এক্সপ্লোর

Maidan News: পুলিশ পরিচয়ে সস্ত্রীক গাড়িতে উঠে ল্যাপটপ চুরি, দুই মহিলা-সহ গ্রেফতার ব্যক্তি

সোমবার রাতে কলকাতা বিমানবন্দরে (Kolkata Airport) যাওয়ার সময়, সায়েন্স সিটি মোড়ে পুলিশ আধিকারিক পরিচয় দিয়ে এক ব্যক্তি স্ত্রী ও আরেক মহিলাকে নিয়ে চিংড়িঘাটা যাওয়ার জন্য লিফট চান।

কলকাতা: পুলিশ (Fake Police) পরিচয় দিয়ে গাড়িতে লিফট চেয়েছিলেন। এরপর সস্ত্রীক গাড়িতে উঠে ল্যাপটপ (Laptop) চুরির অভিযোগ উঠল খাস কলকাতায়। সিসি ক্যামেরার ফুটেজ (CC Camera Footage) খতিয়ে দুই মহিলা-সহ ভুয়ো পুলিশকে গ্রেফতার করল প্রগতি ময়দান থানার (Pragati Maidan Police Station) পুলিশ।

রবীন্দ্র সরোবর থানা (Rabindra Sarabar Police Station) এলাকার বাসিন্দা অভিযোগকারীর দাবি, সোমবার রাতে কলকাতা বিমানবন্দরে (Kolkata Airport) যাওয়ার সময়, সায়েন্স সিটি মোড়ে পুলিশ আধিকারিক পরিচয় দিয়ে এক ব্যক্তি স্ত্রী ও আরেক মহিলাকে নিয়ে চিংড়িঘাটা যাওয়ার জন্য লিফট চান।

অভিযোগ, ওই তিনজন নির্দিষ্ট জায়গায় নেমে যাওয়ার পর দেখা যায় গাড়ি থেকে ল্যাপটপ সমেত ব্যাগ উধাও। বৃহস্পতিবার প্রগতি ময়দান থানায় অভিযোগ দায়ের হয়। গতকাল বিধাননগর দক্ষিণ থানার নবপল্লি থেকে মূল অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। পুলিশের দাবি, ধৃত তিনজনের মধ্যে অভিযুক্তের স্ত্রীও রয়েছেন।

উল্লেখ্য, গতকালই ঋণ নিতে গিয়ে প্রতারণা ও ব্ল্যাকমেলের ফাঁদে পড়ে প্রায় ৭ লক্ষ টাকা খোয়ানোর অভিযোগ ওঠে। দুর্গানগরের বাসিন্দা এক মহিলা গত ১৮ ডিসেম্বর লেকটাউন থানায় দায়ের করেছেন অভিযোগ। তাঁর দাবি, তারপরেও ব্ল্যাকমেল ও হুমকি ফোন বন্ধ হয়নি।

অ্যাপের মাধ্যমে অনলাইনে ঋণ নিতে গিয়ে প্রতারণার শিকার এক মহিলা। হুমকি ও ব্ল্যাকমেলের অভিযোগ। অভিযোগ, ব্ল্যাকমেলের কারণে দিতে হয়েছে প্রায় ৭ লক্ষ টাকা।
  
উত্তর ২৪ পরগনার দুর্গানগরের বাসিন্দা কাবেরী সাহা। গত বছরের এপ্রিলে বাবার অসুস্থতার জন্য সোশাল মিডিয়ায় বিজ্ঞাপন দেখে একটি অনলাইন ঋণ দেওয়ার অ্যাপ ডাউনলোড করেন। আবেদন করেন ঋণ নেওয়ার।  তারপরই জড়িয়ে পড়েন প্রতারণা ও ব্ল্যাকমেলের এক ভয়ঙ্কর ফাঁদে। 

অভিযোগকারিণীর দাবি, তিনি আবেদন করেন ১ লক্ষ টাকা ঋণের। কিন্তু তাঁকে মাত্র ৪ হাজার টাকা দেওয়া হয়। তারপরই কয়েকগুণ বেশি টাকা ফেরতের দাবিতে তাঁকে হুমকি দেওয়া ও ব্ল্যাকমেল করা শুরু হয় বলে অভিযোগ। 
 

অভিযোগকারিণী কাবেরী সাহা জানিয়েছেন, আমাকে ৪ হাজার টাকা দিয়ে ৭ দিনের মধ্যে ১০ হাজার টাকা দিতে বলা হয়।  বলে, আমার কন্যাক্ট লিস্টে যত নম্বর আছে, সব তাদের কাছে চলে গেছে। টাকা না দিলে পরিচিতদের কাছে মেসেজ পাঠানো হবে বলে হুমকি দেয়। অভিযোগ, টাকা শোধ দেওয়ার জন্য তিনি একইভাবে অন্য অ্যাপের মাধ্যমে ঋণ নিতে যান। সেখানেও একই ফাঁদ। 

জোর করে টাকা আদায়ের জন্য মহিলাকে হুমকি দেওয়া শুরু হয়। মহিলার দাবি, বাধ্য হয়ে একের পর এক অ্যাপ-এর মাধ্যমে ঋণ নিতে শুরু করেন তিনি। টাকা দিলেও নিস্তার মেলেনি।

এ প্রসঙ্গে সাইবার আইন বিশেষজ্ঞ তাপস চট্টোপাধ্যায় বলেন, শেষপর্যন্ত গত ১৮ ডিসেম্বর লেকটাউন থানায় অভিযোগ দায়ের করেন তিনি। বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইম বিভাগে সেই অভিযোগ পৌঁছেছে। 

অভিযোগকারিণীর দাবি, এর পর তিনি টাকা দেওয়া বন্ধ করলেও হুমকি থামেনি। কীভাবে এই ভয়ঙ্কর জাল থেকে মুক্তি পাবেন, তা ভেবে পাচ্ছেন না তিনি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Chinese Manja Kite Strings: লক্ষ্মী পেঁচার ডানা কাটল চিনা মাঞ্জায়, ছটফট করছিল গাছের ডালে আটকে, তারপর...
লক্ষ্মী পেঁচার ডানা কাটল চিনা মাঞ্জায়, ছটফট করছিল গাছের ডালে আটকে, তারপর...
BJP on Extortion: তোলাবাজি নিয়ে বার্তা শমীক, দিলীপ, অগ্নিমিত্রার; পাল্টা কটাক্ষ কুণাল ঘোষের, সরকার বদলালেও তোলাবাজির অসুখ কি সেরেছে?
তোলাবাজি নিয়ে বার্তা শমীক, দিলীপ, অগ্নিমিত্রার; পাল্টা কটাক্ষ কুণাল ঘোষের, সরকার বদলালেও তোলাবাজির অসুখ কি সেরেছে?
Birbhum News: দুষ্কৃতীদের নিশানায় 'বিস্ফোরক' ব্যবসায়ী, বীরভূমে চলল গুলি, জখম ৩, যুক্ত কারা জানতে তদন্তে পুলিশ
দুষ্কৃতীদের নিশানায় 'বিস্ফোরক' ব্যবসায়ী, বীরভূমে চলল গুলি, জখম ৩, যুক্ত কারা জানতে তদন্তে পুলিশ
North Bengal Weather Update: উত্তরে প্রবল দুর্যোগ, অতিরিক্ত ভারী বৃষ্টির জন্য জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, কোন কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি ?
উত্তরে প্রবল দুর্যোগ, অতিরিক্ত ভারী বৃষ্টির জন্য জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, কোন কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি ?

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget