এক্সপ্লোর

Malda News: জাতীয় সড়কে বিপজ্জনক ভাবে রেষারেষি বাসের, অল্পের জন্য রক্ষা সিভিক ভলান্টিয়ারের

Malda News: ব্যস্ত সময়ে আচমকা এই ঘটনায় উত্তেজনা ছড়ায় এলাকায়। উত্তেজিত জনতা বাসটিতে ভাঙচুর চালান।

করুণাময় সিংহ, মালদা: গতির বলি হতে হতে একটুর জন্য বেঁচে ফিরলেন সিভিক ভলান্টিয়ার (Civic Volunteer)। রেষারেষি করতে গিয়ে তাঁকে চাপা দেওয়ার উপক্রম করেছিল একটি বাস। কোনও রকমে রাস্তার পাশে ঝাঁপিয়ে পড়ে প্রাণ বাঁচান তিনি। কিন্তু তাঁর মোটর সাইকেলটি চলে যায় বাসের নীচে। সেটি দুমড়ে মুচড়ে গিয়েছে। বাসটিকে আটক করেছে পুলিশ (Police)।

মালদার (Malfa News) গাজোল থানার অন্তর্গত ঘাকসোল এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর এই ঘটনা ঘটেছে। রবিবার ডিউটি শেষে বাজার করে ফিরছিলেন সিভিক ভলান্টিয়ার পিন্টু প্রামাণিক। ঘাকসোল এলাকাতেই বাড়ি তাঁর। ঘাকসোল এলাকায় রাস্তা পারাপার করার জন্য মোটর সাইকেল নিয়ে অপেক্ষা করছিলেন তিনি। সেই সময় রায়গঞ্জ থেকে মালদাগামী দু’টি বাস রেষারেষি করতে করতে এগিয়ে আসছিল। নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস আচমকাই ওই সিভিক ভলান্টিয়ারের দিকে তীব্র গতিতে এগিয়ে আসতে থাকে।

আরও পড়ুন: Sandhya Mukhopadhyay Health Update: ওমিক্রন কাটিয়ে উঠেছেন সন্ধ্যা মুখোপাধ্যায়, রিপোর্ট নেগেটিভ, জানালেন মমতা

বিপদ ঠাহর করতে পেরে মোটর সাইকেল থেকে রাস্তার পাশে ঝাঁপিয়ে পড়েন ওই সিভিক ভলান্টিয়ার। তাতে কোনও রকমে প্রাণরক্ষা হলেও, মারাত্মক চোট পান তিনি। তবে তাঁর মোটর সাইকেলটি বাসের নীচে চলে যায়। দুমড়ে মুচড়ে সেটি আর চেনার অবস্থায় নেই।

এ দিন ব্যস্ত সময়ে আচমকা এই ঘটনায় উত্তেজনা ছড়ায় এলাকায়। উত্তেজিত জনতা বাসটিতে ভাঙচুর চালান। স্থানীয়দের একাংশই আবার আহত সিভিক ভলান্টিয়ারকে তুলে নিয়ে হাসপাতালে ছোটেন। হাতিমারি ব্লক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় তাঁকে।

দুর্ঘটনার (Road Accident) খবর পেয়ে তড়িঘড়ি এ দিন ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। বাসটিকে আচক করে তারা। দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে যাওয়া মোটর সাইকেলটিকেও আটক করা হয়। কিন্তু এ দিনের ঘটনায় বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়রা।  জাতীয় সড়ক অবরোধ করে রাখা হয় বেশ কিছু ক্ষণ। গাজোল থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। তার পর ফের যান চলাচল স্বাভাবিক হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bankura Waterlogged: কয়েকদিন আগে ভেঙ্গেছিল একটা অংশ, এবার জলে ডুবেছে সেতু, সম্পূর্ণ বন্ধ যোগাযোগ ব্যবস্থা
কয়েকদিন আগে ভেঙ্গেছিল একটা অংশ, এবার জলে ডুবেছে সেতু, সম্পূর্ণ বন্ধ যোগাযোগ ব্যবস্থা
Kolkata News: কলকাতা পুলিশকে ৭টি আর্থিক দুর্নীতি ও তছরুপ মামলা সম্পর্কে তথ্য দিল ED
কলকাতা পুলিশকে ৭টি আর্থিক দুর্নীতি ও তছরুপ মামলা সম্পর্কে তথ্য দিল ED
West Bengal News Live Updates: কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
Kolkata News: সরকারি কর্মচারী ঘুষ চাইলেই টোল ফ্রি নম্বরে ফোন, সোশাল মিডিয়ায় প্রচার রাজ্য দুর্নীতি দমন শাখার
সরকারি কর্মচারী ঘুষ চাইলেই টোল ফ্রি নম্বরে ফোন, সোশাল মিডিয়ায় প্রচার রাজ্য দুর্নীতি দমন শাখার

ভিডিও

Tarun Tejpal | ধর্ষণের মামলায় বম্বে হাইকোর্টে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল | ABP Ananda LIVE
Suvendu Adhikari | পশ্চিমবঙ্গে টেক্সটাইল শিল্প গড়তে আগ্রহী কেন্দ্রীয় অর্থমন্ত্রী: মুখ্যমন্ত্রী
Abhijit Sarkar | অভিজিৎ সরকারকে খুনের ঘটনায় গ্রেফতার আরও ১ | ABP Ananda LIVE
Madan Mitra | 'বলেছিলাম পদ ছাড়ো, অভিষেক বলেছিল, 'বিদেশযাত্রার ব্যবস্থা করো', বোমা ফাটালেন মদন মিত্র
Abhishek Banerjee: প্রায় ১৬টি মামলা আছে, কালকে হাজিরা দিতে বললে কী করবেন?, প্রশ্ন বিচারপতির

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget