এক্সপ্লোর

Maheshtala Incident: মহেশতলাকাণ্ডে ১০ দিন পরেও নিখোঁজ নাবালক, মূল অভিযুক্ত শাহেনশাহ-সহ মোট ৩ জনকে আনা হল কলকাতায়

Maheshtala Lynching: মহেলশতলাকাণ্ডে ১০ দিন পার। এখনও খোঁজ মেলেনি নাবালকের। মূল অভিযুক্ত-সহ মোট ৩ জনকে আনা হয়েছে কলকাতায়। তাদের দাবি, ফাঁসানো হচ্ছে তাদের, ভয়ে পালিয়ে গিয়েছিলেন।

আবির দত্ত, কলকাতা : উল্টো করে ঝুলিয়ে মার, ইলেকট্রিক শক! মহেশতলাকাণ্ডের মূল অভিযুক্তকে আনা হল কলকাতায়। শাহেনশাহ সহ আরও দুই অভিযুক্তকে কলকাতায় আনল পুলিশ। মুম্বই থেকে ট্রানজিট রিমান্ডে কলকাতায় আনা হল কারখানার মালিক শাহেনশাহকে। ঘটনা সামনে আসতেই মুম্বই পালায় শাহেনশাহ। মোবাইল চুরি করেছিল নাবালক, দাবি শাহেনশাহর। ধৃতেদর বয়ানে একাধিক অসঙ্গতি, রয়েছে বলে খবর পুলিশ সূত্রে। গত ৩১ মে সকাল ৭টায় কারখানা থেকে পালায় নাবালক, দাবি ধৃতদের। যে দিক দিয়ে নাবালকের বেরনোর কথা বলেছে ধৃতরা, সেই রাস্তার সিসিটিভি পরীক্ষা করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজে দেখা যায়নি নাবালককে, খবর পুলিশ সূত্র। ১০ দিন পার, এখনও খোঁজ মেলেনি নাবালকের। অন্যদিকে শাহেনশাহ এবং তার সঙ্গীদের দাবি, 'ফাঁসানো হচ্ছে। ছেলে, ছেলের বাবা ফাঁসাচ্ছে। ভয়ে পালিয়ে গিয়েছিলাম। আমাকে মারার জন্য পালিয়ে গিয়েছিলাম। মোবাইল চুরি করেছিল ও।' 

পরিবারের দেনা শোধ করতে গরমের ছুটিতে, মহেশতলার এই কারখানায় কাজ করতে আসে ক্লাস সেভেনের পড়ুয়া ওই নাবালক। সঙ্গে আসে তার দাদাও। এক মাস পেরনোর পর বেতনের দাবি করে তারা। অভিযোগ, এরপরই মোবাইল চুরির অপবাদে নাবালককে মারধর করে মালিক পক্ষ। তারপর থেকেই নিখোঁজ সে। এদিকে, মহেশতলার ওই কারখানার জমির মালিকের দাবি, গত ৩০ মে, নাবালকের খোঁজে তাঁর কাছে আসেন ধৃত কারখানার মালিক শাহেনশাহ। নাবালককে খুঁজতে যাওয়ার জন্য একটা বাইকও চাওয়া হয় তাঁর কাছে। নিখোঁজ হওয়ার আগে, ২ ব্যক্তির সঙ্গে কারখানার দিকে গিয়েছিল ওই নাবালক। কিন্তু, সেইদিক থেকে আর ফিরে আসতে দেখা যায়নি তাদের। তাঁরা কারা? অভিযুক্তদের কেউ ছিল তাদের মধ্যে? 

১০ দিন পার, এখনও নিখোঁজ দক্ষিণ ২৪ পরগনার মহেশতলার কারখানায় কাজ করা নাবালক। নির্যাতনের অভিযোগে ধৃত ৩ জনকে ট্রানজিট রিমান্ডে মুম্বই থেকে কলকাতায় আনা হয়েছে। রবীন্দ্রনগর থানায় ধৃতদের দফায় দফায় জেরা করছে পুলিশ। ধৃতদের বয়ানে প্রচুর অসঙ্গতি রয়েছে বলে খবর পুলিশ সূত্রে। জেরায় ধৃতরা জানিয়েছে, ৩১ তারিখ সকাল ৭টায় কারখানা থেকে বেরিয়ে যায় নাবালক। পুলিশ সূত্রে খবর, সেই সময় নির্দিষ্ট করে কারখানা ও তার আশেপাশের সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হয়েছে কিন্তু নাবালকের কোনও খোঁজ মেলেনি। আগের ২ জনের মতো এই ৩ জনকেও হেফাজতে নিয়ে জেরা করতে চায় পুলিশ। আজ আদালতে পেশ করে সেই আবেদনই জানানো হবে পুলিশের তরফে। কোথায় গেল নাবালক, তার খোঁজে পুলিশের একটি দল রয়েছে ইসলামপুরে। এছাড়াও কারখানা চত্বরেও সরেজমিনে তদন্ত করছে পুলিশ। আজই আলিপুর আদালতে তোলা হবে ধৃতদের। শুরু হয়েছে কেস ডায়েরি তৈরির প্রক্রিয়া। 

আজ দুপুর ১২ নাগাদ ৩ জনকে আলিপুর তোলা হতে পারে। সূত্রের খবর, প্রাথমিক জেরায় শাহেনশাহ পুলিশকে জানিয়েছে, মোবাইল চুরির অভিযোগে নির্যাতন করা হয় নাবালককে। সেদিন রাতেই কারখানা থেকে পালিয়ে যায় নাবালক। বন্ধুর স্কুটার নিয়ে আশেপাশে নাবালকের খোঁজ করে ধৃত। কিন্তু তার খোঁজ মেলেনি। নির্যাতনের ভিডিও ভাইরাল হওয়ার পরে ভয় পেয়ে মুম্বই পালায় তিনজন। মুম্বই থেকে গ্রেফতার করা হয় কারখানার মালিক ও মূল অভিযুক্ত শাহেনশাহ, তার ভাই ফিরোজ আলম ও শাগরেদ আমিরুল মহম্মদকে। নাবালকের উপর নৃশংস নির্যাতন চালানোর অভিযোগে মূল অভিযুক্ত সহ এখনও পর্যন্ত মোট পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

সেরা শিরোনাম

Jadavpur University: যাদবপুর কাণ্ডে সুর বদল BJP বিধায়ক শর্বরীর, রাজ্যজুড়ে প্রবল নিন্দার মুখে পড়ে কী বললেন ?
যাদবপুর কাণ্ডে সুর বদল BJP বিধায়ক শর্বরীর, রাজ্যজুড়ে প্রবল নিন্দার মুখে পড়ে কী বললেন ?
Howrah Death News: ঘরে জমা জল, আর সেখানে পড়েই মৃত্যু হল বৃদ্ধের, ঘটনায় চঞ্চল্য হাওড়ায়
ঘরে জমা জল, আর সেখানে পড়েই মৃত্যু হল বৃদ্ধের, ঘটনায় চঞ্চল্য হাওড়ায়
News Live:যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের

ভিডিও

Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
RG Kar News: বর্ধমান মেডিক্যালে দেওয়ালে আর জি করকাণ্ড নিয়ে স্লোগান, মোছার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
Sarbori Mukherjee: প্রথমে হস্টেলে হামলার হুমকি, এখন মুখে 'শান্তিপূর্ণ' আন্দোলন
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তাণ্ডব, উপাচার্যের অভিযোগের ভিত্তিতে FIR দায়ের
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget