পড়ে থাকে। ২০১৩ থেকে ধরে '১৮-র পরীক্ষা আর এখন '২২ সাল, এখনও সেই ফাঁকা আসনগুলোর হিসেব নেই। কমিশনের সচিব গেজেট মানেননি। কারণ সেখানে উল্লেখ ছিল লিখিত পরীক্ষার আগের দিন পর্যন্ত ফাঁকা আসন ঠিক কত থাকছে, তার স্পষ্ট উল্লেখ থাকবে। সেই তালিকাও নেই, তালিকা মেনে নিয়োগও নেই, অথচ দেখা যাচ্ছে ভূতুড়ে শিক্ষক নিয়োগ হয়ে চলেছে।'

এদিকে, SSC-র পর এবার হাই মাদ্রাসাতেও টাকার বিনিময়ে শিক্ষক নিয়োগের অভিযোগ উঠল। মালদার হরিশ্চন্দ্রপুরের মিলনগড় সাজ্জাদিয়া হাই মাদ্রাসার ঘটনা। প্রতিবাদে গতকাল মাদ্রাসার সামনে বিক্ষোভ দেখান স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে বিক্ষোভ তুলে দেয়। গ্রামবাসীদের অভিযোগ, লক্ষ লক্ষ টাকার বিনিময়ে শিক্ষক নিয়োগ হয়েছে। এছাড়াও, মিড ডে মিল, কন্যাশ্রী প্রকল্পেও দুর্নীতি হয়েছে বলে অভিযোগ। ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন মালদার জেলাশাসক নীতিন সিঙ্ঘানিয়া। 

আরও পড়ুন- এবার টেট দুর্নীতিতে নাম জড়াল পার্থ চট্টোপাধ্যায়ের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SSC: 'আপাতত বন্ধই থাকছে নিয়োগ প্রক্রিয়া...পুজোর আগে ফলাফল', বড় বার্তা SSC-র চেয়ারম্যানের, যারা সুপারিশ পত্র পেয়েছেন তাঁদের কী হবে ?
SSC: 'আপাতত বন্ধই থাকছে নিয়োগ প্রক্রিয়া...পুজোর আগে ফলাফল', বড় বার্তা SSC-র চেয়ারম্যানের, যারা সুপারিশ পত্র পেয়েছেন তাঁদের কী হবে ?
News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
Dilip Ghosh:
"ছাত্রদের আন্দোলনের অধিকার আছে, কিন্তু দিল্লিতে যারা নাটক করল...", ছাত্র আন্দোলন প্রসঙ্গে 'বিদেশি গডফাদারদের' কথা বললেন দিলীপ
RG Kar Case:
"..আগে জানাইনি", RG Kar মামলায় সাংবাদিকদের মুখোমুখি অভয়ার বাবা, এবার কি বড় কোনও তথ্য দিলেন ?

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget